বাংলার ভোর প্রতিবেদক বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগের বিচারপতি মাহমুদুল হক বলেছেন, বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতায় দেশে মামলা জট মারাত্মক আকার ধারণ করেছে। এতে যেমন অর্থের অপচয় হচ্ছে তেমনি জনগণ হয়রানির শিকার হচ্ছেন। বিচার প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত সকলে আন্তরিক ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে মামলা নিষ্পত্তির অস্বাভাবিক লম্বা সময় কমিয়ে সহনশীল পর্যায়ে আনতে হবে। যশোর আদালত প্রাঙ্গনে আগত বিচার প্রার্থীদের জন্য নির্মিত বিশ্রামাগার ‘ন্যায়কুঞ্জ’ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রোববার সকালে জজকোর্ট প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে বিচারপতি মাহমুদুল হক আরও বলেন, টাকা পয়সাওয়ালা লোকেরা সাধারণত আদালতে আসেন খুবই কম। বিচার প্রার্থী সাধারণ মানুষ আদালতে এসে দীর্ঘ সময় অবস্থানকালে সীমাহীন কষ্ট…
Author: banglarbhore
জাহিদুল কবীর মিল্টন প্রভাবশালি মহলের অদৃশ্য চাপে যশোরের বড় বাজারের বার্ষিক ইজারায় কেউ অংশ নেয়নি। ফলে পৌরসভার পক্ষ থেকে খাস আদায় পদ্ধতিতে খাজনা আদায় করা হচ্ছে। এতে পৌর কর্তৃপক্ষ বুক ভ্যালু ১ কোটি ৬৭ লাখ টাকা আদায় হবে বলে আশাবাদি। এদিকে বাজার ব্যবসায়িদের মতে পৌরসভা ও সরকার অন্তত ৪০ থেকে ৫০ লাখ টাকা লোকসানের মুখে পড়বে। তাছাড়া একটি বিশেষ মহল অলিখিত ভাবে লাভবান হবে। গুঞ্জন রয়েছে একটি বিশেষ মহলের চাপে এ বছর বড় বাজারের ইজারায় কেউ অংশ নেয়নি। আর পৌরসভারও কেউ কেউ ওই বিশেষ মহলকে সুবিধা দিতে এই আয়োজন করেছে। এর মধ্যে পৌরসভার একজন প্রকৌশলীর রয়েছে জোর ভূমিকা । পৌরসভার…
বাংলার ভোর প্রতিবেদক দেশের মৌলিক সংস্কার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) ভাইস চেয়ারম্যান লে. কর্নেল (অব.) দিদারুল আলম। তিনি বলেন, রাষ্ট্রীয় কাঠামোকে সঠিক পর্যায়ে নিতে হলে সবাইকে একমত হতে হবে। অধিকারভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠিত না হলে সামাজিক কোনো সমস্যার সমাধান করা যায় না। শনিবার বিকেলে প্রেসক্লাব যশোরের মিলনায়তনে এবি পার্টির পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দেশের নদীগুলোর নাব্যতা রক্ষায় জিয়াউর রহমানের খাল কাটার কর্মসূচির গুরুত্ব তুলে ধরে লে. কর্নেল (অব.) দিদারুল আলম বলেন, দেশে ১ হাজার ২৯৪টি নদী রয়েছে। এর মধ্যে ৫৪টি নদী ভারতের…
বাংলার ভোর প্রতিবেদক যশোর মিনিবাস ও বাস মালিক সমিতির নতুন সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন আনিসুর রহমান লিটন। শনিবার শহরের বকচর এলাকায় সমিতির প্রধান কার্যালয়ে জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মুসলিম আলী। গত ৩০ এপ্রিল সমিতির সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম রিয়াদ শারীরিক, পারিবারিক ও ব্যক্তিগত কারণে পদত্যাগ করেন। সভায় তার পদত্যাগপত্র সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। সমিতির কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য আনিসুর রহমান লিটনকে নতুন সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়। সভায় আরও উপস্থিত ছিলেন সমিতির সহসভাপতি সফিউল আলম, গোলাম মাওলা, শ্যামল ভট্টাচার্য, যুগ্ম সম্পাদক বদরুজ্জামান, সহ সম্পাদক জাকির হোসেন, সাহেদ কবির লিমন ও তরিকুল ইসলাম, সাংগঠনিক…
বাংলার ভোর প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরে আলোচনা সভা ও কেক কাটা হয়েছে। শনিবার বিকেলে পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ শ্রমিক কর্মচারী ইউনিয়ন ও অগ্রণী ব্যাংক কর্মচারী কল্যাণ সমিতির যৌথ উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয় ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কার্যালয় চত্বরে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় শ্রমিক দলের সহসভাপতি ফারাজী মতিয়ার রহমান। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মহিলা দলের সদস্য ফিরোজা বুলবুল কলি, কেন্দ্রীয় শ্রমিক দলের সহসভাপতি আব্দুল মান্নান ও ফরিদ আহম্মেদ ছিদ্দিকী। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি আবু জাফর, সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহবুদ্দিন, যুগ্ম সম্পাদক আরিফুর রহমান খোকন এবং জেলা জিয়া পরিষদের সাধারণ…
