Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • রামপালে দুর্বৃত্তের হামলায় সাবেক যুবলীগ নেতা নিহত
  • মাগুরায় চোর চক্রের সদস্য গ্রেফতার, উদ্ধার ৫ চোরাই মোটরসাইকেল
  • কমরেড মোস্তাফিজুর রহমান কাবুলের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি
  • সুন্দরবনে ৩ মাস পর্যটক ও বনজীবীদের প্রবেশে নিষেধাজ্ঞা
  • চুয়াডাঙ্গায় ব্রাজিল সমর্থকদের ৮৫ হাজার টাকা জরিমানা
  • মণিরামপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু
  • চুয়াডাঙ্গা সীমান্তে অবৈধভাবে পারাপারের সময় নারী ও শিশুসহ আটক ১০
  • রামিসা হত্যাকাণ্ডে আসামির সর্বোচ্চ সাজা চাওয়া হবে: আইনমন্ত্রী
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, জুন ১
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে বর্ণাঢ্য আয়োজনে একাত্তর টেলিভিশনের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

banglarbhoreBy banglarbhoreজুন ২১, ২০২৫No Comments৯ Views
Facebook Twitter WhatsApp
যশোরে বর্ণাঢ্য আয়োজনে একাত্তর টেলিভিশনের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
Share
Facebook Twitter LinkedIn
বাংলার ভোর প্রতিবেদক
যশোরে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে বেসরকারি স্যাটেলাইট চ্যানেল একাত্তর টেলিভিশনের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার বেলা ১২টায় প্রেসক্লাব যশোরে শহীদ সাংবাদিক গোলাম মাজেদ মিলনায়তনে জন্মদিন উৎসবে কেক কাটেন অনুষ্ঠানের প্রধান অতিথি যশোরের জেলা প্রশাসক  আজাহারুল ইসলাম।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, একাত্তর টেলিভিশন দেশের কথা বলুক, জনগণের কথা বলুক। পরিবর্তিত পরিস্থিতিতে একাত্তর টেলিভিশনের নতুন পথ চলাকে তিনি স্বাগত জানান। অতীতে একাত্তর টেলিভিশনের বিতর্কিত নানা কর্মকান্ড তুলে ধরে জেলা প্রশাসক কবিতার পঙক্তি টেনে বলেন, ‘জন্ম হোক যেথা সেথা, কর্ম হোক ভালো।’
প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন একাত্তর টেলিভিশনের যশোর জেলা প্রতিনিধি এসএম ফরহাদ। অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রেসক্লাব যশোরের সাবেক সাধারণ সম্পাদক আহসান কবীর বাবু, দৈনিক লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবীর নান্টু, দৈনিক যশোরের সম্পাদক জাহিদ হাসান টুকুন, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর এসপি রেশমা শারমিন, যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নূর ই আলম সিদ্দিকী, পাবলিক প্রসিকিউটর সৈয়দ সাবেরুল হক সাবু, যশোর চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান খাঁন, বৈষম্যববরোধী ছাত্র নেতা রাশেদ খান|
শুভেচ্ছা বক্তব্য রাখেন যশোর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলন, বৈষম্যবিরোধী ছাত্র নেতা রাশেদ খান, ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এম আর খান মিলন, দৈনিক আমার দেশ পত্রিকার বিশেষ প্রতিনিধি আহসান কবীর বাবু, দৈনিক লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবীর নান্টু, সরকারি মাইকেল মধুসূদন কলেজের (এমএম কলেজ) সহকারি অধ্যাপক হামিদুল হক, বহুমাত্রিক জ্ঞানচর্চা কেন্দ্র প্রাচ্যসংঘের প্রতিষ্ঠাতা লেখক, গবেষক, সাংবাদিক বেনজীন খান প্রমুখ।
উপস্থিত ছিলেন বাংলাভিশন টিভির জেলা প্রতিনিধি রাজেক জাহাঙ্গীর, দৈনিক সমাজের কথার ভারপ্রাপ্ত সম্পাদক আমিনুর রহমান মামুন, দৈনিক প্রজন্মের ভাবনার সম্পাদক ওহাবুজ্জামান ঝন্টু, সাংবাদিক তহীদ মনি, শাহ সৈয়দ মোস্তফা হাশমী সাজু, ইন্দ্রজিৎ রায়, কাজী নূর, ই আর ইমন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান।

আয়োজনে উদযাপন একাত্তর টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য যশোরে ১৩তম
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

রামপালে দুর্বৃত্তের হামলায় সাবেক যুবলীগ নেতা নিহত

মে ৩১, ২০২৬

মাগুরায় চোর চক্রের সদস্য গ্রেফতার, উদ্ধার ৫ চোরাই মোটরসাইকেল

মে ৩১, ২০২৬

কমরেড মোস্তাফিজুর রহমান কাবুলের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি

মে ৩১, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.