Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে বিজিবির অভিযানে মাদকদ্রব্যসহ আটক ১
  • জেলা প্রশাসকের নির্দেশে অসহায় বৃদ্ধাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি
  • ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিখোঁজ ১১ হাজার ছাড়াল
  • শার্শা সীমান্তে দায়িত্বরত অবস্থায় বজ্রপাতে দুই বিজিবি সদস্য আহত
  • ‘চশমা সাইদ’ হত্যা : মেছো সুমন ও রোহিত আটক
  • সাতক্ষীরায় সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে তিন দিনব্যাপি প্রশিক্ষণ অনুষ্ঠিত ( ভিডিও সহ )
  • বাঘারপাড়া পৌরসভায় ৩৭ কোটি টাকার বাজেট ঘোষণা
  • সুরধুনী সংগীত নিকেতনের আয়োজনে রবীন্দ্র-নজরুল স্মরণোৎসব ( ভিডিও সহ )
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, জুন ২৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জুন ১৭, ২০২৫

সাতক্ষীরায় সেনা অভিযান : মাদক উদ্ধার, ভারতীয় নাগরিকসহ আটক-২

banglarbhoreBy banglarbhoreNo Commentsজুন ১৭, ২০২৫
Facebook Twitter WhatsApp
সাতক্ষীরায় সেনা অভিযান : মাদক উদ্ধার, ভারতীয় নাগরিকসহ আটক-২
Share
Facebook Twitter LinkedIn
সাতক্ষীরা প্রতিনিধি :
সাতক্ষীরা জেলার দেবহাটার কুলিয়ার এলাকা থেকে বিপুল পরিমান মাদক সহ  সাবেক চেয়ারম্যানের ছেলে  ও ভারতীয় এক নাগরিককে আটক করেছে যৌথবাহিনী। সোমবার রাতে কুলিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। আটকৃতরা হলেন,  দেবহাটার কুলিয়ার সাবেক ইউপি চেয়ারম্যান আসাদুল হকের ছেলে দেলোয়ার হোসেন শাওন ও ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার বাসিন্দা  কামনুর গাজী।
থানা পুলিশ জানায়, মাদক দ্রব্য আছে এমন গোপন খবর পেয়ে সোমবার  রাত ৯টার দিকে কালিগঞ্জ সেনা ক্যাম্পের  লেফটেন্যান্ট কাদিরের নেতৃত্বে শাওনের বাড়ীতে অভিযান পরিচালনা করে সেনাবাহিনী ও পুলিশ। এসময়
সাবেক চেয়ারম্যানের ছেলে শাওন ও ভারতীয় নাগরিক কামানুর গাজী কে আটক করা হয়। পরে  শাওনের বাড়ী থেকে বিপুল পরিমাণ ইয়াবা, দেশীয় অস্ত্র, মদের বোতল, নগদ টাকা , ইয়াবা সেবনের সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
দেবহাটা থানার  অফিসার ইনচার্জ( ওসি) গোলাম কিবরিয়া হাসান জানান, আটককৃতদের কাছ থেকে ৭৯১পিচ ইয়াবা ট্যাবলেট ও দুটি রাম দা উদ্ধার করা হয়েছে। এঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দিয়ে মঙ্গলবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে বিজিবির অভিযানে মাদকদ্রব্যসহ আটক ১

জেলা প্রশাসকের নির্দেশে অসহায় বৃদ্ধাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিখোঁজ ১১ হাজার ছাড়াল

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.