Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে বিজিবির অভিযানে মাদকদ্রব্যসহ আটক ১
  • জেলা প্রশাসকের নির্দেশে অসহায় বৃদ্ধাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি
  • ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিখোঁজ ১১ হাজার ছাড়াল
  • শার্শা সীমান্তে দায়িত্বরত অবস্থায় বজ্রপাতে দুই বিজিবি সদস্য আহত
  • ‘চশমা সাইদ’ হত্যা : মেছো সুমন ও রোহিত আটক
  • সাতক্ষীরায় সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে তিন দিনব্যাপি প্রশিক্ষণ অনুষ্ঠিত ( ভিডিও সহ )
  • বাঘারপাড়া পৌরসভায় ৩৭ কোটি টাকার বাজেট ঘোষণা
  • সুরধুনী সংগীত নিকেতনের আয়োজনে রবীন্দ্র-নজরুল স্মরণোৎসব ( ভিডিও সহ )
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, জুন ২৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জুন ২৭, ২০২৫

যশোর-বেনাপোল সড়কে আবারো গেল যুবকের প্রাণ

banglarbhoreBy banglarbhoreNo Commentsজুন ২৭, ২০২৫
Facebook Twitter WhatsApp
যশোর-বেনাপোল সড়কে আবারো গেল যুবকের প্রাণ
Share
Facebook Twitter LinkedIn

ঝিকরগাছা সংবাদদাতা

যশোর বেনাপোল মহাসড়কের ঝিকরগাছার চারাতলা নামক স্থানে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী শিহাব (২৫) নিহত হয়েছেন। মোটরসাইকেল চালক আব্দুর রহিম (৩২) গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। উভয়ের বাড়ি নড়াইল জেলা সদরে অবস্থিত।

প্রত্যক্ষদর্শী শফিকুর রহমান জানান, শুক্রবার বেলা আনুমানিক সাড়ে ১২টার দিকে যশোরগামী মোটরসাইকেলটি চারাতলা নামক স্থানে পিকআপ ভ্যান ওভারটেক করতে যায়।

এ সময় বেনাপোলগমী একটি পরিবহন দেখে মোটরসাইকেলটি গতি নিয়ন্ত্রণের চেষ্টা করলেও মোটরসাইকেলের পিছনে বসে থাকা নড়াইল জেলা সদরের শিহাব (২৫) মোটরসাইকেল থেকে সিটকে গিয়ে পিকআপ ভ্যানের পিছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। মোটরসাইকেল চালক একই এলাকার আব্দুর রহিম (৩২) গুরুতর আহত হয়ে স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নাভারন হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ রোকনুজ্জামান বিকেল পাঁচটায় জানান, নিহত শিহাবকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনার ঘটনায় নিহতের চাচাতো ভাই নুরে ইসলাম ঝিকরগাছা থানায় মামলার করার জন্য প্রস্তুতি নিচ্ছেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে বিজিবির অভিযানে মাদকদ্রব্যসহ আটক ১

জেলা প্রশাসকের নির্দেশে অসহায় বৃদ্ধাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিখোঁজ ১১ হাজার ছাড়াল

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.