মনিরামপুর সংবাদদাতা বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য ও সাবেক মন্ত্রী প্রয়াত তরিকুল ইসলাম, মণিরামপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ মুছা ও সাধারন সম্পাদক মশিউর রহমানের কবর জিয়ারতের মধ্য দিয়ে বিএনপির প্রার্থী শহীদ ইকবাল হোসেন নির্বাচনী কার্যক্রম শুরু করেছেন। শনিবার সকালে যশোরের কারবালায় প্রয়াত তরিকুল ইসলামের কবর জিয়ারত করেন যশোর-৫ মণিরামপুর আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন। এরপর দুপুরে তিনি উপজেলার আটঘরা গ্রামে উপজেলা বিএনপির সাবেক সভাপতি প্রয়াত মোহাম্মদ মুছার কবর জিয়ারত করেন। পরে আমিনপুর গ্রামে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত এমএস মশিউর রহমানের কবর জিয়ারত করেন। উপজেলা বিএনপির সভাপতি ধানের শীষ প্রতিকের প্রার্থী শহীদ ইকবাল…
Author: banglarbhore
চৌগাছা সংবাদদাতা ‘যদি হয় রক্তদাতা, জয় করবো মানবতা’ স্লোগানকে সামনে রেখে যশোরের চৌগাছায় উদ্বোধন করা হয়েছে সেবামূলক উদ্যোগ ‘মানবতার দেয়াল’। অপ্রয়োজনীয় বস্ত্র বা ব্যবহারযোগ্য সামগ্রি এখানে ঝুলিয়ে রেখে যে কেউ প্রয়োজনীয় জিনিস নিয়ে যেতে পারবেন। মানবিকতা ছড়িয়ে দিতে এবং সমাজে সহযোগিতার সংস্কৃতি গড়ে তুলতেই এই উদ্যোগ। শনিবার বিকেলে প্রেসক্লাব চৌগাছা মোড়ে চৌগাছা ব্লাড ফাউন্ডেশনের উদ্যোগে মানবতার দেয়ালের উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন চৌগাছা ব্লাড ফাউন্ডেশনের সভাপতি তানজিল উদ্দীন, সাধারণ সম্পাদক তসলিম উদ্দীন, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম নিরব, কোষাধ্যক্ষ মেহেদী হাসান, প্রচার সম্পাদক মজিবুল ইসলাম, তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক মারুফ হোসেন, ক্যাম্পেইন বিষয়ক সম্পাদক মেহেদী হাসান প্রান্তসহ সংগঠনের…
শরণখোলা সংবাদদাতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনা করে উপজেলা বিএনপির আয়োজনে মিলাদ ও দোয়া রায়েন্দা কেন্দ্রীয় জামে মসজিদের সামনে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মতিয়ার রহমান খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বেলাল হোসেন মিলনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন বিএনপির কেন্দ্রীয় শিক্ষা বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডক্টর এবিএম ওবায়দুল ইসলাম। এ সময় আরো বক্তব্য রাখেন মোড়লগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মেহেদী হাসান, বিএনপি নেতা অধ্যাপক আব্দুল আউয়াল, শরণখোলা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ, বিএনপি নেতা শহিদুল ইসলাম লিটন, মহিউদ্দিন শাহজাহান, আব্দুল মজিদ…
বাংলার ভোর প্রতিবেদক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের মাদকবিরোধী অভিযানে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজনকে আটক করা হয়েছে। শনিবার শার্শার পশ্চিম কোটা গ্রামে দুপুর দেড়টার দিকে অভিযান চালিয়ে ইমরান হোসেনকে (২৮) গ্রেফতার ও ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে শার্শা থানায় মাদক আইনে নিয়মিত মামলা দিয়ে থানায় হস্তান্তর করা হয়েছে।
বাংলার ভোর প্রতিবেদক ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ যশোর এর উদ্যোগে অভিভাবক ওপেন হাউজ ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে শহরের আরবপুর দীঘিরপাড়ে প্রতিষ্ঠানের নিজস্ব মিলনায়তনে এ আয়োজন অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানের অধ্যক্ষ অধ্যাপক সারাফাত হোসেনের সভাপতিত্ব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ যশোরের চেয়ারম্যান আবু ফয়সাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাহী সদস্য সচিব গাউসুল আজম, এডমিন মোস্তফা কামালসহ অন্যান্য পরিচালকবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে আবু ফয়সাল বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে সন্তানদের শুধু সাধারণ শিক্ষা নয়, নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধের শিক্ষাও সমান গুরুত্বপূর্ণ। সেই লক্ষ্যে ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠা করা হয়েছে। তিনি আরো বলেন, ত্রি-ভাষিক এই চেইন…
