Author: banglarbhore

জীবননগর সংবাদদাতা চুয়াডাঙ্গার জীবননগে অজ্ঞাত দুর্বৃত্তদের দেয়া আগুনে তিন বিঘা ধানসহ বিচুলি পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার দিবাগত রাত আনুমানিক পৌনে ১টায় উপজেলার সীমান্ত ইউনিয়নের যাদবপুর গ্রামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। যাদবপুর গ্রামের ক্ষতিগ্রস্ত কৃষক মহিদুল ইসলাম (৪৫) চার বিঘা জমির ধান কেটে বাড়ির সামনে গাদা দেন। শনিবার রাত আনুমানিক ১ টার দিকে ধানের গাদায় আগুন দেখতে পেয়ে চিৎকার দিলে স্থানীয়রা মিলে আগুন নেভানোর চেষ্টা করেন এবং জীবননগর ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে ফায়ার সার্ভিস এসে রাত দুইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। চার বিঘা ধানের মধ্যে তিন বিঘা ধানসহ বিচালি সম্পূর্ণ পড়ে ছাই হয়ে যায়। জীবননগর ফায়ার সার্ভিস অফিস সূত্রে জানা…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরের কোতোয়ালী থানার দাইতলা ব্রীজের উপর হতে তিনটি স্বর্ণেরবার ও চারটি স্বর্ণালংকারসহ বিকাশ কুমার ঘোষ (৩৪) নামে এক স্বর্ণপাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। আটক বিকাশ কুমার কুষ্টিয়া জেলার মিরপুর থানার উত্তর কাটদহ গ্রামের বাসিন্দা। বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রোববার ভোর সাড়ে ৫টার দিকে যশোর ৪৯ বিজিবির একটি টহল দল কোতয়ালি থানার দাইতলা ব্রিজের উপর অভিযান চালিয়ে বিকাশ কুমারকে আটক করে। পরে তার শরীর তল্লাশি করে প্যান্টের পকেটের মধ্যে বিশেষভাবে লুকানো অবস্থায় ৫১৫.৯ গ্রাম ওজনের তিনটি ম্বর্ণেরবার ও চারটি স্বর্ণালংকার উদ্ধার করে। আটক আসামীকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে ঢাকা থেকে ঢাকার…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরে মধ্যরাতে তানভীর হত্যার ঘটনায় দুই যুবককে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। একই সাথে উদ্ধার করা হয়েছে হত্যার ব্যবহৃত চাকুটি। মধ্যরাতে আনসার ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়েছে। পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মাদক বেচাকেনা নিয়ে দ্বন্দ্বেই খুন হয়েছে তানভীর। এরআগে শনিবার দিবাগত রাত ১টার দিকে শহরের বেজপাড়া তালতলা এলাকায় রক্তাক্ত অবস্থায় রাস্তার পাশ থেকে উদ্ধার করা হয় তানভীরকে। পরে তাকে হাসপাতালে নিলে যশোর জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। নিহত তানভীর শংকরপুর হাজারিগেট এলাকার মিন্টুর ছেলে। যশোর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন জানান, ‘ঘটনার পর রাতেই কোতোয়ালি থানা পুলিশ…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরে ছুরিকাঘাতে তানভীর (২২) নামে এক যুবক খুন হয়েছেন। শনিবার (৬ ডিসেম্বর) দিবাগত রাত ১টার দিকে যশোর জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে, নিহতের প্যান্টের পকেটে থেকে ৬১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা নিশ্চিত করতে পারেনি পুলিশ। নিহত তানভীর যশোর শহরের বেজপাড়া সাদেক দারোগার মোড় এলাকার মিন্টু মিয়ার ছেলে। যশোর কোতোয়ালি থানার পরিদর্শক তদন্ত কাজী বাবুল হোসেন জানান, শনিবার দিবাগত রাত ১টার দিকে বেজপাড়া তালতলা এলাকায় রাস্তার পাশে তানভীর গুরুতর আহত অবস্থায় পড়েছিলো। এ সময় সাব্বির হোসেন নামে এক পথচারী তাকে দেখতে পেয়ে উদ্ধার…

Read More

খাজুরা সংবাদদাতা আজ ৭ ডিসেম্বর। ঐতিহাসিক খাজুরা মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে যশোরের খাজুরা মুক্ত হয়। রাতভর খণ্ড খণ্ড আক্রমণের পর ছয়জন মিত্র বাহিনীর সদস্যের জীবনের বিনিময়ে মুক্ত হয়েছিল খাজুরা মনিন্দ্রনাথ মিত্র মাধ্যমিক বিদ্যালয়ের রাজাকার ক্যাম্প। পাক বাহিনী ও তাদের দোসর রাজাকার বাহিনীর হত্যা, লুট ও নির্যাতনের হাত থেকে মুক্তি পায় এই অঞ্চলের মুক্তিকামী মানুষজন। জানা যায়, তৎকালীন যশোর ক্যান্টমেন্ট রাজাকার ঘাঁটি ধ্বংসের পরদিনই খাজুরার এই শক্ত ঘাঁটি ধ্বংস করে মুক্তি ও মিত্র বাহিনীর সদস্যরা। কিন্তু শক্র মুক্ত হওয়ার আগেই মিত্র বাহিনীর ছয় সদস্যের জীবন কেড়ে নেয় পাষণ্ড রাজাকারেরা। ৬ ডিসেম্বর যশোর মুক্ত করার রাতেই মুক্তি ও মিত্র বাহিনীর…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরের পুলেরহাট বাজার এলাকা থেকে ককটেল, গুলি ও ধারালো অস্ত্রসহ মুরাদ হোসেন নামে এক সন্ত্রাসীকে আটক করেছে র‌্যাব। আটক মুরাদ শহরতলীর পুলেরহাট এলাকার বাসিন্দা। শনিবার দুপুরে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। র‌্যাব-৬ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা পুলেরহাট বাজারে অভিযানে গেলে মুরাদকে আটক করা সম্ভব হয়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে তার সহযোগী সন্ত্রাসী ইমন ও অনি পালিয়ে যায়। মুরাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে চারটি হাসুয়া, দুটি ককটেল এবং এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলে জানান রেজাউল হক ।

