শ্যামনগর সংবাদদাতা বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাতক্ষীরার শ্যামনগর উপজেলা আহবায়ক শফিকুল ইসলাম দুলুর বহিস্কারাদেশ প্রত্যাহার করে স্বপদে পুনর্বহল করা হয়েছে। ৬ ডিসেম্বর যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত এক লিখিত প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ইতোমধ্যে এ সকল সিদ্ধান্ত কার্যকর করেছেন। ইতোপূর্বে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপের জন্য সাতক্ষীরার শ্যামনগর উপজেলা যুবদলের আহ্বায়ক মো. শফিকুল ইসলাম দুলু কে প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। পরে তার আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক…
Author: banglarbhore
পাইকগাছা সংবাদদাতা পাইকগাছায় জোর করে আধা-পাঁকা ধান কাটার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ ১৪৪ ধারার মামলায় বিবাদমান দু’পক্ষকে আদালতের নির্দেশ মানতে বলেছেন। জানা গেছে, উপজেলার চাঁদখালী ইউপি’র গজালিয়াতে হাকিম মো. শাহাদাৎ হোসেন ও একই বাড়ির আরশাদ গংদের মধ্যে ৩ একর ৩১ শতক জমি নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছে। এ বিরোধের জেরে থানায় জিডিসহ হাকিম শাহাদাৎ হোসেন সর্বশেষ প্রতিপক্ষ আরশাদ ও তার ছেলে সাগর, রাসেলসহ কেনা, নাজিম, জাহাঙ্গীর মোড়লদের বিরুদ্ধে পাইকগাছার নির্বাহী আদালতে মামলা করলে আদালত তফশিলভুক্ত সম্পত্তির উপর দখল ভিত্তিক স্থিতিবস্থা ও আইন শৃঙ্খলা বজায় রাখতে আদেশ দেন। এ বিষয় বাদী হাকিম শাহাদাৎ হোসেন জানান, প্রতিপক্ষ চাচাতো ভাইরা…
মাগুরা সংবাদদাতা মাগুরা সদরের হাজরাপুর ইউনিয়নের রাজারামপুরের ডেকোরেটর ব্যবসায়ী আজিরুল মুন্সি (৪০) সামাজিক ও রাজনৈতিক বিরোধের জেরে হামলার শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বলে অভিযোগ করেছেন নিহতের পরিবার। শনিবার রাত সাড়ে দশটার দিকে তাকে গুরুতর অবস্থায় মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে রাত ১২টা ৪৫ মিনিটের দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহতের ছোট ভাই লাল চান জানান, শনিবার রাতে ডেকোরেটর মিস্ত্রি সেলিম আহমেদকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন আজিরুল। পথে গৌরচরণপুর মতিয়ার বিশ্বাসের বাড়ি সংলগ্ন এলাকায় কয়েকজন দুর্বৃত্ত তাদের মোটরসাইকেলের গতিরোধ করে আজিরুলকে মারধর করে। রাজারামপুরের নিজ বাড়ির সামনে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা…
লোহাগড়া সংবাদদাতা নড়াইলের লোহাগড়া উপজেলায় তাজিম মোল্যা (১৩) নামের এক কিশোরকে হত্যা করেছে দুর্বৃত্তরা। সে লোহাগড়ার চর আড়িয়ারা গ্রামের শহিদুল মোল্যার ছেলে। মৃতের পরিবার সূত্রে জানা যায়, তাজিম শনিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় গ্রামের মধ্যে কেরাম খেলছিল। পরবর্তীতে রাত হয়ে গেলেও সে আর বাড়ি ফিরে আসেনি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করতে থাকেন। রোববার ভোরে চর আড়িয়ারা গ্রামের (দক্ষিণপাড়া) মো. হাবিবার মৃধার বাড়ির পুকুরের দক্ষিণপাড়ের ঢালে এক প্রতিবেশী মহিলা তার মরদেহ পড়ে থাকতে দেখে সঙ্গে সঙ্গে বিষয়টি পরিবারকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাজিমকে লাঠি…
পাইকগাছা সংবাদদাতা জীবিকা সহায়তা ব্যবস্থার ঘাটতি ও সুযোগ শনাক্তে বিভিন্ন স্টেকহোল্ডার কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা ১১ টায় অফিসার্স ক্লাবে বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণের আয়োজনে ও হেলভেটাস সুইস ইন্টারকোঅপারেশন বাংলাদেশের সহযোগিতায় কর্মশালায়টি অনুষ্ঠিত হয়। কর্মশালায় কম্পিউটার, মেকানিক, হাঁস-মুরগি, দর্জি বিজ্ঞান, মৎস্য, কৃষি, এ্যাকুরিয়ামে রঙ্গিন মাছ চাষসহ বিভিন্ন সুবিধাভোগী স্টেকহোল্ডার নারী-পুরুষরা অংশগ্রহণ করেন। অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক ইউআরসি ঈমান উদ্দীনের সভাপতিত্বে ও উত্তরণের কো-অর্ডিনেটর ফয়সাল মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালার অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা একরামুল হোসেন, সমাজসেবা কর্মকর্তা অনাথ বিশ্বাস, বিআরডিবি কর্মকর্তা ওয়াহিদ মুরাদ, সমবায় অফিসের সহকারী পরিচালক আমীর হোসেন ও সাংবাদিক স্নেহেন্দু বিকাশ। সুফলভোগীদের মধ্যে বক্তব্য রাখেন মতিলাল রায়, শেফালী…
