Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • শার্শায় শিশু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১
  • শহীদ জিয়াউর রহমান কলেজ চত্বরে বৃক্ষরোপণ জেলা পরিষদ প্রশাসক হাবিবের
  • নড়াইলে ৪৯৫ প্রাথমিক বিদ্যালয়ের ৩২০টিতে নেই প্রধান শিক্ষক
  • জীবননগর সীমান্ত দিয়ে ভারতীয়সহ ৫ জনকে পুশইন
  • যৌতুক দাবিতে স্ত্রীকে হত্যাচেষ্টা : স্বামী গ্রেপ্তার
  • যশোরে ৩৯৮ গ্রাম সোনার বারসহ যুবক আটক
  • নড়াইলে শিশু ধর্ষণের পর হত্যা, আসামি রবিউলের ফাঁসির রায়
  • যবিপ্রবি ঝিনাইদহ ক্যাম্পাসে ভেটেরিনারি শিক্ষার্থীদের ইন্টার্নশিপ উদ্বোধন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Thursday, August 20
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ না হলে জাতির জন্য মহাদুর্যোগ দেখা দেবে : গোলাম পরোয়ার

banglarbhoreBy banglarbhoreJune 21, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

অন্তবর্তী সরকারের হাতে নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ না হলে জাতির জন্য মহাদুর্যোগ দেখা দিবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

তিনি আজ শনিবার বেলা ১১ টার দিকে যশোর শিল্পকলা একাডেমির মিলনায়তনে রুকন শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এই মন্তব্য করেন। মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘নির্বাচন যখনই হোক সেই নির্বাচনকে নিরপেক্ষ করতে হবে। অন্তবর্তী সরকার দেশবাসীর কাছে যে কমিটমেন্ট করেছে; সেদিকে সরকারকে সোজা থাকতে হবে। কোন পাশে ঝুঁকলে হবে। মাঝখানে সরকার জাতির সামনে সংশয় সৃষ্টি করেছিলো। আপনার হাতে নির্বাচন ব্যর্থ হয়ে পড়ে, নিরপেক্ষ না হয়, তাহলে জাতির সামনে বড় দুর্যোগ অপেক্ষা করছে। একটা ভুলের পুনরাবৃত্তি  দ্বিতীয়বার না হয় সেই নিরপেক্ষতার প্রমাণ সরকারকেই দিতে হবে।’

নির্বাচনের দিনক্ষণ নিয়ে জামায়াতের কোন বাধ্যবাধকতা নেই মন্তব্য করে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল বলেন, ‘নির্বাচনের তারিখ দিনক্ষণ নিয়ে আমাদের কোন বাধ্যবাধকতা নেই। নির্বাচনের আগে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সেক্টর সংস্কার করতে হবে। কেননা বিগত সরকারের সময়ে সব সেক্টরগুলো দুর্নীতিতে তছনছ হয়ে গেছে। আইন, বিচার, সংবিধারসহ গুরুত্বপূর্ণ সেক্টরগুলো অব্যশই সংস্কার করতে হবে আর বাকিগুলো নির্বাচিত সরকার এতে করবে। আসল কাজগুলো সংস্কার না হলে রাজনৈতিক দল ক্ষমতায় আসলে সংস্কার ব্যহত হতে পারে।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গ টেনে জামায়াতের এই নেতা বলেন, ‘আমরা স্থানীয় সরকার নির্বাচন আগে চেয়েছি, তার কারণ স্থানীয় সরকারের কাঠামো না থাকাতে জনদুর্ভোগ বাড়ছে। উন্নয়ন প্রকল্প এখন সরকারি অফিসারের হাতে সীমাবদ্ধ। দুর্নীতি ব্যক্তিপূজা স্বজনপ্রীতিতে অর্থ আত্মসাৎ এর সুযোগ তারা পাচ্ছে। অবকাঠামো উন্নয়ন এবং জনগণের দুর্ভোগ্য কমাতে অব্যশই স্থানীয় সরকার নির্বাচন আগে দিতে হবে। এছাড়া যেকোনো রাজনৈতিক দলের অধীনে স্থানীয় সরকার নির্বাচন হলে আমরা আশঙ্কা করি, কালোটাকা প্রয়োগ, পেশিশক্তি দিয়ে তারা স্থানীয় সরকারের সকল সেক্টরে তাদের লোকজনদের বসাবে। এই নির্বাচনে দলকে ভোট দেবে ব্যক্তিকে নয়। আপনারা বক্তব্য দেওয়ার সময় বলবেন ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে ব্যক্তি বড়। এই নীতি অবলম্বন করে আর রাজনীতি করেন না। এ রাজনীতি করে জাতিকে ধ্বংসের দিকে নিয়ে গেছেন। আমাদের পরে অনেক দেশ স্বাধীন হয়েছে, তারা আজ উন্নয়নশীল দেশ। আর আমরা আমাদের উন্নয়ন ঘটাতে পারেনি ঐক্যের কারণে। অনাঐক্যে আমাদের বিভক্তি, উন্নয়ন ব্যহত করছে।

দেশ নিয়ে আবারও ষড়যন্ত্র শুরু হয়েছে মন্তব্য করে মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘জুলাই আন্দোলনের চেতনাকে ধারণ করে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের দিকে যেতে চাই। এই নির্বাচনে কেউ ভোট ডাকাতি করে, ভোটাধিকার হরণ করে, কালো টাকার পেশি শক্তি দিয়ে আবারো ১৪, ১৮ ও ২৪ মতো পরিস্থিতির দিকে দিয়ে যেতে চাইলে তাদের জনগণই প্রতিহিত করবে।
যশোর জেলা জামায়াতের আমীর অধ্যাপক গোলাম রসুলের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আজীজুর রহমান, আবুল কালাম আজাদ।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

Related Posts

শার্শায় শিশু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১

August 20, 2026

শহীদ জিয়াউর রহমান কলেজ চত্বরে বৃক্ষরোপণ জেলা পরিষদ প্রশাসক হাবিবের

August 20, 2026

নড়াইলে ৪৯৫ প্রাথমিক বিদ্যালয়ের ৩২০টিতে নেই প্রধান শিক্ষক

August 20, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.