বাংলার ভোর প্রতিবেদক যশোর পৌরসভার বহুল আলোচিত সাবেক কাউন্সিলর অ্যাডভোকেট আসাদুজ্জামান বাবুলকে (৫৩) ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। সোমবার সন্ধ্যায় যশোর শহরের নাজির শংকপুর জিরো পয়েন্ট মোড় সংলগ্ন তার নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে। পরে স্থানীয় জনতা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। আসাদুজ্জামান বাবুল একই এলাকার আফজাল হোসেনের ছেলে। প্রতক্ষ্যদর্শীরা জানান, আনুমানিক রাত ৮টার দিকে তিন যুবক আসাদুজ্জামান বাবুলের বাড়িতে প্রবেশ করে তার ছেলে আকাশকে খোঁজ করে। আকাশ বাড়িতে না থাকায় তারা ফিরে যাচ্ছিল। ঠিক সেই মহূর্তে আসাদুজ্জামান বাবুল রিকশা থেকে নামেন। তখন যুবকরা আসাদুজ্জামান বাবুলের পেটে এবং পিঠে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। অপর একটি সূত্র জানায়, আসাদুজ্জামান…
Author: banglarbhore
বাংলার ভোর প্রতিবেদক সুইজারল্যান্ড সরকারের সহযোগিতায় উইনরক ইন্টারন্যাশনালের বাস্তবায়নে আশ্বাস প্রকল্পের আওতায় মানব পাচার প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে যশোর জেলায় মাঠ পর্যায়ে কাজ করছে সামাজিক উন্নয়ন সংস্থা রূপান্তর। প্রকল্পের আওতায় যুব শ্রেণীর নারী-পুরুষদের নিয়ে জেলা পর্যায়ে গঠিত হয়েছে মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মীদল। জানুয়ারিতে দুই দিনব্যাপি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের মধ্যদিয়ে দল গঠনের সূচনার পর থেকে সিটিআইপি সদস্যরা যশোর সদর, মণিরামপুর ও চৌগাছা উপজেলায় ইউনিয়ন পর্যায়ে কাজ করে চলেছে। যেমন- উঠান বৈঠক, স্কুল ক্যাম্পেইন, নিরাপদ বিদেশ গমন ও মানব পাচার প্রতিরোধে করণীয় বিষয়ে প্রচার প্রচারণা ও ইউনিয়ন সিটিসিদের সাথে নিয়ে ঝুঁকিপূর্ণ কমিউনিটিতে প্রতিরোধ গড়ে তোলা, দিবস পালনসহ পাচারের শিকার ভিক্টিমদের শনাক্তকরণ…
বাংলার ভোর প্রতিবেদক বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, একটি চক্র পরিকল্পিতভাবে নির্বাচন নিয়ে চক্রান্ত করে এবং বিভিন্ন দাবির দাওয়ার অজুহাতে সরকারকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। যাতে করে ফ্যাসিস্ট দেশ বিরোধী পলাতক অপশক্তি আবার ফিরতে পারে। এ থেকে আমাদের সকলকে সজাগ থাকতে হবে যাতে করে কোনভাবেই বিরোধী অপশক্তি ফিরে আসতে না পারে। সোমবার যশোর নগর মহিলা দলের ৬ নম্বর ওয়ার্ড শাখা আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। যশোর পিটিআই সড়কে অনুষ্ঠিত সমাবেশে অধ্যাপক নার্গিস বেগম আরও বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার সীমাহীন অন্যায় অপকর্ম তাকে দেশ ছাড়তে বাধ্য করেছে। শেখ হাসিনা চক্রান্ত করে বিএনপিকে ক্ষমতার বাইরে…
