Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে বিজিবির অভিযানে মাদকদ্রব্যসহ আটক ১
  • জেলা প্রশাসকের নির্দেশে অসহায় বৃদ্ধাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি
  • ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিখোঁজ ১১ হাজার ছাড়াল
  • শার্শা সীমান্তে দায়িত্বরত অবস্থায় বজ্রপাতে দুই বিজিবি সদস্য আহত
  • ‘চশমা সাইদ’ হত্যা : মেছো সুমন ও রোহিত আটক
  • সাতক্ষীরায় সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে তিন দিনব্যাপি প্রশিক্ষণ অনুষ্ঠিত ( ভিডিও সহ )
  • বাঘারপাড়া পৌরসভায় ৩৭ কোটি টাকার বাজেট ঘোষণা
  • সুরধুনী সংগীত নিকেতনের আয়োজনে রবীন্দ্র-নজরুল স্মরণোৎসব ( ভিডিও সহ )
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, জুন ২৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জুন ২৫, ২০২৫

মহাসমাবেশ সফলে ইসলামী আন্দোলন যশোরের মোটরসাইকেল শোডাউন

banglarbhoreBy banglarbhoreNo Commentsজুন ২৫, ২০২৫
Facebook Twitter WhatsApp
মহাসমাবেশ সফলে ইসলামী আন্দোলন যশোরের মোটরসাইকেল শোডাউন
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

জাতীয় মহাসমাবেশ সফলের লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার উদ্যোগে বিশাল মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে।

আগামী ২৮ জুন অনুষ্ঠিতব্য এ মহাসমাবেশ উপলক্ষে বুধবার বিকাল ৫টায় যশোর জেলা সভাপতি মিয়া মোহাম্মদ আব্দুল হালিমের সভাপতিত্বে ও সেক্রেটারি মোহাম্মদ আলী সরদারের পরিচালনায় বিরাট মোটরসাইকেল শোডাউন খুলনা পুরাতন বাস স্ট্যান্ড থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে।

জেলা সভাপতি মিয়া মো. আব্দুল হালিম বলেন, “জুলুম নির্যাতন অত্যাচারে অতিষ্ঠ জনগণ বিগত দিনের দখলদার, চাঁদাবাজ গুম খুনের সরকার চায় না”। শুধু নেতার পরিবর্তন করলে হবে না সাথে নীতির সংষ্কার করতে হবে। দেশে শান্তি প্রতিষ্ঠা করতে হবে। দেশ থেকে দুর্নীতি, দুঃশাসন ও লুটপাট বন্ধ করতে হবে। ইসলামের শাসন প্রতিষ্ঠার জন্য সকল ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহ-সভাপতি ভাইস প্রিন্সিপাল রুহুল আমিন, জয়েন্ট সেক্রেটারি এইচ এম মহসিন, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হাফেজ আব্দুর রশিদ,সাংগঠনিক সম্পাদক মাওলানা আশিক বিল্লাহ, প্রচার ও দাওয়াত সম্পাদক ও জাতীয় শিক্ষক ফোরামের জেলা সভাপতি মো. কামরুজ্জামান, দপ্তর সম্পাদক মুফতি মঈন উদ্দিন, অর্থ সম্পাদক আখতারুজ্জামান তাজু, সহ সাংগঠনিক সম্পাদক গাজী শহীদুল, জাতীয় শিক্ষক ফোরাম জেলা সেক্রেটারি প্রভাষক আশরাফুল ইসলাম, ইসলামিক শ্রমিক আন্দোলনের জেলা সভাপতি আবুল বাশার, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ জেলা সভাপতি মুফতি আবু জর বিন হাফিজ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের জেলা সভাপতি মাওলানা ইমরান হোসাইন প্রমুখ।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে বিজিবির অভিযানে মাদকদ্রব্যসহ আটক ১

জেলা প্রশাসকের নির্দেশে অসহায় বৃদ্ধাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিখোঁজ ১১ হাজার ছাড়াল

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.