বাংলার ভোর প্রতিবেদক দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতির কারণে বিপাকে পড়েছে পরীক্ষা দিতে আসা হাজারো শিক্ষার্থী। চার দফা দাবিতে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির ডাকে সোমবার যশোর জিলা স্কুল, যশোর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, মণিরামপুর সরকারি উচ্চবিদ্যালয় এবং মণিরামপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষকেরা কর্মবিরতি পালন করেন। এর ফলে বিদ্যালয়গুলোতে চলমান ষষ্ঠ থেকে নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা এবং দশম শ্রেণির নির্বাচনী পরীক্ষা স্থগিত করা হয়। সোমবার বেলা সাড়ে ১১টা। যশোর জিলা স্কুলের মূল ফটকে এসে ফিরে যেতে দেখা যায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী মুবিন হোসেনকে। তার হাতে পরীক্ষার প্রবেশপত্র ও কলম। নিরাপত্তাকর্মীর কাছে জানতে পারে, “স্যাররা বলেছেন, আজ (সোমবার) পরীক্ষা হবে না।”…
Author: banglarbhore
বাংলার ভোর প্রতিবেদক বেগম খালেদা জিয়ার অসুস্থতার মধ্যেই মহাসড়ক অবরোধ করে প্রার্থী পরিবর্তনের দাবি করায় শার্শা উপজেলা বিএনপির সভাপতি-সম্পাদককে শোকজ করেছে বিএনপি। সোমবার যশোর জেলা বিএনপি সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। শোকজ প্রাপ্ত নেতারা হলেন- শার্শা উপজেলা বিএনপির সভাপতি হাসান জহির ও সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন। তারা দুজনই আসনটিতে বিএনপির মনোনয়ন প্রত্যাশী। বিজ্ঞপ্তিতে আগামী ৪৮ ঘন্টা মধ্যে দুই নেতাকে শোকজের লিখিত জবাব দিতে নির্দেশনা দেয়া হয়েছে। এর আগে, গত ২৯ নভেম্বর আসনটির বিএনপির মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবি করেন যশোর-বেনাপোল মহাসড়ক অবরোধ করেন এই দুই নেতার অনুসারীরা। দীর্ঘ সময় ধরে মহাসড়কে অবস্থান কর্মসূচির ফলে সড়কে…
বাংলার ভোর প্রতিবেদক রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া মাহফিল করেছে বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ) ও বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটি (বিএমএস) যশোর জেলা শাখা। সোমবার বাদ যোহর যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের প্রশাসনিক ভবনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা. হুসাইন শাফায়াত, ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ডা. রবিউল ইসলাম তুহিন ও যশোর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের এসোসিয়েট প্রফেসর ডা. শরিফুল আলম খান। সংক্ষিপ্ত আলোচনায় ড্যাব নেতা…
বাংলার ভোর প্রতিবেদক যশোরের এক স্কুলছাত্রী অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। মোবাইল ফোন ব্যবহার করা নিয়ে বাবা-মায়ের বকাঝকার জেরে এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সোমবার বিকেল পৌনে ৫টার দিকে সদর উপজেলার নতুন খয়েরতলায় নিজ শয়নকক্ষ থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। নিহত কিশোরীর নাম নুরি খাতুন (১৪)। সে এলাকার রনি ইসলামের মেয়ে এবং স্থানীয় একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ছিল। এই মর্মান্তিক ঘটনায় পরিবারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পারিবারিক সূত্রে জানা গেছে, ঘটনার কিছুক্ষণ আগে নুরিকে মোবাইল ফোন ব্যবহার নিয়ে তার বাবা-মা বকাঝকা করেন। বকুনি শোনার পর অভিমানে নুরি তার শয়নকক্ষে চলে…
বাংলার ভোর প্রতিবেদক যশোরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অভিযানে ৬৯ লক্ষাধিক টাকা মূল্যের একটি স্বর্ণবারসহ এক আন্তর্জাতিক স্বর্ণ পাচারকারীকে আটক করা হয়েছে। আটক ব্যক্তি সাতক্ষীরার সীমান্ত পথ ব্যবহার করে ভারতে সোনা পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল বলে জানা গেছে। আটক পাচারকারী ইমরান হোসেন (৪২) সাতক্ষীরা জেলার সদর উপজেলার সরকার পাড়া গ্রামের বাসিন্দা। যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বেলা সাড়ে ১১টার দিকে বিজিবির একটি টহলদল সদর উপজেলার বাউলিয়া বাজারের পাকা রাস্তার ওপর অভিযান চালিয়ে ইমরান হোসেনকে আটক করে। বিজিবি তল্লাশি চালিয়ে ইমরান হোসেনের কোমরে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় থাকা ৩৮৪.৩৮ গ্রাম ওজনের একটি স্বর্ণবার উদ্ধার করে।…