বাংলার ভোর প্রতিবেদক কুমিল্লার মুরাদনগরে নারী ধর্ষণ, লালমনিরহাটে ধর্ম অবমাননার অভিযোগে নরসুন্দর পিতা-পুত্রকে আটক এবং ঢাকার খিলক্ষেতে দুর্গাপ্রতিমা অসম্মানের প্রতিবাদে যশোর জেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে প্রেসক্লাব যশোরের সামনে প্রায় ঘন্টাব্যপি এই মানববন্ধন চলে। মানববন্ধনে বিভিন্ন এলাকার দুই শতাধিক সনাতন ধর্মাবলম্বীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন। যশোর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দিপংকর দাস রতনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মানববন্ধনে উপস্থিত ছিলেন পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি দুলাল সমাদ্দার, সাধারণ সম্পাদক তপন কুমার ঘোষ, যুগ্ম সাধারণ সম্পাদক রতন আচার্য, সদর উপজেলার সভাপতি রবিন কুমার পাল, বাঘারপাড়া উপজেলার সদস্য সচিব প্রণয় সরকার, যশোর পৌরসভার সাধারণ…
শার্শা সংবাদদাতা এনবিআর সংস্কার ঐক্য পরিষদ কমপ্লিট শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করায় আজ সোমবার সকাল থেকে পুরোদমে বেনাপোল বন্দর দিয়ে দুদেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য ও পণ্য খালাস কার্যক্রম শুরু হয়েছে। ফলে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে গোটা বন্দর এলাকায়। আমদানি-রপ্তানি চালুর বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল বন্দরের পরিচালক শামীম হোসেন। তিনি জানান, সোমবার সকাল থেকে পুনরায় এ বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। যানজট ও পণ্যজট নিরসনে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের দ্রুত কাজ করার নির্দেশ দেয়া হয়েছে। বেনাপোল বন্দরের আমদানি-রপ্তানিকারক সমিতির সভাপতি মহসিন মিলন জানান, ‘মার্চ টু এনবিআর’ কর্মসূচিতে দেশের সর্ববৃহৎ বেনাপোল স্থলবন্দরে ২৮ জুন ও ২৯ জুন দুদিন আমদানি-রপ্তানি বন্ধ ছিল। রোববার রাতে এনবিআর…
সাতক্ষীরা সংবাদদাতা সাতক্ষীরা প্রেসক্লাবের নেতৃত্ব নিয়ে চলমান বিরোধের জেরে ক্লাবের সভাপতি আবুল কাশেমসহ সাংবাদিকদের উপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩০ সাংবাদিক আহত হয়েছেন। অভিযোগ উঠেছে, ক্লাবের কথিত সভাপতি আবু সাঈদ ও সাধারণ সম্পাদক আব্দুল বারীর নেতৃত্বে আল ইমরান, ঘোষ বাপ্পাসহ ভাড়াটে সন্ত্রাসী ও মাদকাসক্তরা এই হামলা চালায়। সোমবার সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে এই হামলায় ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের সাংবাদিক ও প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম, ভোরের আকাশের সাংবাদিক আমিনুর রহমান, ডিবিসি নিউজের সাংবাদিক বেলাল হোসেন, অনির্বাণের সোহরাব হোসেনসহ অন্তত ৩০ সাংবাদিক গুরুতর আহত হয়েছেন। হামলার শিকার সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম বলেন, আমরা শান্তিপূর্ণভাবে প্রেসক্লাবে একটি সভা করার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। ঠিক…
কাজী নূর ‘মানুষের মধ্যেই গোঁজামিল থাকে। কিন্তু যে সাপ সে হান্ড্রেড পার্সেন্ট সাপ। যে শেয়াল সে হান্ড্রেড পার্সেন্ট শেয়াল। মানুষ সাপও হইতে পারে, শেয়ালও হইতে পারে, পাখিও হইতে পারে। মানুষেরই বিভিন্ন চরিত্র নেয়ার ক্ষমতা আছে। বুঝছো, গ্রাম দেশে আগে সাপ আর শেয়াল পাওয়া যাইতো। এগুলো নাই এখন। কারণ সাপ, শেয়াল এরা মানুষ হিসেবে জন্মাইতে আরম্ভ করছে।” ক্যামেরার কবি হিসেবে পরিচিত কিংবদন্তিতুল্য আলোকচিত্রশিল্পী নাসির আলী মামুনকে দেয়া এক সাক্ষাৎকারে ঠিক এমন কথাই বলেছিলেন বাংলাদেশের সাহিত্য ইতিহাসের অন্যতম প্রতিবাদী ও প্রগতিশীল লেখক আহমদ ছফা। বহুমাত্রিক লেখক আহমদ ছফা একাধারে একজন কবি, সাংবাদিক, ঔপন্যাসিক, চিন্তাবিদ ও কলামিস্ট। আহমদ ছফা ১৯৪৩ সালের ৩০ জুন…
