Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • এ বছর বিপিএল হচ্ছে না : তামিম
  • দেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
  • কোটচাঁদপুরে ৪ দিন পর পুকুর মিললো দিনমজুরের লাশ
  • মাগুরায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
  • অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জেলা প্রশাসকের
  • যশোরে বিদেশ ফেরত নারীদের উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ
  • যশোরে সিজারের সময় নবজাতকের শরীরে একাধিক কাটার চিহ্ন : মৃত্যু
  • যশোর শহরে দিনে দুপুরে যুবককে কুপিয়ে হত্যা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Thursday, August 20
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

কালীগঞ্জ উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত, ২ জনকে সাময়িক বহিস্কার

banglarbhoreBy banglarbhoreJune 12, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

কালীগঞ্জ সংবাদদাতা

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ২নং জামাল ইউনিয়নে সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে নিহত ও বাড়িঘর ভাংচুরের প্রেক্ষিতে তদন্ত সাপেক্ষে উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত ও ২ জনকে সাময়িক বহিস্কার করার সিদ্ধান্ত নিয়েছে জেলা বিএনপি।

বৃহস্পতিবার দুপুর ৩ টার দিকে জেলা বিএনপির দপ্তর সম্পাদক আবু সাঈদ জোয়ার্দ্দার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, জামাল ও কোলা ইউনিয়নে অভ্যন্তরীণ সংঘর্ষে দুইজন নিহত ও বাড়িঘর ভাংচুরের প্রেক্ষিতে তদন্ত সাপেক্ষে জেলা বিএনপির সিদ্ধান্তসমূহ:

কালীগঞ্জ উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত করা হলো। কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ডা. নুরুল ইসলাম এবং উপজেলা বিএনপির সাবেক সদস্য আশরাফ হোসেনকে দলীয় সকল পদ থেকে সাময়িক বহিস্কার করা হলো। এছাড়াও পরবর্তীতে উক্ত ঘটনাবলির সাথে জড়িত যদি কেউ থাকে, অধিকতর তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা বিএনপির সহ দপ্তর সম্পাদক সাকিব আহমেদ বাপ্পী।

উল্লেখ্য, গত ১ জুন উপজেলার ২নং জামাল ইউনিয়নের নাকোবাড়িয়া এলাকায় সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ইউনুছ আলী ও মহব্বত আলী নামে দুই ভাই নিহত হন। এ ঘটনার পর থেকে ওই ইউনিয়নে এক সেনা কর্মকর্তার বাড়িসহ প্রায় শতাধিক বাড়িতে ভাংচুর-লুটপাটের ঘটনা ঘটে।

 

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

Related Posts

এ বছর বিপিএল হচ্ছে না : তামিম

August 20, 2026

দেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

August 20, 2026

কোটচাঁদপুরে ৪ দিন পর পুকুর মিললো দিনমজুরের লাশ

August 20, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.