বাগআঁচড়া সংবাদদাতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে শার্শা উপজেলার বেনাপোল হাই স্কুল মাঠে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বেনাপোল পোর্ট থানা ও শার্শা উপজেলা বিএনপির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। আলোচনা ও দোয়া মাহফিলে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোরের (শার্শা)-১ আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী মফিকুল হাসান তৃপ্তি। আরও পড়ুন .. .. এ সময় মফিকুল হাসান তৃপ্তি তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, আমার “মা” বাংলাদেশের মা’ গণতন্ত্রের মা’ আঠারো কোটি মানুষের…
Author: banglarbhore
বাংলার ভোর প্রতিবেদক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোর মাদকবিরোধী অভিযান চালিয়ে আটশ’ গ্রাম গাঁজাসহ চারজনকে গ্রেফতার ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সাজা প্রদান করেছে। মঙ্গলবার দিনব্যাপি পৃথক অভিযানে আটকরা হলেন, সদরের দেয়াড়া ইউনিয়নের ইছাপুর মধ্যপাড়া গ্রামের আহছান উল্লা (৫৮), সদরের ছোট গোপালপুর গ্রামের রাশেদুল ইসলাম (৩৩), সদরের শেখহাটি গ্রামের শাহ আলম (৩৮) এবং সদরের ভাতুড়িয়া দাড়িপাড়া গ্রামে মুস্তাক হোসেন (২৮)। এ সময় আটকদের কাছ থেকে আটশত গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আরও পড়ুন .. .. অধিদপ্তর সূত্রে জানা গেছে, এদিন সকালে শহরের মণিহার এবং বিকেলে দেয়াড়া, শেখহাটি ও ভাতুড়িয়ায় পৃথক অভিযানে আসামিদের আটক করে তাদের বিরুদ্ধে পৃথক মামলা করা হয়। পরে…
বাংলার ভোর প্রতিবেদক চার দফা দাবিতে সারাদেশের মত যশোরেও সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকদের কর্মবিরতি চলছে। ১ ডিসেম্বর থেকে কর্মবিরতি শুরু হওয়ায় শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষাও স্থগিত করা হয়েছে। দুই দিনই শিক্ষার্থীরা পরীক্ষা দিতে এসে ফিরে গেছেন। সোমবার যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এক শিফটে বিকল্প ব্যবস্থায় পরীক্ষা নেয়া হলেও দ্বিতীয় শিফটে পরীক্ষা হয়নি। আর যশোর জিলা স্কুলে দ্বিতীয় দিনের মত পরীক্ষা গ্রহণ হয়নি। শিক্ষার্থীদের জিম্মি করে আন্দোলন করায় ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবকরা। এদিকে শিক্ষকরা বলছেন, দীর্ঘদিনের বৈষম্য নিরসনের দাবিতে কেন্দ্রীয় ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে এই কর্মসূচি নিতে বাধ্য হয়েছেন তারা। শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নেয়া হবে। সাথে সাথে শিক্ষার্থীদের জন্য দুঃখ…
কোটচাঁদপুর সংবাদদাতা নিয়োগবিধি দ্রুত বাস্তবায়নের দাবিতে সারা বাংলাদেশে চলমান কর্মসূচির অংশ হিসেবে ঝিনাইদহের কোটচাঁদপুরে পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন কর্মরত সকল পরিবার কল্যাণ পরিদর্শিকা, পরিবার কল্যাণ সহকারী ও পরিবার পরিকল্পনা পরিদর্শকগণ কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন। মঙ্গলবার সকাল থেকেই কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সামনে এ কর্মসূচি পালন করা হয়। আরও পড়ুন .. .. কোটচাঁদপুর উপজেলা সদর ক্লিনিকের পরিবার কল্যাণ পরিদর্শিকা হালিমা খাতুন তার বক্তব্যে জানান আমাদের একটি দাবি দীর্ঘ ২৬ বছর ঝুলে থাকা নিয়োগবিধি দ্রুত বাস্তবায়ন করতে হবে, তা না হলে আমাদের এ কর্মসূচি চলমান থাকবে। আন্দোলনে অংশ নেয়া দোড়া ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক সঞ্জয় কুমার জানান ২৬ বছর ধরে…
নিজস্ব প্রতিবেদক, বেনাপোল ভারতীয় ভিসা প্রাপ্তিতে নানান জটিলতায় বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে চলতি অর্থবছরের প্রথম ৪ মাসে তার আগের অর্থবছরের ৪ মাসের তুলনায় পাসপোর্টধারী যাতায়াত কমেছে ৪ লাখ ২ হাজার ৮৪৯ জন। গত বছরের ৫ আগস্টের পর ভ্রমণ খাতে ভারত সরকারের নিষেধাজ্ঞায় এবং একের পর এক শর্ত আরোপে এ অবস্থা তৈরি হয়েছে। এতে ভ্রমণ, চিকিৎসা, ব্যবসা ও উচ্চ শিক্ষা গ্রহণ থেকে বঞ্চিত হচ্ছে বাংলাদেশিরা। তবে ভারতীয়দের ভিসা প্রাপ্তিতে কোনো প্রতিবন্ধকতা না থাকায় তাদের যাতায়াত স্বাভাবিক রয়েছে। চেকপোস্ট বন্দর সূত্রে জানা যায়, ভ্রমণ, চিকিৎসা, ব্যবসা ও উচ্চ শিক্ষা গ্রহণে প্রতিবছর বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে ১৮ থেকে ২০ লাখ পাসপোর্টধারী যাতায়াত…