মাগুরা সংবাদদাতা মাগুরা সদর উপজেলা ভূমি অফিস ও জেলা রেজিস্ট্রি অফিসের মধ্যে দলিল লেখকদের তিনটি ঘরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার ভোর রাতে এ ঘটনাটি ঘটে। স্থানীয়রা জানিয়েছেন রাতের আঁধারে কে বা কারা আগুন দিয়ে পালিয়ে যায়। জেলা রেজিস্ট্রি অফিসের সামনে পুড়ে যাওয়া ভুক্তভোগী ঘরের মালিকরা হলেন, স্ট্যাম্প ভেন্ডার শফিকুল ইসলাম, দলিল বাহারুল ইসলাম ও এনামুল ইসলাম। জেলা স্ট্যাম্প ভেন্ডার সমিতির সভাপতি রফিকুল ইসলাম জানান, শনিবার ভোর ৪ টার দিকে কে বা কারা আমার ঘরে আগুন দিয়ে পালিয়ে যায়। আমি ভোর ছয়টার দিকে খবর পেয়ে ছুটে এসে দেখি আগুনে পুড়ে গেছে আমার ঘরের মধ্যে থাকা গুরুত্বপূর্ণ রেজিস্ট্রি খাতা, স্ট্যাম্প ভেন্ডার, দলিলপত্র,…
বাংলার ভোর প্রতিবেদকবিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় যশোরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) যশোর জেলা শাখার আয়োজনে এবং সদর উপজেলা বিএনপির সার্বিক সহযোগিতায় শনিবার (৬ ডিসেম্বর) রূপদিয়া শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয় এবং মুনসেফপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম এবং খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেন। পরিদর্শন শেষে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ‘বেগম খালেদা জিয়া দলের ঊর্ধ্বে উঠে বাংলাদেশের অভিভাবক। তার শূন্যতায় বাংলাদেশ অভিভাবকহীন হয়ে পড়বে। গণতন্ত্র উত্তরণের পথে তার সুস্থতা এবং বেঁচে…
বাংলার ভোর প্রতিবেদক যশোরের কেশবপুরে যৌথবাহিনী অভিযানে অস্ত্রসহ আটক বহিস্কৃত যুবদল নেতা ওয়ালিউর রহমান উজ্জ্বলের মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে যশোর কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়ার পথে তারা মৃত্যু হয়। এর আগে বৃহস্পতিবার রাতে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র, গুলি ও মাদকসহ উজ্জল বিশ্বাস ও আরো তিনজনকে আটক করা হয়। উজ্জ্বল পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিল। ৫ আগস্ট পরবর্তী সময়ে নানা অভিযোগের প্রেক্ষিতে তাকে দল থেকে বহিস্কার করা হয়। উজ্জল কেশবপুর উপজেলার আলতাপোলের নাজির বিশ্বাসের ছেলে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার আবিদ আহম্মেদ। যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার আবিদ আহম্মেদ জানান, শুক্রবার রাত সাড়ে নয়টার পর উজ্জলকে কারাগারে হস্তান্তর…
বাংলার ভোর প্রতিবেদক যশোরেই প্রথম উঠেছিল বিজয়ী বাংলাদেশের লাল সবুজের পতাকা। ১৯৭১ সালের ৬ ডিসেম্বর দিনটির মধ্যভাগে যশোর সেনানিবাস ছেড়ে পালিয়ে যায় পাকবাহিনীরা। প্রথম শত্রুমুক্ত হয় যশোর জেলা। দিবসটি উপলক্ষে শনিবার ঐতিহাসিক টাউন হল মাঠের স্বাধীনতা মঞ্চের সামনে থেকে বিজয় র্যালি অনুষ্ঠিত হয়। জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীতের মাধ্যমে দিবসটির শুভসূচনা হয়। এরপর বেলুন, ফেস্টুন ও কবুতর উড়িয়ে বর্ণাঢ্য এ র্যালির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহম্মদ আশেক হাসান। র্যালিটি টাউন হল মাঠ থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে। র্যালিতে আরও উপস্থিত ছিলেন, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রফিকুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)…
জীবননগর সংবাদদাতা ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে জীবননগর উপজেলার মাধবখালী সীমান্তে নিহত বাংলাদেশী যুবক শহিদুল ইসলামের লাশ ৮ দিন পর ফেরত দিলো বিএসএফ। শনিবার বিকেল ৪ টার সময় জীবননগর উপজেলার চ্যাংখালী সীমান্তের শূন্য রেখায় উভয় দেশের সীমান্তরক্ষীদের মধ্যে পাতাকা বৈঠকের পর শহিদুল ইসলামের লাশ বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। পরে বিজিবি সদস্যরা শহিদুল ইসলামের স্বজনদের কাছে তার লাশ বুঝিয়ে দেন। এ সময় উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা ছাড়াও দু’ দেশের পুলিশ এবং শহিদুল ইসলামের স্বজনরা উপস্থিত ছিলেন। এর আগে ৩০ নভেম্বর একই সীমান্তে পতাকা বৈঠকে হত্যাকাণ্ডের ঘটনায় বিজিবির পক্ষ থেকে বিএসএফের কাছে কড়া প্রতিবাদ জানানো হয় এবং শহিদুল ইসলামের লাশ…
