Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোর সীমান্তে ৭ লাখ ৯৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ
  • দুর্গাপূজার নিরাপত্তায় নিশ্চিত করতে শার্শা ও বেনাপোল পোর্ট থানা পুলিশ কঠোর অবস্থানে
  • ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতের প্রতিবাদে সিটি কলেজে বিক্ষোভ
  • খেজুর গুড়ে দেড়শ কোটি বাণিজ্য
  • যশোরের কৃষিতে সম্ভাবনার নতুন দুয়ার
  • ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে জামায়াতের প্রস্তুতি সভা
  • ঢাকা-রিয়াদ ফ্লাইট জট: সৌদি সংকটে চাপে প্রবাসী কর্মসংস্থান
  • যশোরে আগাম শিম চাষে ব্যস্ত কৃষক
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Friday, October 16
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে মহররমের তাৎপর্য ও আশুরার গুরুত্ব তুলে ধরতে মানববন্ধন

banglarbhoreBy banglarbhoreJune 27, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
মহররম মাসের তাৎপর্য এবং পবিত্র আশুরার গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যশোরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে প্রেসক্লাবের সামনে আলে রাসূল পাবলিকেশন্স এই মানববন্ধনের আয়োজন করে।


কারবালার হৃদয়বিদারক ঘটনা স্মরণ করে মানববন্ধনের শুরুতে মহানবী (সা.)-এর প্রিয় দৌহিত্র ইমাম হুসাইন (আ.), তাঁর পরিবার এবং সঙ্গীদের শাহাদাতে গভীর শোক ও সমবেদনা জানানো হয়। এ সময় বক্তারা উল্লেখ করেন, ৬১ হিজরীর ১০ই মহররম জান্নাতী যুবকদের সর্দার, মানবতার মুক্তির মহান দিশারী এবং আহলে বাইতে রাসূল (দ.) এর অন্যতম সদস্য ইমাম হুসাইন ইবনে আলী (আ.) সত্যের জন্য যে চরম আত্মত্যাগ করেছিলেন সেই দিনটিই পবিত্র আশুরা হিসেবে পরিচিত।


মানববন্ধনে বক্তারা বলেন, আশুরার বিপ্লবের মধ্যে মুমিনদের আত্মপরিচয় এবং উন্নত মনোবৃত্তির সব শিক্ষা নিহিত রয়েছে। যতদিন এই মহান ইমামের আত্মত্যাগের স্মরণে মানুষের অন্তরে ভক্তি ও ভালোবাসা থাকবে এবং জিহ্বায় তার সাহসী প্রকাশ ঘটবে, ততদিন এই রক্তাক্ত শাহাদাতের বাণী সমুন্নত ও চিরন্তন থাকবে এবং পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে যাবে।


শাহবাজ আহম্মেদের পরিচালনায় মানববন্ধনে অংশগ্রহণ করেন দানবীর হাজী মুহাম্মদ মহসিন ইমাম বারগাহ্-এর খতিব মাওলানা ইকবাল হোসেন, পেশ ইমাম মাওলানা কামারুজ্জামান আবির, আলহাজ্ব মোস্তফা খান ফিরোজ, আতাহার হোসাইন, মনিরুজ্জামান জনি, এহতেশামুল হক প্রতীক, শাহনূল হক, ইকরার হোসাইন লিটন প্রমুখ।

ও আশুরার গুরুত্ব তাৎপর্য মহররম মানববন্ধন যশোর
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোর সীমান্তে ৭ লাখ ৯৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

    October 15, 2026

    দুর্গাপূজার নিরাপত্তায় নিশ্চিত করতে শার্শা ও বেনাপোল পোর্ট থানা পুলিশ কঠোর অবস্থানে

    October 15, 2026

    ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতের প্রতিবাদে সিটি কলেজে বিক্ষোভ

    October 15, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.