বাংলার ভোর প্রতিবেদক বেসরকারি রেজিস্টার্ড পাঠাগারগুলোকে গেজেটভুক্ত করার দাবিতে যশোরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে বাংলাদেশ বেসরকারি পাঠাগার সমিতি ও শিক্ষা ফাউণ্ডেশন যশোরের উদ্যোগে প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন করা হয়। মানববন্ধনে বক্তারা বলেন, দেশের শিক্ষা ও সংস্কৃতি বিকাশে বেসরকারি পাঠাগারগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। দীর্ঘদিন ধরে এসব পাঠাগার নানা প্রতিকূলতার মধ্য দিয়ে কার্যক্রম পরিচালনা করে আসছে। পাঠাগারগুলোর কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে গেজেটভুক্ত করা প্রয়োজন। বক্তারা আরও বলেন, সরকার ইতোমধ্যে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও কলেজগুলোকে গেজেটভুক্ত করেছে। বেসরকারি পাঠাগারগুলোকে গেজেটভুক্ত করা হলে এ খাতে আরও বেশি বরাদ্দ দেওয়া সম্ভব হবে। এর মাধ্যমে পাঠাগারগুলোর অবকাঠামোগত উন্নয়ন ও বইয়ের সংগ্রহ বাড়বে। এ সময়…
বাংলার ভোর প্রতিবেদক যশোরের কেশবপুরে ভবন নির্মাণে চাঁদা না দেয়ায় জমির মালিক ও তার পরিবার হামলার শিকার হয়েছেন। এই ঘটনায় কেশবপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহীদ ও তার অনুসারীদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। জানা গেছে, কেশবপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের ভোগতী নরেন্দ্রপুর এলাকার মোকাম গাজী তার কেনা জমি নিয়ে প্রতিবেশী নূর ইসলামের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এই নিয়ে আদালতে মামলা হলে রায় তার পক্ষেই আসে। পরবর্তীতে তিনি পৌরসভার নকশা অনুযায়ী নির্মাণ কাজ শুরু করেন। এরপর প্রতিপক্ষ আবারও মামলা করে, তবে গত ৮ এপ্রিল সেই রায়ও মোকাম গাজীর পক্ষেই যায়। রায় পাওয়ার পর কাজ শুরু করলে প্রতিপক্ষ একটি সালিশ বৈঠকের…
বাংলার ভোর প্রতিবেদক অনেক দিন পর যশোরে পাড়া মহল্লাগুলোতে ফিরেছে খেলা নিয়ে উৎসব আমেজ। গত ২৫ এপ্রিল থেকে যশোরে নগর বিএনপির বৈশাখী ফুটবল উৎসবকে কেন্দ্র করে ফিরেছে সেই পরিবেশ। যা দেখা যেত অনেক বছর আগে অনুর্ধ্ব-১৪, ১৬সহ নানা বয়সের ফুটবল অথবা ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন ঘিরে। এক পাড়া অথবা কোন সংগঠন করতো এই আয়োজন। ক্ষুদ্র এসব আয়োজনে জমজমাট থাকতো যশোরের পাড়া মহল্লার মাঠ কিংবা শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠে। কিন্তু গত এক দশকে মানুষ যেমন রাজনৈতিক সহনশীলতার বিলুপ্তি দেখেছিলেন, তেমনি দেখেছেন পাড়া মহল্লায় ক্রীড়া সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন ক্রমশ বিলুপ্ত। এমন পরিস্থিতিতে নগর বিএনপির বৈশাখী ফুটবল উৎসবের মধ্যে দিয়ে পাড়া পাড়ায় ফিরেছে ক্রীড়া উৎসব। নগর…
বাংলার ভোর প্রতিবেদক স্বেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা ‘শেকড়ের সন্ধানে’র আয়োজনে যশোরের কেশবপুরে সাহিত্য আসর অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে কেশবপুর বাজারে প্যারামেডিকেল এণ্ড টেকনোলজি ফাউণ্ডেশন (পিটিএফ) মিলনায়তনে ‘সুশীল সমাজ গঠনে করণীয় ও আর্তমানবতার কল্যাণে আমাদের ভূমিকা’ শীর্ষক সাহিত্য আসর, গ্রন্থের মোড়ক উন্মোচন, আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শেকড়ের সন্ধানে’র সভাপতি ও শ্যামকুড় মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন সংগঠনের উপদেষ্টা পরিষদের সভাপতি ও কেশবপুর প্যারামেডিকেল এণ্ড টেকনোলজি ফাউণ্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি এ. কে আজাদ ইকতিয়ার। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ বেতারের গীতিকার ও কবি আবু দাউদ মোসলেহ উদ্দিন রতন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ পরিবেশে…
কালীগঞ্জ সংবাদদাতা ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার গৌপিনাথপুর গ্রামে নির্মাণাধীন বাড়ির মাটি চাপায় নজরুল ইসলাম (৫২) নামে এক যুবদল নেতার মৃত্যু হয়েছে। শনিবার দুপুর ১ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত নজরুল ইসলাম গৌপিনাথপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে। তিনি ৬নং ত্রিলোচনপুর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। স্থানীয়রা জানায়, বিগত সরকারের সময়ে তিনি বাড়ি থাকতে পারতেন না। কয়েকটি মামলারও আসামি ছিলেন নজরুল ইসলাম। গত ৫ আগস্টের পর থেকে তিনি নিয়মিত বাড়ি থাকা শুরু করেন। দুই ছেলের মধ্যে এক ছেলেকে বিদেশে পাঠিয়েছেন। কিছুদিন পূর্বে তিনি বাড়ি নির্মাণের কাজ শুরু করেন। এ সময় দিয়েছিলেন মাটি। নির্মাণাধীন বাড়ির পিলার বাঁকা হওয়ায় মাটি সরিয়ে সেটি পুনরায়…