Read More

বাংলার ভোর প্রতিবেদক “রাষ্ট্রীয় মদদপুষ্ট মব, সন্ত্রাস, ধর্মীয় ফ্যাসিবাদ উৎখাত করো, জনগণতান্ত্রিক শিক্ষা ও রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলো”- এই স্লোগানকে সামনে রেখে বিপ্লবী ছাত্র মৈত্রীর ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। শনিবার দুপুরে যশোর নীলরতন ধর রোডে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কার্যালয় থেকে র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহর প্রদিক্ষণ শেষে শহীদ কমরেড আইয়ুব হোসেনের স্মৃতিস্তম্বে ফুলের শ্রদ্ধাঞ্জলি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিপ্লবী ছাত্র মৈত্রী যশোর জেলা সভাপতি সাইহাম বিশ্বাস অর্ক। বক্তব্য রাখেন বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ কেন্দ্রীয় কমিটির অন্যতম নেতা ও যশোর জেলা সম্পাদক তসলিম উর রহমান, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ কেন্দ্রীয় কমিটির অন্যতম নেতা ও যশোর…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরের বাঘারপাড়ায় বিনামূল্য বিশেষজ্ঞ চিকিৎসকের চিকিৎসা পেয়েছে দুই সহ্রাধিক মানুষ। শনিবার দিনভর উপজেলার খাজুরা ইসলামীয়া ফাযিল মাদরাসাতে এই চিকিৎসা ক্যাম্পের আয়োজন করে কাইন্ড ভিশন যশোর ও আল হেলাল ট্রাস্ট্র বাঘারপাড়া। সকালে এই ক্যাম্পের উদ্বোধন করেন যশোর-৪ আসনে জামায়াতে মনোনীত প্রার্থী ও জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক গোলাম রসুল। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক গোলাম রসুল বলেন, ‘ধনী-গরিব, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল শ্রেণীর মানুষ যেন একই মানের সেবা পায়-সেই লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি। স্বাস্থ্যসেবার উন্নয়নে জামায়াতে ইসলাম অগ্রণী ভূমিকা পালন করবে। প্রতিটি মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আমরা অঙ্গীকারবদ্ধ।’ আল হেলাল ট্রাস্টের সদস্য হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর জেলা শাখা বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে স্বৈরাচার পতন দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে যশোরের প্রাণকেন্দ্র ভৈরব চত্বর দড়াটানায় এ সভা অনুষ্ঠিত হয়। যশোর জেলা সেক্রেটারি অধ্যক্ষ আবু জাফর সিদ্দিকীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর-৩ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ভিপি আব্দুল কাদের। প্রধান অতিথির বক্তব্যে ভিপি আব্দুল কাদের বলেন, ৬ ডিসেম্বর বাংলাদেশের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়। এই দিনে যশোর মক্ত দিবস হিসেবে আখ্যায়িত। এদিনে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পথ সুগম হয়েছিল। তিনি বলেন, স্বৈরাচারের বিরুদ্ধে জনগণের ঐক্যবদ্ধ সংগ্রামই প্রমাণ করে, কোনো অন্যায় শাসন চিরস্থায়ী হতে পারে না। এই দেশে…

Read More

বাংলার ভোর প্রতিবেদক সমবেত কণ্ঠে জাতীয় সংগীত, বিজয় মিছিল ও শহীদদের স্মরণে মোমবাতি প্রাজ্জ্বলন করে যশোর মুক্ত দিবস পালন করেছেন যশোরের সাংস্কৃতিক কর্মীরা। শনিবার বিকেলে যশোরের সাংস্কৃতিক সংগঠন সমূহের ব্যানারে শহরের টাউন হল ময়দানের স্বাধীনতা উন্মুক্ত মঞ্চে এই আয়োজন করা হয়। এতে প্রগ্রতিশীল বিভিন্ন রাজনীতিক দল, মুক্তিযোদ্ধা ও বিভিন্ন পেশাজীবী মানুষেরা অংশ নেন। সবুজ জমিনে লাল পাড়ের শাড়ি জড়ানো নারী আর সবুজ পাঞ্জাবি গায়ে পুরুষেরা হাতে বিজয়ের পতাকা নিয়ে সরব উপস্থিতিতে যশোর মুক্ত দিবসের বিজয় আনন্দ ধরা দেয় গোটা টাউন হল ময়দান। অনুষ্ঠানের শুরুতে পরিবেশিত হয় দলীয় মুক্তিযুদ্ধের গান। এরপর সাংস্কৃতিক কর্মীরা গাইতে থাকেন সমবেত কণ্ঠে জাতীয় সংগীত। এতে শত…

Read More