Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোর শহরে দিনে দুপুরে যুবককে কুপিয়ে হত্যা
  • যশোরে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের আনন্দ র‌্যালি ও সমাবেশ
  • মাগুরায় বৃক্ষরোপণ অভিযান, বৃক্ষমেলা ও ফল মেলা উদ্বোধন
  • সনাক যশোরের উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস উদযাপন
  • শার্শায় শিশু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১
  • শহীদ জিয়াউর রহমান কলেজ চত্বরে বৃক্ষরোপণ জেলা পরিষদ প্রশাসক হাবিবের
  • নড়াইলে ৪৯৫ প্রাথমিক বিদ্যালয়ের ৩২০টিতে নেই প্রধান শিক্ষক
  • জীবননগর সীমান্ত দিয়ে ভারতীয়সহ ৫ জনকে পুশইন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Thursday, August 20
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

ঐক্যবদ্ধ হয়ে নারীদের অধিকার আদায় করতে হবে : অমিত

banglarbhoreBy banglarbhoreJune 18, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক


বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, যারা আওয়ামী লীগের সাথে জড়িত ছিলেন, তারা কোনোভাবেই বিএনপি বা এর সহযোগী সংগঠনের সাথে যুক্ত হতে পারবেন না। একই সাথে নারী পুরুষের সমান অধিকারের ওপর জোর দিয়ে নারীদের রাজনীতিতে সক্রিয় হতে হবে। আগামী নির্বাচনে মহিলা দলের প্রত্যেক নেত্রীকে মাঠে সক্রিয় ভূমিকা রাখতে হবে।


বুধবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে যশোর সদর উপজেলার অন্তর্গত ১৫টি ইউনিয়ন মহিলা দলের আংশিক আহ্বায়ক কমিটির পরিচিতি সভায় তিনি এসব কথা বলেন।


অনিন্দ্য ইসলাম অমিত আরও বলেন, পুরুষ যেমন কথা বলতে পারে, নারীও তেমনি কথা বলতে পারবে। পুরুষের যে অধিকার আছে, নারীরও সেই অধিকার অর্জন করতে হবে। নারীরা যদি রাজনীতি না করে, তাহলে দেশ এগিয়ে যাবে না। বিএনপি বাংলাদেশের নারী সমাজের প্রতি কৃতজ্ঞ।


পরিচিত সভায় যশোর সদর উপজেলা মহিলা দলের সভাপতি হাসিনা ইউসুফের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা নার্গিস বেগম।


বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি আডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু এবং সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন। উপস্থিত ছিলেন, জেলা মহিলা দলের সভাপতি রাশিদা রহমান, বিএনপি নেতা গোলাম রেজা দুলু, মিজানুর রহমান খান, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জারুল হক খোকন প্রমুখ।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

Related Posts

যশোর শহরে দিনে দুপুরে যুবককে কুপিয়ে হত্যা

August 20, 2026

যশোরে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের আনন্দ র‌্যালি ও সমাবেশ

August 20, 2026

মাগুরায় বৃক্ষরোপণ অভিযান, বৃক্ষমেলা ও ফল মেলা উদ্বোধন

August 20, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.