জীবননগর সংবাদদাতা চুয়াডাঙ্গার জীবননগরে ৮ম শ্রেণির এক স্কুল ছাত্রীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে এহসান (১৮) ও মো. ইভান (১৯) নামের দুই ভায়ের বিরুদ্ধে মামলা হয়েছে। মঙ্গলবার ভুক্তভোগী ছাত্রীর মামা উত্তম কুমার রায় জীবননগর থানায় এ মামলা করেন। অভিযুক্ত এহসান ও ইভান জীবননগর উপজেলার পেয়ারাতলা গ্রামের আনিস উদ্দিনের ছেলে। আরও পড়ুন .. .. মামলা সূত্রে জানা যায়, পিতৃহারা স্কুল ছাত্রী জীবননগর সরকারি বালিকা বিদ্যালয়ের ৮ম শ্রেনীর একজন ছাত্রী। প্রতিবেশী অভিযুক্ত এহসান দুই বছর আগে তাকে প্রেমের প্রস্তাব দেয়। পরে গত ১৩ নভেম্বর সন্ধ্যার পর আসামিরা ওই ছাত্রীকে ফুসলিয়ে আসামির দুলাভাই জুয়েল হোসেনের মোটরসাইকেলে পার্শ্ববর্তী মহেশপুর থানার মাইলবাড়ীয়া গ্রামের জৈনক মো. মাশরাফি…
Author: banglarbhore
চুয়াডাঙ্গা সংবাদদাতা চুয়াডাঙ্গা পৌর এলাকায় বেলগাছিতে সোহেল (২৫) নামে এক যুবককে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা আর এ ঘটনায় ফারুক (৩২) নামে একজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার ভোরের দিকে বেলগাছি গ্রামের খরার মাঠে তার গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত শুরু করেছে। নিহত সোহেল বেলগাছি গ্রামের বকচরপাড়ার বাসিন্দা। পেশায় তিনি কৃষিকাজ করতেন। আরও পড়ুন .. .. স্থানীয়রা বলেন, ব্যক্তিগত শত্রুতা বা পূর্ব কোনো বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। তবে তদন্তেই প্রকৃত কারণ উদঘাটন হবে বলে মনে করছেন তারা। নিহতের পিতা আসাবুল হক বলেন, স্থানীয়…
পাইকগাছা সংবাদদাতা পাইকগাছায় নিয়োগবিধি বাস্তবায়নসহ বিভিন্ন দাবি আদায়ে পরিবার পরিকল্পনা কর্মচারিরা কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করছেন। মঙ্গলবার সকালে অধিদপ্তরাধীন পরিবার কল্যাণ পরিদর্শকা (এফডব্লুভি) পরিবার পরিকল্পনা পরিদর্শক (এফপিআই) ও পরিবার কল্যান সহকারী (এফডব্লুএ)রা কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেন। আরও পড়ুন .. .. উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় চত্বরে এ কর্মসূচিতে সংশ্লিষ্টরা বলছেন, অন্তর্বর্তী সরকার ৫ ডিসেম্বরের মধ্যে আমাদের ন্যায্য দাবি-দাওয়া মেনে না নিলে ৬ হতে ১১ ডিসেম্বর পর্যন্ত সেবা সপ্তাহ বর্জন করা হবে। কর্মসূচিতে বক্তব্য রাখেন এফপিআই মোহাম্মদ জাহিদুর রহমান, এমএম আরিফুজ্জামান, রাজিব কুমার গাঙ্গুলী, জিয়াউর রহমান জিন্নাত, অভিজিৎ মন্ডল, আজহারুল ইসলাম, আরপিআই ওবায়দুল্লাহ সরদার, আরডাব্লিউএ জয়া, ফিরোজা খাতুন, নাজমা,…
বাংলার ভোর প্রতিবেদক যশোরে তিন হাজার ৭৮২ পিস ইয়াবাসহ নাহিদ হোসেন (২০) এক মাদককারবারীকে আটক করেছে বিজিবি। মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে সদরের দাইতলা বাস স্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করে ৪৯ বিজিবির সদস্যরা। আটক নাহিদ সাতক্ষীরার কলারোয়া উপজেলার রামভদ্রপুর গ্রামের বাসিন্দা। আরও পড়ুন .. .. এদিন বিকালে ৪৯ বিজিবির যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, বিজিবির একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যশোরের দাইতলা বাস স্ট্যান্ড এলাকায় এক যুবক ইয়াবা নিয়ে বাগআঁচড়ার দিকে যাচ্ছে। অভিযান পরিচালনা করে সড়কের উপর নাহিদ হোসেন নামে এক যুবককে আটক করা হয়। পরে তার শরীর তল্লাশি করে…
নিজস্ব প্রতিবেদক, ডুমুরিয়া ডুমুরিয়া উপজেলার মিকশিমিল গ্রামের একটি বাগান থেকে জীম খান (২৩) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার বাড়ির পাশে একটি বাগানের আমগাছে লাশ ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। জীম উপজেলার মিকশিমিল গ্রামের জাকির হোসেন ছেলে। পারিবারিক সূত্র জানায়, রোববার সন্ধ্যায় জীম মিকশিমিল মাঠে খেলতে যায়। রাত ১১টা পর্যন্ত বাড়ি ফেরেনি। রাতে অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। সোমবার সকালে জীমকে খোঁজার একপর্যায়ে বাড়ির পাশে একটি বাগানের আমগাছে লাশ ঝুলতে দেখার পর স্থানীয়রা এসে লাশ নামায়। রঘুনাথপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর শেখ শাহজাহান আলী বলেন, জানামতে ছেলেটি নেশা করতো। অনেকবার তাকে আটকানোর চেষ্টা করেছি। লাশে কোনো আঘাত…
