Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে বিজিবির অভিযানে মাদকদ্রব্যসহ আটক ১
  • জেলা প্রশাসকের নির্দেশে অসহায় বৃদ্ধাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি
  • ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিখোঁজ ১১ হাজার ছাড়াল
  • শার্শা সীমান্তে দায়িত্বরত অবস্থায় বজ্রপাতে দুই বিজিবি সদস্য আহত
  • ‘চশমা সাইদ’ হত্যা : মেছো সুমন ও রোহিত আটক
  • সাতক্ষীরায় সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে তিন দিনব্যাপি প্রশিক্ষণ অনুষ্ঠিত ( ভিডিও সহ )
  • বাঘারপাড়া পৌরসভায় ৩৭ কোটি টাকার বাজেট ঘোষণা
  • সুরধুনী সংগীত নিকেতনের আয়োজনে রবীন্দ্র-নজরুল স্মরণোৎসব ( ভিডিও সহ )
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, জুন ২৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জুন ২৬, ২০২৫

যশোরে সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগ-যুব মহিলা লীগ নেত্রীসহ নিহত ২, আহত ২

banglarbhoreBy banglarbhoreNo Commentsজুন ২৬, ২০২৫
Facebook Twitter WhatsApp
যশোরে সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগ-যুব মহিলা লীগ নেত্রীসহ নিহত ২, আহত ২
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

যশোরে সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগ ও যুব মহিলা লীগের সাবেক নেত্রীসহ দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন। বৃহস্পতিবার ভোর ৪টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের সদর উপজেলার নতুনহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, যশোর জেলা ছাত্রলীগের সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক মাসুদুর রহমান মিলন (৪০) ও যশোর উপশহর সারথী মিল এলাকার লিটন হোসেনের স্ত্রী যুব মহিলা লীগ নেত্রী জুই (৩০)।

আহতরা হলেন, বাগেরহাটের ফকিরহাট উপজেলার কাটাখালি বেতাগা গ্রামের ফরিদ হোসেনের ছেলে মামুন (৩২) ও যশোর সদর উপজেলার এড়েন্দা গ্রামের মৃত নুর ইসলামের ছেলে মাসুদ (৪৫)।

যশোর কোতোয়ালী থানার ওসি আবুল হাসনাত জানান, হতাহতরা একটি প্রাইভেটকারযোগে যশোর শহর থেকে বেনাপোলের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে নতুনহাট এলাকায় পৌঁছালে প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি রেন্ট্রি গাছের সাথে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান জুই ও মিলন নামে দুই জন।

এছাড়া গুরুতর আহত হন মামুন ও মাসুদ নামে আরো দুইজন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। আর নিহতদের উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে বিজিবির অভিযানে মাদকদ্রব্যসহ আটক ১

জেলা প্রশাসকের নির্দেশে অসহায় বৃদ্ধাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিখোঁজ ১১ হাজার ছাড়াল

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.