বাংলার ভোর প্রতিবেদক শহরের ষষ্ঠিতলা বুনোপাড়া এলাকায় আশরাফুল ইসলাম বিপুল (২৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলার আসামি মেহেদী হাসান সাগরকে (২৪) গ্রেপ্তার করেছে র্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা। মঙ্গলবার বিকেলে ফরিদপুর জেলার আলফাডাঙ্গা বাজার থেকে বিপুলকে গ্রেপ্তার করা হয়। আটক বিপুল যশোর শহরের নীলগঞ্জ তাঁতিপাড়ার আমির হোসেনের পালিত ছেলে। যশোর র্যাব এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, ষষ্ঠিতলাপাড়ার রিয়াজউদ্দিন বাপ্পির সাথে সুমাইয়া আক্তার নামে একজনের বিয়ে হয়। বিয়ের সাত মাসের মধ্যে তাদের মধ্যে মনোমালিন্য হওয়ায় সুমাইয়া বাপ্পিকে তালাক দেন। এরপর সুমাইয়া বিয়ে করেন শেখহাটি এলাকার আক্তার হোসেনের ছেলে আশরাফুল ইসলাম বিপুলকে। বিয়ের পর থেকে আশরাফুল ইসলাম বিপুল ও সুমাইয়াকে…
Author: banglarbhore
বাংলার ভোর প্রতিবেদক যশোরে চোরাই ইজিবাইক কেনাবেচা নিয়ে দ্বন্দ্বের জেরে এক নারীকে ছুরিকাঘাতের ঘটনায় গণপিটুনির শিকার অভিযুক্ত গ্রাম পুলিশের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা হয়েছে। মামলাটি করেছেন যশোর সদর উপজেলার কৃষ্ণবাটি গ্রামের হৃদয় হোসেন রিপন। মামলার একমাত্র আসামি আটক জিন্নাত আলী মণ্ডলগাতী গ্রামের বাসিন্দা এবং আরবপুর ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ হিসেবে কর্মরত। আরও পড়ুন .. .. মামলায় হৃদয় উল্লেখ করেন, তিনি ইজিবাইক চালক। গত ১৯ নভেম্বর সকালে জিন্নাত আলী তার ইজিবাইক ভাড়া নিয়ে শংকরপুর বাস টার্মিনালের উদ্দেশ্যে রওনা হন। এ সময় জিন্নাত পানির সঙ্গে কৌশলে চেতনানাশক খাইয়ে দেন হৃদয়কে। পরে ইজিবাইকটি চুরি করে নিয়ে যান জিন্নাত। স্থানীয়রা হৃদয়কে উদ্ধার করেন। খোঁজখবর…
বাংলার ভোর প্রতিবেদক যশোরে দুটি স্থানে আমেরিকান সাহায্য সংস্থা ‘ইকোর উদ্যোগে চারশ’ হতদরিদ্র মানুষের মাঝে উন্নত মানের রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে যশোর শহরের চাঁচড়াস্থ ইকো ট্রেনিং সেন্টার মাঠে ও বেজপাড়ায় এই খাবার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি যশোর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপসচিব) এস. এম. শাহীন অন্যান্য অতিথিদের নিয়ে হতদরিদ্রদের হাতে খাবার তুলে দেন। স্থানীয় অসহায় ভবঘুরেদের মাঝে একবেলা উন্নত মানের খাবার পরিবেশনে ইকোর এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যশোর মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক আলাউদ্দিন আল মামুন, যশোর চেম্বার অব কমার্সের যুগ্ম সাধারণ সম্পাদক, বিশিষ্ট ব্যবসায়ী ও ক্রীড়া সংগঠক এজাজ…
বাংলার ভোর প্রতিবেদক আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে যশোরে ৬টি আসনের মধ্যে পাঁচটিতে প্রাথমিক দলীয় প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। প্রার্থী ঘোষণার পরে বঞ্চিতরা মনোনয়ন পাওয়া নেতাদের পক্ষে কাজ করার ইঙ্গিত দিলেও কথা রাখেননি কেউ। সদর ছাড়া বাকি পাঁচ আসনে চূড়ান্ত মনোনয়নের আশায় এখনও আসনগুলোতে একডজন নেতা কোমর বেঁধে মাঠে রয়েছেন। নেতাদের সমর্থকরা প্রার্থিতা বদলের দাবিতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ মিছিল, সমাবেশসহ নানা কর্মসূচি পালন করছেন। এতে তৃণমূলে বিভেদের পাহাড় উঁচু হচ্ছে। এমন পরিস্থিতিতে অবাধ্য মনোনয়নপ্রত্যাশীদের বিরুদ্ধে কঠোর হচ্ছে যশোর জেলা বিএনপি। ইতোমধ্যে তিন প্রার্থীসহ ১০ নেতাকে শোকজ করা হয়েছে। জেলা বিএনপির নীতিনির্ধারকরা জানিয়েছেন, দলের সিদ্ধান্তের বাইরে যেয়ে বিশৃঙ্খলা করলে তাদের বিরুদ্ধে নেয়া…
বাংলার ভোর প্রতিবেদক গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় যশোরে দোয়া মাহফিল ও জানের সাদকা প্রদান, প্রার্থনা অব্যাহত রয়েছে। বুধবার বিএনপি অঙ্গ সংগঠনসহ, পেশাজীবী সংগঠন, ব্যবসায়ী সংগঠনের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। নীলগঞ্জ মহাশ্মশান মন্দির কমিটির উদ্যোগে গণতন্ত্রের মাতার সুস্থতায় বিশেষ প্রার্থনা করা হয়। বুধবার বাদ আসর জেলা বিএনপি কার্যালয়ের সামনে জেলা মহিলা আয়োজিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, বিএনপির ভাইস চেয়ারম্যাপন অধ্যাপক নার্গিস বেগম। এর আগে সকালে নগর বিএনপির ৩ নম্বর ওয়ার্ড শাখার উদ্যোগে আপোসহীন দেশনেত্রীর সুস্থতা কামনায় ঘোপ কবরস্থান মসজিদ মাদ্রাসায় জানের সাদকা হিসেবে ছাগল প্রদান করেন জেলা বিএনপির সাবেক সম্পাদক মন্ডলীর সদস্য একে…
