Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • শার্শায় শিশু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১
  • শহীদ জিয়াউর রহমান কলেজ চত্বরে বৃক্ষরোপণ জেলা পরিষদ প্রশাসক হাবিবের
  • নড়াইলে ৪৯৫ প্রাথমিক বিদ্যালয়ের ৩২০টিতে নেই প্রধান শিক্ষক
  • জীবননগর সীমান্ত দিয়ে ভারতীয়সহ ৫ জনকে পুশইন
  • যৌতুক দাবিতে স্ত্রীকে হত্যাচেষ্টা : স্বামী গ্রেপ্তার
  • যশোরে ৩৯৮ গ্রাম সোনার বারসহ যুবক আটক
  • নড়াইলে শিশু ধর্ষণের পর হত্যা, আসামি রবিউলের ফাঁসির রায়
  • যবিপ্রবি ঝিনাইদহ ক্যাম্পাসে ভেটেরিনারি শিক্ষার্থীদের ইন্টার্নশিপ উদ্বোধন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Thursday, August 20
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

জাতীয় সংগীত পরিবেশন ও মোমবাতি প্রজ্জ্বালন

যশোরে গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা ছাত্রদলের
banglarbhoreBy banglarbhoreJune 30, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

যশোরে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থাননে শহীদদের প্রতি শ্রদ্ধা প্রদর্শনে শতকন্ঠে জাতীয় সংগীত পরিবেশন ও মোমবাতি প্রজ্জ্বালন করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। ছাত্র-জনতার দীর্ঘ ধারাবাহিক লড়াইয়ের বীরোচিত বিজয়ের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে সোমবার রাতে শহরের মনিহার চত্বরে অবস্থিত ‘বিজয় স্তম্ভে’ এই কর্মসূচির আয়োজন করে যশোর জেলা ছাত্রদল।

বৃষ্টি উপেক্ষা করে এতে জেলা বিএনপিসহ সহযোগী সংগঠনের শীর্ষ নেতাকর্মীরা অংশ নেয়। প্রথমে বিগত ১৬ বছরে স্বৈরাচার বিরোধী আন্দোলনে সকল শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং তাদের প্রতি শোক পালনের উদ্দেশ্যে এক মিনিট নীরবতা পালন করেন।

এর আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তরা বলেন, ‘স্বৈরাচার হাসিনার হাত থেকে মুক্তি পেতে এদেশের যেসব বীর সন্তানরা ভূমিকা পালন করেছে তাদের অগ্রভাবে ছিলো ছাত্রদলের নেতাকর্মীরা। দীর্ঘ ১৭ বছরে ছাত্রদলের অসংখ্য নেতাকর্মী গুম-খুন নির্যাতনের শিকার হয়। যারা জীবন দিয়ে আমাদের মুক্তির স্বাদ এনে দিয়েছে তাদের উত্তরসূরি হিসেবে জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিটি কর্মী বাংলাদেশকে বুকে ধারণ করবে এবং সামনের দিনে এগিয়ে যাবে।

বক্তরা বলেন, বাংলাদেশে যতবারই স্বৈরাচার আসবে ততবারই ছাত্রসমাজ জ্বলে উঠবে। কর্মসূচি শেষে গণঅভ্যুত্থানে শহীদের আত্মার শান্তি কামনা ও আহতদের সুস্থ্যতা কামনায় দোয়া করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি সাবেরুর হক সাবু, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম, মুনীর আহমেদ সিদ্দীকী বাচ্চু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল, সদস্য সচিব রাজেদুর রহমান সাগর, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ওমর ফারুক তারেক, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পী প্রমুখ।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

Related Posts

শার্শায় শিশু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১

August 20, 2026

শহীদ জিয়াউর রহমান কলেজ চত্বরে বৃক্ষরোপণ জেলা পরিষদ প্রশাসক হাবিবের

August 20, 2026

নড়াইলে ৪৯৫ প্রাথমিক বিদ্যালয়ের ৩২০টিতে নেই প্রধান শিক্ষক

August 20, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.