সাতক্ষীরা সংবাদদাতা সাতক্ষীরা নবাগত পুলিশ সুপার আরেফিন জুয়েল সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। রোববার দুপুরে পুলিশ সুপারের কনফারেন্স রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় নবাগত পুলিশ সুপার বলেন, সাতক্ষীরাবাসী বিগত সময়ে পুলিশের দ্বারা নির্যাতিত হয়েছেন। আমি কর্মে বিশ্বাসী এখানে কতদিন থাকব সেটা আমার কর্মের উপর নির্ভর করছে। সাংবাদিকরা সমাজের দর্পণ। আপনাদের ছাড়া সমাজ চলতে পারে না। চুরির জন্য মানুষ বিরক্ত হচ্ছে, ট্রাফিক ব্যবস্থা, অবৈধ গাড়ি এগুলো আমি দেখব। আমার উপর আপনারা আস্থা রাখতে পারেন। যেখানে ভুল ত্রুটি ও অব্যবস্থাপনা দেখবেন আপনারা জানাবেন। মানুষের দুর্ভোগ কমিয়ে সহনীয় পর্যায় আনার চেষ্টা করবো। এ সময় তিনি আরো বলেন, জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি…
বাংলার ভোর প্রতিবেদক যশোরে মাটি দিয়ে রাস্তা বন্ধের অভিযোগ উঠেছে হাফিজুর রহমান ওরফে হাফেজ এবং একই এলাকার শাহদত আলীর বিরুদ্ধে। এতে ওই এলাকার ২৫-৩০ পরিবারের দেড়-দু’শ সাধারণ মানুষ অবরুদ্ধ হয়ে পড়েছেন। ঘটনাটি ঘটেছে যশোর সদর উপজেলার চূড়ামনকাটি আব্দুলপুর হোজরাপাড়া গ্রামের একটি গুরুত্বপূর্ণ রাস্তায়। রাস্তাটি চৌগাছা-চুড়ামনকাটি প্রধান সড়কে ওঠার একমাত্র পথ। সরেজমিনে দেখা যায়, হাফেজ ও শাহদতসহ তাদের সহযোগীরা গ্রামের চলাচলের রাস্তার উপরে মাটি ফেলে যাতায়াত বন্ধ করে দিয়েছেন। এলাকাবাসী অভিযোগ করে বলেন রাস্তায় মাটি ঢালা বন্ধ করতে বারবার বললেও সে কোন কথা কর্ণপাত করেনি। বরং মারধর, খুন, জখমের ভয় দেখাচ্ছে। এতে গ্রামবাসী ভয়ে কোন কথা বলতে পারছে না। এ বিষয়ে…
বাংলার ভোর প্রতিবেদক নারী নির্যাতন বন্ধে পুরুষতান্ত্রিক মানসিকতা পরিহারের আহ্বান জানিয়েছেন যশোরের নাগরিক সমাজের প্রতিনিধিরা। তারা বলেছেন, নারীর প্রতি সহিংসতা বন্ধে পুরুষদের ভূমিকা গুরুত্বপূর্ণ। সদাচরণ, নৈতিক মূল্যবোধ, দায়িত্বশীল আচরণ এবং নারীর প্রতি শ্রদ্ধাবোধ ধারনের মাধ্যমে পুরুষরা সমাজের বিদ্যমান দৃশ্যপট পাল্টে দিতে পারে। আজ রোববার বিকেলে যশোর শহরের মুজিব সড়কে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন। “নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি’ স্লোগানে এই মানববন্ধনের আয়োজন করে দক্ষিণবঙ্গে বঞ্চিত নারী ও শিশুদের নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ‘জয়তী সোসাইটি’। বিভিন্ন স্লোগান সম্বলিত প্লেকার্ড নিয়ে আধাকিলোমিটার সড়ক ধরে এই মানববন্ধনে অংশ নেন…
মাগুরা সংবাদদাতা মাগুরা সদরের হাজরাপুর ইউনিয়নের রাজারামপুরের ডেকোরেটর ব্যবসায়ী আজিরুল মুন্সি (৪০) সামাজিক ও রাজনৈতিক বিরোধের জেরে হামলার শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বলে অভিযোগ করেছেন নিহতের পরিবার। শনিবার রাত সাড়ে দশটার দিকে তাকে গুরুতর অবস্থায় মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে রাত ১২টা ৪৫ মিনিটের দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহতের ছোট ভাই লাল চান জানান, শনিবার রাতে ডেকোরেটর মিস্ত্রি সেলিম আহমেদকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন আজিরুল। পথে গৌরচরণপুর মতিয়ার বিশ্বাসের বাড়ি সংলগ্ন এলাকায় কয়েকজন দুর্বৃত্ত তাদের মোটরসাইকেলের গতিরোধ করে আজিরুলকে মারধর করে। রাজারামপুরের নিজ বাড়ির সামনে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা…
মাগুরা সংবাদদাতা যথাযোগ্য মর্যাদায় বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিলসহ নানা আয়োজনে মাগুরায় পালিত হয়েছে মাগুরা মুক্ত দিবস। ৭ ডিসেম্বর দিবসটি পালন উপলক্ষে জেলা প্রশাসন ও মাগুরা প্রেসক্লাব পৃথক কর্মসূচি গ্রহণ করে। রোববার সকালে জেলা প্রশাসনের আয়োজনে কালেক্টরেট চত্বর থেকে র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শাহ শিবলী সাদিক, সিভিল সার্জন ডা. শামীম কবির, বীর মুক্তিযোদ্ধা আখতার হোসেন, বীর মুক্তিযোদ্ধা ওয়ালিদুজ্জামান, হারেজ উদ্দিন প্রমুখ। দুপুরে মাগুরা প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিকদের অংশগ্রহণে শহরে বর্ণাঢ্য র্যালি…
