জীবননগর সংবাদদাতা চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বোরো হাইব্রিড, বোরো উফসী ও রাসায়নিক সার সহায়তা প্রদান করা হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে এসব ধানবিজ ও বিভিন্ন প্রকার সার বিতরণ করা হয়। ২০২৫-২৬ অর্থ বছরে রবি মৌসুমে বোরো হাইব্রিড ও বোরো উফশী ধান ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচিটি জীবননগর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বাস্তবায়ন করেন। উপজেলার বিভিন্ন এলাকার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ধান বীজ ও রাসায়নিক সার সহায়তা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আল আমীন। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার…
Author: banglarbhore
শরণখোলা সংবাদদাতা বাগেরহাটের শরণখোলার মধ্য খোন্তাকাটায় উপজেলা পরিষদ বাস্তবায়িত লজিক প্রকল্পে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। ভবনের তালা ভেঙে প্রকল্পের সেচ কাজে ব্যবহৃত ব্যাটারি মটরসহ মূল্যবান সরঞ্জাম নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় প্রকল্প সভাপতি আবুল হাসান মুন্সি (৬৮) থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি জানান, রাতে ভবনটি তালাবদ্ধ করে যান। পরদিন সকাল সাড়ে ৯টার দিকে গিয়ে দেখেন দরজার তালা ও হ্যাজবোল্ট ভাঙা। চোরেরা হ্যামকো ব্র্যান্ডের ৮টি ১২ ভোল্ট ব্যাটারি, একটি প্যাডরোলো ৩ হর্সপাওয়ার মোটর এবং অন্যান্য যন্ত্রাংশ নিয়ে গেছে। যার আনুমানিক মূল্য এক লাখ সাট হাজার টাকা। শরণখোলা থানা পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। এদিকে, প্রকল্প…
মাগুরা সংবাদদাতা মাগুরার সরকারি হাইস্কুলগুলোর শিক্ষকদের দাবি আদায়ের আন্দোলনের কারণে চলমান বার্ষিক পরীক্ষা হঠাৎ করে ১ ডিসেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে। এ ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে চরম হতাশা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। রোববার দিবাগত রাতে মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম এবং মাগুরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নির্মল কুমার জোয়াদ্দার সোশ্যাল মিডিয়ায় এক ঘোষণার মাধ্যমে পরীক্ষার সময়সূচি স্থগিতের বিষয়টি জানান। তারা জানান, শিক্ষকদের নবম গ্রেডে পদোন্নতি ও টাইম-স্কেল বাস্তবায়নের দাবিতে সারাদেশে আন্দোলনের ডাক দেয়া হয়েছে। আন্দোলনের অংশ হিসেবে বাধ্য হয়েই ১ ডিসেম্বর থেকে পরবর্তী সব পরীক্ষা স্থগিত রাখা হয়েছে। ঘোষণা হঠাৎ…
বাংলার ভোর প্রতিবেদক গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় যশোরে বিএনপি ও অঙ্গ-সংগঠনের পক্ষ থেকে তাঁর জানের সাদকা হিসেবে এতিমখানায় ছাগল দান করা হয়েছে। সোমবার গণতন্ত্রের মা আপোষহীন দেশনেত্রীর আরোগ্য কামনায় সোমবার সদর উপজেলা এবং পৌর সদরের বিভিন্ন কুরআন শিক্ষার প্রতিষ্ঠান ও এমিতখানায় জানের সাদকা হিসেবে ছাগল দান করা হয়। বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম এবং দলের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে ধানের শীষ মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত কুরআন শিক্ষার প্রতিষ্ঠান ও এতিমখানায় গিয়ে ছাগল দান করেন। সদর উপজেলা বিএনপির উদ্যোগে নওয়াপাড়া…
রেহানা ফেরদৌসী আজ ১ ডিসেম্বর। শুরু হলো মহান বিজয়ের মাস। বাঙালির সুদীর্ঘ রাজনৈতিক ইতিহাসের শ্রেষ্ঠ ঘটনা ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ।দীর্ঘ ৯ মাস সশস্ত্র স্বাধীনতা সংগ্রামের এক ঐতিহাসিক ঘটনার মধ্য দিয়ে বাঙালি জাতির কয়েক হাজার বছরের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক স্বপ্নসাধ পূরণ হয় এ মাসে।৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধে ৩০ লাখ বাঙালির আত্মত্যাগ আর কয়েক লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত হয় আমাদের বিজয়। বাঙালি জাতির সর্বশ্রেষ্ঠ অর্জন মুক্তিযুদ্ধের অবিস্মরণীয় গৌরবদীপ্ত চূড়ান্ত বিজয় আসে এ মাসের ১৬ ডিসেম্বর। স্বাধীন জাতি হিসেবে সমগ্র বিশ্বে আত্মপরিচয় লাভ করে বাঙালিরা।ভাষার ভিত্তিতে যে জাতীয়তাবাদ গড়ে উঠেছিল, এক রক্তক্ষয়ী যুদ্ধের পর বিজয়ের মাধ্যমে ঘোষিত স্বাধীনতা পূর্ণতা পায় এ…
