Author: banglarbhore

বাংলার ভোর প্রতিবেদক যশোর-চুকনগর সড়কের মণিরামপুর ডিগ্রী কলেজ মোড়ে বাসের ধাক্কায় দুইজন নিহত হয়েছে। আহত হয়েছে ভ্যানটির আরোও তিন যাত্রী। আজ রবিবার দুপুরে এই ঘটনা ঘটে। নিহতদের একজন পথচারী ও অপরজন ভ্যানযাত্রী বলে জানা গেছে। নিহতরে মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আর আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহতরা হলেন ভ্যানযাত্রী গাইবান্ধা জেলার শাঘাটার আব্দুল্লাহ পাড়ার রাজনের ছেলে রতন (২৭) ও পথচারী উপজেলার জয়পুর গ্রামের আবু খালেক দফাদারের ছেলে  নাজমুল দফাদার (৪০)। পুলিশ জানিয়েছে, রবিবার দুপুর ১ টার দিকে মনিরামপুর থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস যশোরের দিকে যাচ্ছিল। পথে মনিরামপুর সরকারি কলেজ মোড় এলাকায়…

Read More

মাগুরা সংবাদদাতা  মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে মাগুরা- ২নং আসনের নির্বাচনী দ্বায়িত্বশীলদের নিয়ে রবিবার সকালে দরিমাগুরাস্থ আল আমিন কমপ্লেক্স দ্বায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা মাহবুবুর রহমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি  ছিলেন-জেলা জামায়াতে ইসলামীর আমীর কেন্দ্রীয় মজলিশে শুরার অন্যতম সদস্য সাবেক ছাত্র নেতা মাগুরা-২ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী অধ্যাপক এম বি বাকের। প্রধান বক্তা ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর কেন্দ্রীয় মজলিশে শুরার অন্যতম সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের সহকারী পরিচালক মাগুরা-১ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আব্দুল মতিন। বিশেষ অতিথি  ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী অধ্যাপক সাইদ আহমেদ বাচ্চু।…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর পানি উন্নয়ন বোর্ডের রেস্ট হাউজে স্ত্রী পরিচয়ে এক নারীকে নিয়ে অবস্থানকালে ধরা পড়ার ঘটনায় চলছে শহরজুড়ে নানা আলোচনা। রেস্ট হাউজে নারীসহ অবরুদ্ধ ওই ওসিকে লাঞ্ছিত করাসহ তার কাছ থেকে রেস্ট হাউজ এলাকার একটি চক্র মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছে বলেও গুঞ্জন উঠেছে। ঘটনার সময়ের সিসিটিভি ফুটেজেও ঘটনার অনেকটাই পরিস্কার হয়ে উঠেছে। তবে গোপন তদন্ত করছে ডিএসবি এমন দাবি করেছে একটি সূত্র। অনৈতিক কর্মকান্ডের অভিযোগ তুলে স্থানীয় চক্র ওসিকে অবরুদ্ধ করে রাখার ঘন্টা খানেক পরে যশোর কোতোয়ালি থানা পুলিশ ও পাউবোর দায়িত্বশীল কর্মকর্তারা যান ঘটনাস্থলে। সংশ্লিষ্ট একাধিক দায়িত্বশীল সূত্র থেকে ঘটনার সত্যতা মিললেও নারী ঘটিত অনৈতিক কর্মকাণ্ডসহ…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরের দুঃখ ভবদহ সমস্যার স্থায়ী সমাধান ও দেশের অন্যতম নওয়াপাড়া নৌ বন্দর বিনিয়োগ ও ব্যবসায়ী বান্ধব করে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন যশোর-৪ আসন (বাঘারপাড়া-অভয়নগর ও বসুন্দিয়া) থেকে মনোনয়ন প্রত্যাশী সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট নূরে আলম সিদ্দিকী সোহাগ। শনিবার দুপুরে শহরের একটি রেস্তোরাঁয় সাংবাদিকদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় নূরে আলম সিদ্দিকী সোহাগ বলেন, ‘ঋণখেলাপি, দুর্নীতির অভিযোগ আছে-এমন কাউকে দল মনোনয়ন দেবে না বলে জানিয়েছে। সেক্ষেত্রে ক্লিন ইমেজের তরুণ ও ত্যাগী নেতারা মনোনয়ন পাবেন। আমি ১৭ বছর আন্দোলন-সংগ্রামে রাজপথে ছিলাম। জেল, জুলুম ও নির্যাতনের শিকার হয়েছি। এলাকার মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ…

