Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • চুড়ামনকাটিতে দুর্গা পূজা উপলক্ষে প্রতিমন্ত্রীর পক্ষে নগদ অর্থ বিতরণ
  • ডিহিতে শহীদ জিয়া স্মৃতি ফুটবলে ফুলসর চ্যাম্পিয়ন
  • মণিরামপুরে মাদানীয়া নূরানী মাদ্রাসায় অভিভাবক সম্মেলন
  • সাতক্ষীরার শ্যামনগরে ছাত্রীশূন্য বিদ্যালয়ে সরকারি বই উত্তোলন ও অনিয়মের অভিযোগ
  • সাতক্ষীরায় বাংলাদেশ জাসদের জেলা কাউন্সিল অনুষ্ঠিত
  • রামপালে ক্যান্সার স্ক্রিনিং ও মূল্যায়ন সেবার উদ্বোধন প্রতিমন্ত্রীর
  • চুড়ামনকাটিতে কৃতি শিক্ষাথীদের সংবর্ধনা দিলেন যুবনেতা তপন
  • মহালয়ার মধ্য দিয়ে দেবী দুর্গার মর্তে আগমন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Sunday, October 11
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

জাতীয় পর্যায়ে যশোরের প্রতিনিধিত্বে জে.সি.বি বিজ্ঞান ক্লাব

৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২৫
banglarbhoreBy banglarbhoreJune 17, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

“জ্ঞান বিজ্ঞানে করব জয়, সেরা হবো বিশ্বময়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর আয়োজন করতে চলেছে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২৫।

১৮ জুন, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্সে শুরু হতে চলেছে দেশের সবচেয়ে বড় এই বিজ্ঞান মেলা। এই আয়োজনে যশোরের বিজ্ঞানসেবী সংগঠন জে.সি.বি বিজ্ঞান ক্লাব জাতীয় পর্যায়ে তাদের বিজ্ঞান প্রকল্প প্রদর্শনের সুযোগ লাভ করেছে।

শ্রেষ্ঠত্বের ধারাবাহিকতায় জে.সি.বি বিজ্ঞান ক্লাব কৃষি কাজে ব্যবহার উপযোগী একটি রোবট প্রকল্প – “ড্রিমস অব বাংলাদেশ (ডব)” তৈরি করেছে। ক্লাবের সভাপতি সাজিন আহম্মেদ জয়-এর নেতৃত্বে এই প্রকল্পটি তৈরি করেছে তার দল। দলের অন্যান্য সদস্যরা হলেন ক্লাবের নির্বাহী সদস্য মুজাহিদ উল হাসান, মাহমুদুল হাসান মেহেদী এবং তাহমিদ মৃধা।

তাদের উদ্ভাবিত “ড্রিমস অব বাংলাদেশ (ডব)” রোবটটি কৃষি ক্ষেত্রে বহুমুখী উপযোগিতা নিয়ে এসেছে, যা আধুনিক কৃষিকে আরও সহজ ও কার্যকর করতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে। এই প্রকল্পটি জাতীয় পর্যায়ে প্রদর্শিত হওয়ায় যশোর জেলার বিজ্ঞান চর্চার মান ও উদ্ভাবনী ক্ষমতা আরও একবার প্রমাণিত হলো।

আগামী ১৮ থেকে ২০ জুন পর্যন্ত জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্সে এই বিজ্ঞান মেলা সকলের জন্য উন্মুক্ত থাকবে। জে.সি.বি বিজ্ঞান ক্লাবের এই উদ্ভাবনী প্রকল্পটি দেখতে এবং বিজ্ঞান ও প্রযুক্তির অন্যান্য আকর্ষণীয় দিকগুলি সম্পর্কে জানতে আগ্রহী সকলকে এই আয়োজনে আমন্ত্রণ জানানো হয়েছে।

জে.সি.বি বিজ্ঞান ক্লাব
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    চুড়ামনকাটিতে দুর্গা পূজা উপলক্ষে প্রতিমন্ত্রীর পক্ষে নগদ অর্থ বিতরণ

    October 10, 2026

    ডিহিতে শহীদ জিয়া স্মৃতি ফুটবলে ফুলসর চ্যাম্পিয়ন

    October 10, 2026

    মণিরামপুরে মাদানীয়া নূরানী মাদ্রাসায় অভিভাবক সম্মেলন

    October 10, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.