চৌগাছা সংবাদদাতা যশোরের চৌগাছা পৌরসভার বড়বাজার এলাকায় অবস্থিত সিটি প্লাজা মার্কেটে এক রাতে ছয়টি দোকানের তালা ভেঙে নগদ টাকা চুরির ঘটনা ঘটেছে। বুধবার সকাল সাতটার দিকে ব্যবসায়ীরা দোকান খুলতে এসে চুরির বিষয়টি টের পান। ব্যবসায়ীরা জানান, প্রতিদিনের মতো মঙ্গলবার রাতে বেচাকেনা শেষে দোকান তালাবদ্ধ করে তারা বাসায় চলে যান। সকালে দোকান খুলতে এসে দেখতে পান ক্যাশবাক্স ভাঙা এবং তার ভিতরে থাকা টাকা নেই। সিসিটিভি ফুটেজে দেখা যায় মুখে গামছা বাঁধা অবস্থায় চোরেরা প্লাজার ভেতরে প্রবেশ করে শুধুমাত্র ক্যাশবাক্সের টাকা নিয়েই বের হয়ে যায়। চুরি হওয়া ছয়টি দোকানের মধ্যে রয়েছে লক্ষি কসমেটিক্স, সাজঘর বিউটি পার্লার, লেবার্টি বাজার, টপ সপ কসমেটিক্স, নুরজাহান…
মাগুরা সংবাদদাতা দলীয় বহিস্কারাদেশ তুলে নেয়ার দুই সপ্তাহ পর মাগুরায় বিদেশি পিস্তল ও গুলিসহ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আশরাফুজ্জামান শামিমকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। মঙ্গলবার শহরের ভায়না এলাকার নিজ বাড়ি থেকে শামিমকে গ্রেপ্তার করা হয় বলে সদর থানার ওসি মো. আইয়ুব আলী জানিয়েছেন। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চলতি বছরের ২২ জানুয়ারি শামিমকে দল থেকে বহিষ্কার করা হয়। এ ঘটনার পর দলীয় সদস্য পদ ফিরে পাওয়ার আবেদন করা হলে ১৭ নভেম্বর তার বহিষ্কারাদেশ তুলে নেওয়া হয়। আরও পড়ুন .. .. ওসি আইয়ুব আলী বলেন, “যৌথবাহিনীর সদস্যরা তাকে গ্রেপ্তার করে সদর থানায় হস্তান্তর করে। তার কাছ থেকে একটি অবৈধ চায়না পিস্তল, ১১…
বাংলার ভোর প্রতিবেদক বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু এবং দ্রুত আরোগ্য কামনায় যশোর সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজ ছাত্রদলের উদ্যোগে কোরআন তেলাওয়াত, সালাতুল সাজদ নামাজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে কলেজ মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে কলেজ প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ এ কে এম রফিকুল ইসলাম এবং শিক্ষক পরিষদের সম্পাদক ড. প্রফেসর হারুন আর রশিদ। এছাড়াও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, যশোর জেলা ছাত্রদলের সভাপতি ওমর ফারুক তারেক, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি, সাংগঠনিক সম্পাদক শাহ নেওয়াজ ইমরান। এমএম কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক…
বাংলার ভোর প্রতিবেদক বসতভিটা দখলের চেষ্টা, হামলা, লুটপাট ও পেট্রোল ঢেলে পুড়িয়ে মারার হুমকির অভিযোগ এনে যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন যশোর সদর উপজেলার মুড়ুলী পুকুরকুল এলাকার ফারজানা ইয়াসমিন তনু। বুধবার দুপুরে প্রেসক্লাব যশোর হলরুমে তিনি লিখিত বক্তব্য পাঠ করেন। সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, তার বসতভিটাটি মুড়লীর মূল রাস্তার পাশে হওয়ায় দীর্ঘ আট বছর ধরে স্থানীয় একটি চক্র তাদের ওপর বিভিন্নভাবে হয়রানি ও হামলা চালাচ্ছে। লিখিত বক্তব্যে ফারজানা ইয়াসমিন তনু জানান, গত ৩০ নভেম্বর তিনি তার অসুস্থ মাকে দেখতে ছেলে রাফসান রাহিমকে (৬) নিয়ে বাবার বাড়িতে আসেন। সেদিন বিকেলে তার ছেলে সাইকেল নিয়ে খেলা করার সময় পার্শ্ববর্তী বাড়ির নাজিমের…
মাগুরা সংবাদদাতা মাগুরার পাল্লা মান্দারতলা এলাকায় দুইটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত এবং অপর একজন গুরুতর আহত হয়েছেন। বুধবার বিকেল আনুমানিক ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা দুইটি মোটরসাইকেল মুখোমুখি ধাক্কা খেলে ঘটনাস্থলেই এক আরোহী মারা যান। অন্য আরোহী সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। আরও পড়ুন .. .. নিহত আব্দুর রহিম (২৭) মাগুরা স্টেডিয়াম পাড়ার বাসিন্দা। গুরুতর আহত রিয়াজ মালিগ্রামের বাসিন্দা। স্থানীয়রা তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করলে অবস্থা আশংকাজনক হওয়ায় চিকিৎসকরা তাকে ফরিদপুরে রেফার করেন। দুর্ঘটনার পর সড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে পুলিশ…
