Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ইয়াবাসহ আটক ব্যক্তির তিন মাসের কারাদণ্ড
  • বেনাপোল কাস্টমসে ৪ হাজার ৭৩১ কোটি টাকার রাজস্ব ঘাটতি
  • যশোরের সাংস্কৃতিক অঙ্গনের প্রিয়মুখ মনির হোসেন খান আর নেই
  • মণিরামপুরের সার্বিক উন্নয়নে সব পদক্ষেপ নেয়া হচ্ছে
  • বীর উত্তম কর্নেল তাহেরের ৫০তম হত্যাবার্ষিকী পালিত
  • সাতক্ষীরায় রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসব অনুষ্ঠিত
  • অভয়নগরে কলেজছাত্র নিখোঁজ, থানায় জিডি
  • কোটচাঁদপুরে মাদক বিরোধী অভিযানে যুবকের কারাদণ্ড
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বুধবার, জুলাই ২২
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জুন ১৫, ২০২৫

চৌগাছায় ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইয়ের মৃত্যু

banglarbhoreBy banglarbhoreNo Commentsজুন ১৫, ২০২৫
Facebook Twitter WhatsApp
চৌগাছায় ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইয়ের মৃত্যু
Share
Facebook Twitter LinkedIn

চৌগাছা সংবাদদাতা

যশোরের চৌগাছায় জমি নিয়ে বিরোধের জের ধরে ছোট ভাই বহিস্কৃত সেনা সদস্য ইব্রাহিম (৪৫) এর ছুরিকাঘাতে বড় ভাই রবিউল ইসলাম (৫০) মৃত্যু হয়েছে। শনিবার (১৪ জুন) দুপুরে উপজেলার পাতিবিলা ইউনিয়নের পুড়াহুদা গ্রামে এই ঘটনা ঘটে। ইব্রাহিম ও রবিউল পুড়াহুদা গ্রামের রফিউদ্দীনের ছেলে। নিহত রবিউল ইসলামের ছেলে খালিদ হাসান জানান, তাদের পৈতৃক সম্পত্তি নিয়ে তার বাবা রবিউল ইসলামের সাথে চাচা ইব্রাহিমের বিরোধ চলছিল। এর জের ধরে শনিবার আমার চাচা আমাদের রান্নাঘরের টিন বিক্রি করে দেয়। এতে বাধা দিলে ইব্রাহিম পশু জবেহ করার ধারাল ছুরা দিয়ে আমার বাবাকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্বক জখম করে। তাকে প্রথমে চৌগাছা এবং পরে যশোরে নেওয়া হলে ঢাকায় রেফার্ করা হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এদিন রাত ১০ টার দিকে কর্তব্যরত চিকিৎসক তার মৃত্যু ঘোষণা করে।
উল্লেখ্য একাধিক বিবাহ ও উচ্ছৃঙ্খল জীবন যাপন করার অভিযোগে ইব্রাহিম সেনা সদস্য থেকে বহিস্কৃত হয়। এঘটনার সত্যতা নিশ্চিত করে চৌগাছা থানার ওসি আনোয়ার হোসেন বলেন, ঘটনা শুনেছি তবে এখন পযর্ন্ত লিখিত অভিযোগ পায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

চৌগাছায় ছুরিকাঘাতে ছোট ভাইয়ের বড় ভাইয়ের মৃত্যু
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

ইয়াবাসহ আটক ব্যক্তির তিন মাসের কারাদণ্ড

বেনাপোল কাস্টমসে ৪ হাজার ৭৩১ কোটি টাকার রাজস্ব ঘাটতি

যশোরের সাংস্কৃতিক অঙ্গনের প্রিয়মুখ মনির হোসেন খান আর নেই

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.