Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • দেশকে অস্থিতিশীল করতে একটি চক্র বিভেদের বিজ বপণ করছে :প্রতিমন্ত্রী অমিত
  • জাতীয় পার্টিকে শেষ করার ষড়যন্ত্র সফল হবে না : যশোরে আসুদ
  • ভিন্নমতকে সহিষ্ণুতার সাথে গ্রহণ করাই গণতন্ত্রের সৌন্দর্য্য : প্রতিমন্ত্রী অমিত
  • আশাশুনিতে বিএনপি অফিসে আগুন, দুটি ককটেল উদ্ধার
  • যশোরে ৭ কোটি ৬৮ লাখ টাকার ৩১টি স্বর্ণের বারসহ দুই জন আটক
  • সরকার শিক্ষা ব্যবস্থাকে আনন্দময় ও যুগোপযোগী করতে কর্মপরিকল্পনা গ্রহণ করেছে : অমিত
  • জাতীয় পার্টির যশোর জেলা ও উপজেলার ২৫ নেতার পদত্যাগ
  • একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, জুন ২০
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জুন ২৬, ২০২৫

এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু আজ

যশোর শিক্ষাবোর্র্ডে সার্বিক প্রস্তুতি সম্পন্ন
banglarbhoreBy banglarbhoreNo Commentsজুন ২৬, ২০২৫
Facebook Twitter WhatsApp
এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু আজ
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে আজ। সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত বাংলা আবশ্যিক প্রথম পত্রের মাধ্যমে একযোগে শুরু হবে পরীক্ষা। যশোর শিক্ষাবোর্ডে এবার এইচএসসি পরীক্ষার্থী কমেছে ৬ হাজার ১৯৪ জন। বেড়েছে পরীক্ষা কেন্দ্রের সংখ্যা। শিক্ষার্থীদের প্রস্তুতির অভাবে অংশগ্রহণকালী কমেছে বলে ধারণা বোর্ড সংশ্লিষ্টদের। আর অনিয়ম ও নকল বন্ধে ভেন্যু ব্যবস্থা বন্ধ করায় এবার বেড়েছে কেন্দ্রের সংখ্যা। সুষ্ঠু ও নকলমুক্ত শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা গ্রহণের সাবিক প্রস্তুতি নিয়েছে বোর্ড কর্তৃপক্ষ। পরীক্ষা চলাকালে কেন্দ্রের ২শ’ গজের ভিতরে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের মোবাইলসহ সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। বিশেষ চাহিদা সম্পন্ন (প্রতিবন্ধী) শিশুরা শ্রুতিলেখক ও অতিরিক্ত সময় পাবেন।

জানতে চাইলে যশোর শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. আবদুল মতিন বলেন, প্রতিবছর পরীক্ষার্থীর সংখ্যা কম বেশি হয়। এবছর পরীক্ষা কমেছে। এটা অস্বাভাবিক মনে হয়নি। গত বছর আন্দোলন সংগ্রামে ছিল শিক্ষার্থীদের অনেকেই। এজন্য হয়ত ভালো প্রস্তুতি নিতে পারেননি, প্রস্তুতির অভাবে অনেকে পরীক্ষায় নিচ্ছেন না। আগামীতে ভাল প্রস্তুতি নিয়ে পরীক্ষায় অংশ নিবেন।’

তিনি আরও বলেন, নকল ও অনিয়ম বন্ধে এ বছর ভেন্যু ব্যবস্থা বাতিল করা হয়েছে। এজন্য কয়েকটি কেন্দ্র বেড়েছে। সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণের সার্বিক প্রস্তুতি নেয়া হয়েছে।’

শিক্ষাবোর্ড সূত্রে জানা যায়, এ বছর যশোর শিক্ষা বোর্ডে অধীনে খুলনা বিভাগের ৫৭৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের এক লাখ ১৬ হাজার ৩১৭ জন পরীক্ষা অংশ নিচ্ছে। যা গত বছরের তুলনায় ৬ হাজার ১৯৪ জন কম। এ বছরে কেন্দ্রের সংখ্যা ৮টি বেড়ে ২৪০টি হয়েছে। বোর্ডে এবার বিশেষ চাহিদা সম্পন্ন (প্রতিবন্ধী) ১৩৪ পরীক্ষার্থী রয়েছে। এর মধ্যে ১৪ জন বিশেষ চাহিদা সম্পন্ন পরীক্ষার্থী শ্রুতিলেখকের মাধ্যমে অতিরিক্ত ২০ মিনিট পাবেন। ১২০ পরীক্ষার্থী শুধুমাত্র অতিরিক্ত ৩০ মিনিট সময় পাবেন। পরীক্ষা চলাকালে কেন্দ্রের ২শ’ গজের মধ্যে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের মোবাইলসহ সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। সুন্দর ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে ১৫ আগস্ট পর্যন্ত সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে পরীক্ষা গ্রহণের লক্ষ্যে একাধিক ভিজিল্যান্স টিম দায়িত্ব পালন করবে।

এছাড়া, পরীক্ষা চলাকালে বিদ্যুৎ বিভ্রাট নিরসনের লক্ষ্যে কেন্দ্রসমূহে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতের জন্য বিদ্যুৎ বিভাগকে অবহিত করা হয়েছে। পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে পরীক্ষার্থীকে অবশ্যই কেন্দ্রে প্রবেশ করতে হবে। নির্ধারিত সময়ের পর কোনো পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেয়া হবে না। অনিবার্য কারণে কোনো পরীক্ষার্থী পরে প্রবেশ করলে রেজিস্ট্রারে তাদের নাম, রোল, প্রবেশের সময় ও বিলম্বের কারণ উল্লেখ করে পরীক্ষার্থীদের তালিকা প্রতিদিন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সংশ্লিষ্ট বোর্ডকে অবহিত করতে হবে। এছাড়া, প্রাকৃতিক দুর্যোগের কারণে কোনো কক্ষে পরীক্ষা বিলম্বে শুরু হলে, যত মিনিট পরে পরীক্ষা শুরু হবে. পরীক্ষার্থীদের ততটুকু সময় প্রদান করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

দেশকে অস্থিতিশীল করতে একটি চক্র বিভেদের বিজ বপণ করছে :প্রতিমন্ত্রী অমিত

জাতীয় পার্টিকে শেষ করার ষড়যন্ত্র সফল হবে না : যশোরে আসুদ

ভিন্নমতকে সহিষ্ণুতার সাথে গ্রহণ করাই গণতন্ত্রের সৌন্দর্য্য : প্রতিমন্ত্রী অমিত

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.