চৌগাছা সংবাদদাতা বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় যশোরের চৌগাছায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে চৌগাছার লাইট চত্বরে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এ দোয়া মাহফিলে আয়োজন করা হয়। এতে বক্তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি এম এ সালাম। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও হাকিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুল হাসানের সঞ্চালনায় দোয়া পরিচালনা করেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা গোলাম মোরশেদ। আরও পড়ুন .. .. উপস্থিত ছিলেন যশোর-২ আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী, যশোর চেম্বার অব কমার্সের সভাপতি ও জেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক…
কোটচাঁদপুর সংবাদদাতা বিষ খেয়ে ব্যর্থ হলেও গলায় পেঁচিয়ে আত্মহত্যার দ্বিতীয় চেষ্টায় ব্যর্থ হননি তিনি। পরকীয়া প্রেমিকার জন্য দশ মাস আগে ঘাসপোড়া বিষ খেয়ে হাসপাতালে চিকিৎসা নিয়ে ফেরার পর রোববার রাতে প্রেমিকার ঘরের আঁড়ায় প্রেমিকারই ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন প্রেমিক সোহান। ঘটনাটি ঘটেছে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার বলরামপুর গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বলরামপুর গ্রামের ডিস ও নেট ব্যবসায়ী সোহান এবং একই গ্রামের মৃত সালাম হোসেনের বিধবা স্ত্রী সুইটির সঙ্গে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু তার এ পরকীয়া নিয়ে পারিবারিক অস্থিরতার জেরে কয়েক দিন ধরেই মানসিক অশান্তিতে ভুগছিলেন সোহান। তার জের ধরে রোববার গভীর রাতে সোহান প্রেমিকা সুইটির ঘরে গিয়ে…
কালিগঞ্জ সংবাদদাতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় কোরআন তেলাওয়াত ও দোয়া অনুষ্ঠান সোমবার কালিগঞ্জ শহীদ সোহরাওয়ার্দ পার্কে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠন আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাতক্ষীরা-৩ আসনে ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী গরীবের ডাক্তার অধ্যাপক শহিদুল আলম। আরও পড়ুন .. .. .. অনুষ্ঠানে সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ তারিকুল হাসান, জেলা বিএনপির সদস্য শেখ নুরুজ্জামান, কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জজ কোর্টের পিপি অ্যাডভোকেট শেখ আব্দুস সাত্তার, নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান পাড়,…
রুদ্র নীল যশোর অঞ্চলে সোনা চোরাচালান কোনোভাবে বন্ধ করা যাচ্ছে না। সীমান্তরক্ষী বাহিনী অর্থাৎ বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) প্রতিনিয়ত স্বর্ণের চোরাচালান জব্দ করছে। গেল বছরের ৫ আগস্ট পরবর্তী সময়ে যশোরের বিভিন্ন চোরাচালানী রুট দিয়ে সোনা চোরাচালান বেড়েছে। সূত্র বলছে, নির্বাচন সামনে রেখে ভারত থেকে স্বর্ণের বিনিময়ে মাদক ও অস্ত্র আমদানি করছে এই অঞ্চলের কয়েকটি চক্র। স্বর্ণের বারকে অস্ত্র ও মাদকের বড় বড় চালানের মূল্য পরিশোধের মাধ্যম হিসেবে ব্যবহার করা হচ্ছে। গত ১৬ মাসের সোনা চোরাচালানের রেকর্ড বলছে, রাজধানী ঢাকার ধোলাইপাড়সহ বিভিন্ন এলাকা থেকে স্বর্ণের চালান আসে যশোর রুটে। ফরিদপুরের রাজবাড়ি, যশোরের মোল্ল্যাপাড়া ও সাতক্ষীরা এলাকার চোরাকারবারিরা এই স্বর্ণ বহন করে…
বাংলার ভোর প্রতিবেদক গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় যশোর বেজাপাড়া সার্বজনীন পূজা মন্দিরের বিশেষ প্রার্থনা ও মঙ্গলপ্রদীপ প্রজ্বলন করেছে সনাতন ধর্মাবলম্বীরা। সোমবার রাতে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট যশোর জেলা শাখা গণতন্ত্রের মাতার সুস্থতা কামনায় বিশেষ প্রার্থনা ও মঙ্গলপ্রদীপ প্রাজ্জ্বলন করে। এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট যশোর জেলা শাখার আহ্বায়ক অ্যাড. দেবাশীষ দাস, সদস্য সচিব নির্মল কুমার বিট, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক অধ্যাপক অলোক ঘোষ, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপংকর দাস রতন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট যশোর জেলা শাখার যুগ্ম-আহ্বায়ক অ্যাড. সুদীপ্ত কুমার ঘোষ, মানিক সাহা, বিষ্ণু…