# ভিকটিম হিন্দু নারীর মামলা দায়ের, প্রধান অভিযুক্ত গ্রেফতার # বিচার হবে ‘সর্বোচ্চ গুরুত্ব’ দিয়ে: আইন উপদেষ্টা # ভিডিও সামাজিক মাধ্যম থেকে সরাতে নির্দেশ আদালতের বাংলার ভোর ডেস্ক কুমিল্লার মুরাদনগরে ধর্ষণের অভিযোগে এক হিন্দু নারীকে ধর্ষণ ও নগ্ন শরীরে মারধরের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে সামাজিক যোগাযোগ মাধ্যমের পাশাপাশি সারাদেশের মানুষের মধ্যে ব্যাপক জনরোষ তৈরি হয়েছে। বৃহস্পতিবার রাতে; মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের একটি গ্রামে ওই নারীর পিতার বাড়িতে এই ঘটনা ঘটে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় ভিকটিম নারী মামলা দায়ের করেছেন। প্রধান অভিযুক্ত ফজর আলীকে রোববার ভোর ৫টার দিকে ঢাকার সায়েদাবাদ…
ঝিকরগাছা সংবাদদাতা ঝিকরগাছা পৌর বিএনপি’র মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ইমরান রেজা খোকন অন্যের কবরস্থানের মেহগনি গাছ কেটে নিয়েছেন। এই ঘটনায় সাধারণ মানুষের মাঝে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। অন্যদিকে যশোরের ঝিকরগাছার উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী আব্দুস সাত্তার কে বিএনপির স্বার্থ বিরোধী কর্ম কান্ডে জড়িত থাকার অপরাধে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জেলা বিএনপি। ঝিকরগাছা পৌর বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক এমরান রেজা খোকনের বিরুদ্ধে অন্যের কবর স্থানের গাছ কেটে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শী লতিফ জানান, শুক্রবার সকালে মোবারকপুরের খোকন (মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক) ভাই এবং জাহাঙ্গীর ভাই হালসা পারিবারিক কবরস্থানের গাছ কেটে নিয়ে গিয়েছিল। পুলিশ এসে ওই কাঠ উদ্ধার করে কবরস্থানের মালিকের নিকট…
বাংলার ভোর প্রতিবেদক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নারীদের ক্ষমতায়নে অগ্রণী ভূমিকা রেখেছিলেন উল্লেখ করে বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, ঘরের গণ্ডি পেরিয়ে নারীদের প্রশিক্ষণের মাধ্যমে তিনি কর্মসংস্থানে যুক্ত করেন। পরে বেগম খালেদা জিয়াও জনগণের ভোটে নির্বাচিত হয়ে নারীদের জীবনমান উন্নয়নে নানা কার্যক্রম গ্রহণ করেন। রোববার বিকেলে যশোর শহরের পুরাতন কসবা ঘোষপাড়ায় ৪ নম্বর ওয়ার্ড মহিলা দল আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নারী কল্যাণে ভবিষ্যৎ পরিকল্পনার কথা উল্লেখ করে অধ্যাপক নার্গিস বেগম আরও বলেন, বিএনপি আগামীতে ক্ষমতায় গেলে ‘ফ্যামেলি কার্ড’ চালু করবে। তারেক রহমান ঘোষিত এই কার্ডের মাধ্যমে নারীরা পরিবারের খরচ নির্বাহে আর্থিক সহায়তা…