শ্রীপুর সংবাদদাতা মাগুরার শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহী হাবিবুর রহমান (১৭) নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার আমলসার ইউনিয়নের বিলসুনাই চরপাড়া নতুন মসজিদের সামনে এ ঘটনা ঘটে। হাবিবুর রহমান আমলসার ইউনিয়নের বিলনাথুর গ্রামের জাকির হোসেনের ছেলে। সে স্থানীয় আমলসার মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী। আরও পড়ুন .. .. খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল, গুজবে কান না দেয়ার আহ্বানখালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল, গুজবে কান না দেয়ার আহ্বান পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার আমলসার ইউনিয়নের বিলসুনাই চরপাড়া নতুন মসজিদের সামনে পাকা রাস্তার উপর মোটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গরু বহনকারী নাটা গাড়ির সঙ্গে…
কোটচাঁদপুর সংবাদদাতা কৃষক শাহিন হোসেনের ধান ক্ষেতের পাশে ঘুরে বেড়াচ্ছিল বিলুপ্তপ্রায় একটি মেছো বিড়াল। এই দেখে গ্রামবাসীকে জোটবদ্ধ হয়ে সেটিকে পিটিয়ে হত্যা করেন তারা। গত ১ ডিসেম্বর এ ঘটনা ঘটে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার রাখালগাছি ইউনিয়নের সানবান্দা গ্রামে। আরও পড়ুন .. .. খবর পেয়ে কোটচাঁদপুর বনবিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম তাৎক্ষণিক ঘটনাটি অবহিত করেন বনবিভাগ যশোর এবং বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, খুলনা বন্যপ্রাণী অপরাধ নিয়ন্ত্রণ ইউনিট র্শাশা যশোরকে। তারা ঘটনাস্থলে এসে মৃত মেছোবিড়ালটি উদ্ধার এবং ওই ঘটনার সাথে জড়িত ৭ জনের নাম উল্লেখসহ ১৫ থেকে ২০ জনকে অজ্ঞাতনামা আসামি করে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে কালীগঞ্জ থানায় মামলা করেন।…
শ্রীপুর সংবাদদাতা মাগুরার শ্রীপুরে পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন পরিবার কল্যাণ পরিদর্শিকা, পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবার কল্যাণ সহকারীরা নিয়োগবিধি বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন। মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। আরও পড়ুন .. .. শ্রীপুর উপজেলা পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতির সভাপতি হাসিনা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে বক্তব্য দেন মাগুরা জেলা পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতির সভাপতি ও শ্রীপুর সদর ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক মো. শফিউদ্দিন মোল্যা, উপজেলা পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক অনুরাগ কুমার মণ্ডল, উপজেলা পরিবার কল্যাণ পরিদর্শিকা রুমা পারভিনসহ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ।
মাগুরা সংবাদদাতা মঙ্গলবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাগুরার শালিখায় অভিযান চালিয়ে দুটি প্রতিষ্ঠান থেকে জরিমানা আদায় করেছে। এদিন বেলা ১১ টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত চলা এ অভিযানে ফার্মেসি ও মুদিদোকানসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বিভিন্ন প্রতিষ্ঠান তদারকি করা হয়। এ সময় শালিখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থিত মেসার্স সবুজ ফার্মেসিতে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ, বিক্রয় নিষিদ্ধ ফিজিশিয়ান স্যাম্পল এবং সেগুলোকে কমার্শিয়াল প্যাকেটে লুকিয়ে বিক্রির প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মেসার্স রোকন মেডিসিন কর্নারেও একই ধরনের অপরাধ পাওয়া গেলে প্রতিষ্ঠানটিকে দশ হাজার টাকা জরিমানা করা হয়। আরও পড়ুন .. .. অভিযান…
সাতক্ষীরা সংবাদদাতা পরিবার কল্যাণ পরিদর্শক (এফডব্লুভি), পরিবার কল্যাণ সহকারী (এফডব্লুএ)এবং পরিবার পরিকল্পনা পরিদর্শকদের (এফপিআই) নিয়োগবিধি দ্রুত বাস্তবায়নসহ ৫ দফা দাবির প্রেক্ষিতে সাতক্ষীরায় কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অধীন কর্মকর্তা-কর্মচারীরা। মঙ্গলবার সকালে জেলা পরিবার পরিকল্পনা ভবন প্রাঙ্গণে এ কর্মসূচিতে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের মাঠপর্যায়ের কর্মীরা অংশ নেন। কর্মসূচিতে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে তারা মাঠপর্যায়ে জনস্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সেবা নিশ্চিত করতে দায়িত্ব পালন করলেও এখনো সন্তোষজনক পদোন্নতি কাঠামো, বেতন গ্রেড সমন্বয়সহ ন্যায্য দাবিগুলো পূরণ হয়নি। আরও পড়ুন .. .. বক্তারা আরও বলেন, পরিবার পরিকল্পনা কার্যক্রমকে আরও গতিশীল করতে মাঠপর্যায়ের কর্মীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু দীর্ঘদিনের…