Read More

বাংলার ভোর প্রতিবেদক বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, অরাজকতা ও লুটতরাজের সরকার যাতে আর পুনরাবৃত্তি না ঘটে তার জন্য সবাইকে সচেষ্ট হতে হবে। একতাবদ্ধ হতে হবে। নির্বাচনকে পিছিয়ে দেয়ার যে গভীর ষড়যন্ত্র চলছে তা প্রতিহত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশে কোন অরাজনৈতিক সরকার প্রতিষ্ঠিত হোক তা কখনোই কাম্য হতে পারে না। শনিবার বিকেলে যশোর পৌরসভার ঘোপ ৩ নং ওয়ার্ড জাতীয়তাবাদী মহিলা দল আঞ্চলিক শাখার উদ্যোগে অনুষ্ঠিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। স্থানীয় মাহমুদুর রহমান স্কুল মাঠে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন নারী নেত্রী সাহিদা আক্তার। সমাবেশে প্রধান অতিথি নারীদের উন্নয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশার জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুল বলেন, জামায়াতে ইসলামী দেশকে ন্যায় ও ইনসাফের ভিত্তিতে একটি কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য কাজ করছে। যেখানে থাকবে না অবিচার, দুর্নীতি, লুটপাট ও সন্ত্রাস। ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে শান্তিতে বসবাস করবে। তাই আসুন সকলে মিলে আগামী সংসদ নির্বাচনে ইসলামী জোটের পক্ষে ভোট দিয়ে বিজয়ী করি। শনিবার সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর সদর উপজেলার উদ্যোগে অনুষ্ঠিত রুকন সম্মেলন প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জেলা কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। উপজেলা আমির অধ্যাপক আশরাফ আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা সেক্রেটারি অধ্যক্ষ আবু জাফর সিদ্দিকী, জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক…

Read More

নিজস্ব প্রতিবেদক, ডুমুরিয়া খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ আলি আসগর লবি বলেছেন দেশে এখন একটা সুযোগ এসেছে। প্রান্তিক মানুষের জীবন-মান উন্নয়ন ও একটি সাম্যের নতুন বাংলাদেশ গড়ে তোলার। দলের নেতা তারুণ্যে’র প্রতীক তারেক রহমান চান আগামীর দেশ হবে সুখি ও সমৃদ্ধিশালী বাংলাদেশ। তিনি সেই লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছেন। এ জন্য দল থেকে নির্বাচনী কার্যক্রম ও প্রস্তুতি চলছে। এরই মধ্যে দেশের সকল সংসদীয় আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা প্রচার-প্রচারণায় নেমেছেন। আমিও এই খুলনা-৫ তথা ডুমুরিয়া-ফুলতলা আসনে ধানের শীষ প্রতীক প্রত্যাশী। শনিবার সকালে ডুমুরিয়া উপজেলার শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে উপজেলার সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা…

Read More

কলারোয়া সংবাদদাতা সাতক্ষীরার কলারোয়ায় ছিনতাই ঘটনায় পৌর ছাত্রদলের আহবায়ক শুভ রাসেলসহ ৪ জনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। ভুক্তভোগী কামাল শেখ বাদী হয়ে কলারোয়া থানায় একটি মামলা দায়ের করেন। বিবাদীরা হলেন, কলারোয়া শহরের তুলসীডাঙ্গা গ্রামের কলারোয়া পৌর ছাত্রদলের আহবায়ক শুভ রাসেল, একই এলাকার মানিক, রনি হোসেন এবং তালহা। ভুক্তভোগী কামাল শেখ বলেন, আমাকে রাস্তা থেকে লোহার রড, বাশের লাঠি, জিআই পাইপ দিয়ে এলোপাতাড়ি ভাবে মারপিট করে ইজিবাইকে তুলে তুলশীডাঙ্গা মৎস্য ঘেরের পাশে আম বাগানে নিয়ে আমার গেঞ্জির পকেট থেকে ৫৬ হাজার টাকা জোরপূর্বক ছিনিয়ে নেয়। আমার শরীরের বিভিন্ন জায়গায় রক্তাক্ত জখম করে। একই সাথে খুন করে গুম করে দিবে বলে হুমকি…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরের অভয়নগরে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবকের নাম ইমরান হোসেন (২০)। তিনি শংকরপাশা শাহীনপাড়া গ্রামের বাবু কসাইয়ের ছেলে। শনিবার বিকেল ৩টার দিকে নওয়াপাড়া বড়বাজার সংলগ্ন ভৈরব নদ পাড়ে একটি টিনশেড ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, টিনশেড ঘরটি থেকে দুর্গন্ধ বের হচ্ছিল। এতে স্থানীয়দের সন্দেহ হলে তারা পুলিশে খবর দেয়। পরে স্থানীয়দের উপস্থিতিতে এবং নিহতের ভাইদের সহায়তায় পুলিশ ঘরের দরজা ভেঙে অর্ধগলিত মরদেহটি উদ্ধার করে। মরদেহটি অনেকটাই পচে গলে দুর্গন্ধ ছড়িয়ে পড়ছিল। অভয়নগর থানার অফিসার ইনচার্জ  আব্দুল আলিম বলেন, এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য যশোর ২৫০…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরের আরবপুর দিঘীরপাড়া এলাকার একটি মাদ্রাসায় নয় বছরের এক শিক্ষার্থীকে বলাৎকারের ঘটনায় অভিযুক্ত রফিকুল ইসলাম রনিকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। শুক্রবার রাতে ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার মনোহরগ্রাম এলাকা থেকে তাকে আটক করা হয়। রনি ওই গ্রামের রাশেদ মিয়ার ছেলে। শনিবার তাকে আদালতে সোপর্দ করা হলে তিনি ঘটনার সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করে আদালতে জবানবন্দি দেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাহাবুবা শারমিন তার জবানবন্দি গ্রহণ শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। মামলার সূত্রে জানা যায়, গত ১৭ জুন দুপুর ১১টার দিকে ওই মাদ্রাসার নিয়ম অনুযায়ী একটি রুমে থাকা ১৬ ছাত্র ঘুমিয়ে পড়ে। রুমের সিসি ক্যামেরা ফুটেজে দেখা…

Read More