Author: banglarbhore

কেশবপুর সংবাদদাতা ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে কেশবপুওে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে এই প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) শরীফ নেওয়াজ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সুদীপ বিশ্বাস, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. অলোকেশ কুমার সরকার, উপজেলা সমাজসেবা অফিসার মো. রোকনুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা রুপালী রানী, যুব উন্নয়ন কর্মকর্তা আনজু মনোয়ারা, আনসার ও ভিডিপি কর্মকর্তা রোকেয়া বেগম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, পৌর জামায়াতে ইসলামীর আমীর প্রভাষক জাকির হোসেন, উপজেলা জামায়াতে ইসলামীর শাখার…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরে আশঙ্কাজনক হারে বাড়ছে এইচআইভি বা এইডস আক্রান্ত রোগীর সংখ্যা। বিশেষ করে শিক্ষার্থীদের একটি অংশ এ রোগে বেশি আক্রান্ত হচ্ছে। সমকামী আচরণের কারণে এমনটা হচ্ছে বলে দাবি সংশ্লিষ্টদের। তবে এ রোগের ঝুঁকি কমিয়ে আনতে সচেতনতা বৃদ্ধির বিকল্প নেই বলে জানিয়েছেন চিকিৎসকরা। সিভিল সার্জন অফিসের তথ্য মতে, বর্তমানে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের এআরটি (অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপি) সেন্টারে মোট ২৪৮ জন এইচআইভি/এইডস আক্রান্ত রোগী চিকিৎসা নিচ্ছেন। স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, যশোরে এইচআইভি এইডস আক্রান্তের সংখ্যা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। জেলা হাসপাতালে প্রতিদিন অন্তত ১০ জন করে সন্দেহভাজন রোগী আসছেন। যাদের পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। চলতি বছরের নভেম্বর পর্যন্ত ৫২ জনের এইডস…

Read More

বাংলার ভোর প্রতিবেদক নিরাপদ দুধ উৎপাদন ও গ্রহণ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যশোরে ‘পুষ্টি কথা’ যাত্রা শুরু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে যশোরের কেশবপুর উপজেলার ভরত ভায়না মাধ্যমিক বিদ্যালয়ে পারস্পরিক অংশগ্রহণমূলক কার্যক্রমের মাধ্যমে ‘পুষ্টি কথা’ শুরু হয়। এতে বিদ্যালয়ের ৬শ’ শিক্ষার্থীর পাশাপাশি স্থানীয় নারী-পুরুষ, দুগ্ধ খামারি, কৃষকসহ সামাজিক বিভিন্ন পেশাজীবী মানুষেরা অংশ নেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, দুধ শরীরের জন্য খুবই প্রয়োজনীয় একটি উপাদান। যদি সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে নিরাপদ দুধ উৎপাদন ও বিপণনের বিষয়ে ভালো ধারণা থাকে তাহলে ভোক্তারা নিরাপদ দুধ পাবেন। নিরাপদ দুধ পেতে উৎপাদন পর্যায় থেকে সচেতনতা তৈরি ও সঠিক ব্যবস্থাপনা অত্যন্ত জরুরি। দুধের মান বজায় রাখতে স্বাস্থ্যসম্মত খামার ব্যবস্থাপনা, সময়মতো…

Read More

বাংলার ভোর প্রতিবেদক ফুলের রাজধানী খ্যাত যশোরের গদখালির ফুল চাষিদের জন্য আসন্ন বিজয় দিবস মৌসুমের প্রথম অনুষ্ঠান। এ বাজার ধরতে এরই মধ্যে সব প্রস্তুতি শেষ করেছেন চাষিরা। এ বছর অতিবৃষ্টির কারণে বিলম্বে চাষাবাদ শুরু হলেও চাষিদের নিবিড় পরিচর্যায় মাঠে মাঠে এখন শোভা পাচ্ছে গাঁদা, চন্দ্রমল্লিকা, গোলাপ, জারবেরা ও গ্লাডিওলাসসহ নানা ধরনের ফুল। গাছে গাঁদা ফুল ধরে রাখতে চলছে ভিটামিন ও বালাইনাশক স্প্রে। এর মধ্যে বাড়তে শুরু করেছে সব ধরনের ফুলের দামও। বিজয় দিবসের আগে এ দাম আরো বাড়বে বলে আশা চাষিদের। তবে সামনে জাতীয় নির্বাচন ও রাজনৈতিক অস্থিরতা নিয়ে ফুলবেচাকেনার শঙ্কায় রয়েছেন তারা। বছরজুড়ে ফুলের চাষ হলেও জানুয়ারি থেকে ফেব্রুয়ারি…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরে ধীরে ধীরে তাপমাত্রার পারদ কমতে শুরু করেছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা নেমে আসে ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে। যা এ মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রা। বাতাসের আদ্রতা ছিলো ৯৫ শতাংশ। ফলে শরীরে ঠান্ডার অনুভূতি আরও তীব্রভাবে অনুভূত হয়েছে। হঠাৎ করেই শীত জেঁকে বসায় বড় প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। বিশেষ করে রিকশাচালক ও নিম্ন আয়ের মানুষের কষ্ট আরও তীব্র আকার ধারণ করেছে। যশোর বিমানবাহিনীর নিয়ন্ত্রণাধীন আবহাওয়া বলছে, প্রতিদিনই যশোরে কমছে তাপমাত্রার পারদ। গত মঙ্গলবার জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিলো ১৭ ডিগ্রি সেলসিয়াস। বুধবার ছিলো ১৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আর বুধবার কমে সেই পারদ দাঁড়িয়েছে ১২…