ঝিনাইদহ সংবাদদাতা ঝিনাইদহ শহরের ব্যবসায়ী মুরাদ হোসেন হত্যা মামলার আসামি রাহাত আলীকে গ্রেপ্তার করেছে র্যাব। সোমবার ভোররাতের দিকে সদর উপজেলার উদয়পুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রাহাত আলী শহরতলীর পবহাটি গ্রামের ইউনুচ লস্করের ছেলে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ঝিনাইদহ র্যাব ক্যাম্পের কম্পানি কমান্ডার মেহেদী ইমরান সিদ্দিকী। তিনি বলেন, গত শনিবার দুপুরে ঝিনাইদহ শহরের পবহাটি এলাকায় প্রকাশ্যে ব্যবসায়ী মুরাদ হোসেনকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী সাথী বেগম বাদী হয়ে সদর থানায় হত্যা মামলা করেন। তিনি আরো বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোররাতে উদয়পুর থেকে মামলার আসামি রাহাতকে গ্রেপ্তার করা হয়। বাকি আসামিদের গ্রেপ্তারের জন্য…
মণিরামপুর সংবাদদাতা মণিরামপুরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশুরোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে সোমবার বিকেলে উপজেলা দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাড. শহীদ ইকবাল হোসেন। অন্যান্যো মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারই সম্পাদক আসাদুজ্জামান মিন্টু, পৌর বিএনপির সভাপতি খায়রুল ইসলাম, সাধারই সম্পাদক আব্দুল হাই, সিনিয়র সহসভাপতি মফিজুর রহমান, অ্যাড. মকবুল ইসলাম, অ্যাড. মুজিবুর রহমান, বিএনপি নেতা নাজমুল হক লিটন, খান শফিয়ার রহমান, জুলফিকার আলী ভূট্টো, প্রবাসী বিএনপি নেতা আলি হোসেন, বিএনপি নেতা ফারুক হোসেন, মোনায়েম মোড়ল, কামরুজ্জামান, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম…
সাতক্ষীরা সংবাদদাতা নিরাপদ সড়ক চাই’র (নিসচা) সাফল্য, সংগ্রাম ও গৌরবের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার বিকেল চারটায় শহরের পলাশপোলস্থ নিসচার অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি সহকারী অধ্যাপক নূর মোহাম্মদ পাড়। সঞ্চালনায় করেন সাধারণ সম্পাদক এসএম মহিদার রহমান। প্রধান অতিথি ছিলেন নিসচা সাতক্ষীরা শাখার উপদেষ্টা এবং বিএনপি’র প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক কামরুল ইসলাম ফারুক। বিশেষ অতিথি ছিলেন উপদেষ্টা সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ লিয়াকত পারভেজ। এ সময় আরো বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি এম…
পাইকগাছা সংবাদদাতা পাইকগাছায় তিন বারের সাবেক প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া’র সুস্থতা কামনায় পৃথক পৃথকভাবে যুবদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলা বিএনপি দলীয় কার্যালয়ে পৌর-উপজেলা যুবদল ও কপোতাক্ষ মার্কেটের নিচে স্বেচ্ছাসেবক দল এ দোয়া মাহফিলের আয়োজন করেন। উপজেলা যুবদলের সাবেক সভাপতি তোহিদুজ্জামান মুকুলের সভাপতিত্বে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক ডা. আব্দুল মজিদ। বিশেষ অতিথি ছিলেন পৌরসভা বিএনপির সভাপতি আসলাম পারভেজ, উপজেলা কমিটির সদস্য সচিব এসএম এমাদাদুল হক, পৌর কমিটির সাধারন সম্পাদক কামাল আহমদে সেলিম নেওয়াজ, উপজেলা কমিটির আবুল হোসেন, তুষার কান্তি মন্ডল। বক্তব্য রাখেন…
বাগআঁচড়া সংবাদদাতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শার্শা-১ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী সাবেক সাংসদ মফিকুল হাসান তৃপ্তির দিকনির্দেশনায় বাগআঁচড়া ইউনিয়ধীন ৮ নং ওয়ার্ড (টেংরা) বিএনপির আয়োজনে দেউলি সামটা টেংরা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল উপস্থিত ছিলেন বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান মিঠু, সহ-সভাপতি শাহাজান কবির, মোনায়েম হোসেন, সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির আলম, প্রচার সম্পাদক খন্দকার নাজমুল হক, সহ-দপ্তর সম্পাদক ইসরাফিল হোসেন বাবু, দেউলি মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি আব্দুল্লা আল মামুন, মনিরুলজ্জামান, আব্দুস সামাদ। আরো উপস্থিত ছিলেন,…