বাংলার খেলা প্রতিবেদক যশোর শহরের ঐতিহ্যবাহী ক্রীড়া, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন আরএন রোড ক্রীড়া চক্রের দীর্ঘদিন পর কমিটি গঠন করা হয়েছে। মোস্তফা গোলাম কাদেরকে সভাপতি ও জিয়াউর রহমান বিপ্লবকে সাধারণ সম্পাদক করে মোট ৭৭ সদস্যর এই কমিটি গঠিত হয়েছে। যার মধ্যে রয়েছেন উপদেষ্টা ২৩ জন ও নির্বাহী কমিটির সদস্য ৩৭ জন। কমিটি গঠনের আগে ৫ সদস্যর আহবায়ক কমিটি গঠন করা হয়েছিল। তারাই রোববার পূর্ণাঙ্গ কমিটি গঠন করেছেন। আহবায়ক কমিটির সদস্যরা হলেন, অ্যাড. শহীদ আনোয়ার, খান মোহাম্মদ শফিক রতন, জাহাঙ্গীর সিকদার, আতাউর রহমান আতাউল্লাহ ও গোলাম ফারুক লিটন। কমিটিতে সম্পাদক মন্ডলীর অন্যান্য সদস্যরা হলেন, সহসভাপতি ক্রীড়া সংগঠক এজাজ উদ্দিন টিপু, সানওয়ার…
বাংলার ভোর প্রতিবেদক ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে যশোরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দুই ঘন্টা কর্মবিরতি পালিত হয়েছে। এ উপলক্ষে রোববার যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল চত্বরে সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ থেকে সরকারকে হুশিয়ারি দিয়ে নেতৃবৃন্দ বলেন, আমাদের দাবি না মানা হলে আরো কঠিন কর্মসূচি দেয়া হবে। সমাবেশ থেকে আরো বলা হয়, সারাদেশের বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে কর্মরত মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টবৃন্দ দীর্ঘদিন যাবত চরম বৈষম্যের শিকার হয়ে মানব সেবা চালিয়ে গেলেও তাদের ন্যায্য অধিকার ১০ম গ্রেড বাস্তবায়িত হয়নি। যেখানে অন্যান্য ডিপ্লোমা কোর্সধারীর মধ্যে ডিপ্লোমা প্রকৌশলী, ডিপ্লোমা নার্স এবং ডিপ্লোমা কৃষিবিদরা ইতোমধ্যে ১১তম গ্রেড হতে…
বাংলার ভোর প্রতিবেদক কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নিজেদের আট দফা দাবি আদায়ে রোববার সকালে কালো ব্যাজ ধারণ করে প্রতীকী শাটডাউন কর্মসূচি পালন করেছেন যশোর জেলার নার্স ও মিডওয়াইফারিরা। দাবি বাস্তবায়িত না হলে আগামী ২ ডিসেম্বর থেকে দেশের সব হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠানে পূর্ণাঙ্গ শাটডাউন কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনরত নেতৃবৃন্দ। বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন (বিএনএ) ও বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটি (বিএমএস)-এর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রোববার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই কর্মসূচি পালিত হয়। ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে জেলার মোট ২৩৮ জন নার্স-মিডওয়াইফারি এই কর্মসূচিতে অংশ নেন। জেলা বিএনএ সভাপতি শাহিদা বেগম ও সাধারণ সম্পাদক মুফাজ্জেল।…
শার্শা সংবাদদাতা যশোরের শার্শার বাগআঁচড়া বাবার বাড়িতে বেড়াতে এসে লিটন পরিবহন বাসের চাপায় পিষ্ট হয়ে হালিমা খাতুন (৬২) নামের এক নারী নিহত হয়েছেন। রোববার সন্ধ্যা ৭ টার দিকে নাভারণ-সাতক্ষীরা সড়কের বাগআঁচড়া সাতমাইল আমতলা নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত হালিমা খাতুন ঝিকরগাছা উপজেলার বড় পোদাউলীয়া গ্রামের মতিয়ার দফাদারের স্ত্রী ও বাগআঁচড়া আমতলা এলাকার বাসিন্দা। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঘটনার দিন সন্ধ্যায় তিনি রাস্তা পার হয়ে ভাইয়ের বাড়িতে যাওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী লিটন ট্রাভেলসের একটি বাস তাকে পিছন দিক থেকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত ভাগ্নে জসিম জানান, দু’দিন আগে খালা হালিমা বাবার বাড়ি…
কেশবপুর সংবাদদাতা যশোর জেলা কেশবপুর উপজেলার বিএনপি’র পৌর বিএনপির উদ্যোগে রোববার বিকেল চারটার সময় উপজেলা বিএনপির প্রধান কার্যালয় প্রাঙ্গনে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতার জন্য দোয়া অনুষ্ঠান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবুল হোসেন আজাদ, যশোর-৬ কেশবপুর আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সভাপতি সাবেক পৌর মেয়র আব্দুস সামাদ বিশ্বাস, কেশবপুর উপজেলার সাবেক আহবায়ক সাবেক কাউন্সিলর মশিউর রহমান, ৬ নম্বর ইউনিয়নের বিএনপির বারবার নির্বাচিত চেয়ারম্যান আলউদ্দিন আলা, উপজেলার বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির, কেশবপুর উপজেলার বিএনপির সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির সুমন,…