Read More

বাংলার ভোর প্রতিবেদক ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে যশোরে কর্মবিরতি পালন করেছে বাংলাদেশে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। দ্বিতীয় দিনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ২৫০ শয্য বিশিষ্ট জেনারেল হাসপাতালের সামনে এ কর্মবিরতি পালন করা হয়। এ সময় হাসপাতালের পরীক্ষা নিরীক্ষা ও ওষুধসহ সমস্ত কার্যক্রম সাময়িক বন্ধ থাকে। যার ফলে দূর-দূরান্ত থেকে আশা রোগীদেরও পড়তে হয়েছে চরম ভোগান্তিতে । দেখা যায়, ফার্মেসির ওষুধ, প্যাথলজি, হরমোন, ব্লাড ব্যাংক, এক্সরে, সিটি স্ক্যান, এমআরআই, ডেন্টাল, ফিজিওথেরাপি ও ক্যান্সার রোগীদের কেমোথেরাপী সেবা বন্ধ রাখা। এমন অবস্থায় রোগীদের ভিড় জমে উঠেছে ফার্মেসির, প্যাথলজি এবং ব্লাড ব্যাংকের সহ সমস্ত রিপোর্ট কেন্দ্রের সামনে।…

Read More

মনিরামপুর সংবাদদাতা অবশেষে যশোর-৫ মণিরামপুরে বিএনপির মনোয়ন পেলেন অ্যাডভোকেট মোঃ শহীদ ইকবাল হোসেন। বৃহস্পতিবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সারাদেশে বিএনপির ৩৭ আসনে প্রার্থী ঘোষণা করেন। এতে যশোর-৫ মণিরামপুর আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে ঘোষণা দেয়া হয় উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেনের নাম। বিকেলে প্রার্থীর নাম ঘোষনার সাথে সাথেই উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে হাজারো নেতাকর্মী সমর্থকরা উচ্ছ্বাসে ফেটে পড়েন এবং উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে ভিড় করেন। এ সময় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন সকলকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বলেন, আপনারা উচ্ছসিত না হয়ে মহান আল্লাহপাকের দরবারে বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা…

Read More

কেশবপুর পৌর সংবাদদাতা যশোরের কেশবপুরে জমি সংক্রান্ত বিরোধে মারপিটে আহত স্ত্রী ও ছেলেকে নিয়ে অসীম দাস নামে এক ব্যক্তি তার আপন বড় ভাই অশোক কুমার দাসের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন। বৃহ¯পতিবার সন্ধ্যায় কেশবপুর প্রেসক্লাব মিলনায়তনে তিনি ওই সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠকালে উপজেলার কাকিলাখালী দাসপাড়া এলাকার অসীম দাস বলেন, তার বড় ভাই অশোক কুমার দাসের সঙ্গে তাদের দীর্ঘদিন ধরে বসত ভিটা ও জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছে। এর জের ধরে গত মঙ্গলবার রাতে অশোক দাস ও তাদের পরিবারের লোকজন তার বাড়িতে এসে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এ সময় গালিগালাজের প্রতিবাদ করায় এবং তার ছেলে অর্নব দাস…

Read More

কালীগঞ্জ সংবাদদাতা ঝিনাইদহের কালীগঞ্জে ১১তম গ্রেডের দাবিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কমপ্লিট শাটডাউন চলছে। উপজেলার ১৫০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে মাত্র ১৭টি বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা হয়নি। পরীক্ষা না দিয়ে বাড়িতে ফিরে যায় কোমলমতি শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা পরীক্ষা দিতে না পারায় ক্ষুব্ধ হয়েছেন অভিভাবকরা। অভিভাবকরা পরীক্ষা না নেয়ার বিষয়টিকে অমানবিক বলে মন্তব্য করেন। তারা বলেন, এই শাটডাউন টা পরীক্ষার পরে করলেও তো সমস্যা ছিল না। জানা গেছে, গত ৮ নভেম্বর তারিখে তিন দফা দাবিতে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা সমবেত হয়েছিল। সেখানে তাদের প্রধান দাবি ছিল ১১ গ্রেড। কিন্তু প্রজ্ঞাপন না হওয়ায় তারা এই আন্দোলন করছেন। কয়েকটি প্রাথমিক বিদ্যালয়…

Read More

ঝিকরগাছা সংবাদদাতা যশোরের ঝিকরগাছায় বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী আপোসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় সম্মিলিত কোরআন তেলাওয়াত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ঝিকরগাছা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় উপজেলা ও পৌর যুবদল এবং ছাত্রদলের যৌথ উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী সাবিরা নাজমুল মুন্নী। উপস্থিত নেতাকর্মীদের উৎসাহ-উদ্দীপনা ও দোয়ার আবেগঘন পরিবেশ তার উপস্থিতিকে আরও প্রাণবন্ত করে তোলে। এছাড়াও দোয়া মাহফিলে অংশ নেন, যশোর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অ্যাড. ইসহাক, ঝিকরগাছা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোর্তজা এলাহী টিপু, চৌগাছা উপজেলা বিএনপির সাবেক…

Read More