Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • Excellent Établissement en Web : Guide Détaillé pour une Aventure de Divertissement Idéale
  • Glücksspielportal ohne Verifizierung – Zügiger Spielspaß frei von behördliche Hindernisse
  • যুবদল নেতা শহীদকে অব্যাহতি রানাসহ দুই নেতাকে চূড়ান্ত সতর্কবার্তা
  • যশোরে সবজির বাজার উর্ধ্বমুখি : স্থিতিশীল মাছ-মাংস
  • যশোরে আদালতের নিষেধাজ্ঞার মধ্যে জমি দখলের অভিযোগ, দুই পক্ষের মধ্যে উত্তেজনা
  • চুড়ামনকাটিতে আট দলীয় ফুটবলে সোনার বাংলা চ্যাম্পিয়ন
  • চৌগাছা কাঁচাবাজারে অবৈধ ১৮ দোকান, জায়গা না পেয়ে ফিরছেন কৃষক-ব্যাপারি
  • যশোরে খেলাফত মজলিসের প্রতিবাদ সমাবেশ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, September 12
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে মানব পাচার প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিতে কাজ করছে সিটিআইপি সদস্যরা

banglarbhoreBy banglarbhoreJune 30, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
সুইজারল্যান্ড সরকারের সহযোগিতায় উইনরক ইন্টারন্যাশনালের বাস্তবায়নে আশ্বাস প্রকল্পের আওতায় মানব পাচার প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে যশোর জেলায় মাঠ পর্যায়ে কাজ করছে সামাজিক উন্নয়ন সংস্থা রূপান্তর।
প্রকল্পের আওতায় যুব শ্রেণীর নারী-পুরুষদের নিয়ে জেলা পর্যায়ে গঠিত হয়েছে মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মীদল। জানুয়ারিতে দুই দিনব্যাপি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের মধ্যদিয়ে দল গঠনের সূচনার পর থেকে সিটিআইপি সদস্যরা যশোর সদর, মণিরামপুর ও চৌগাছা উপজেলায় ইউনিয়ন পর্যায়ে কাজ করে চলেছে। যেমন- উঠান বৈঠক, স্কুল ক্যাম্পেইন, নিরাপদ বিদেশ গমন ও মানব পাচার প্রতিরোধে করণীয় বিষয়ে প্রচার প্রচারণা ও ইউনিয়ন সিটিসিদের সাথে নিয়ে ঝুঁকিপূর্ণ কমিউনিটিতে প্রতিরোধ গড়ে তোলা, দিবস পালনসহ পাচারের শিকার ভিক্টিমদের শনাক্তকরণ এবং তাদের প্রয়োজনীয় সেবা নিশ্চিতে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কাছে রেফার করা থেকে শুরু করে সচেতনতা বৃদ্ধিতে ডোর টু ডোর ক্যাম্পেইন প্রোগ্রাম ইত্যাদি।

৩০ জুন সোমবার বাংলাদেশ সরকারের কর্মসংস্থান ও জনশক্তি রপ্তানি অফিসে দেখা হলে তারা এ বিষয়টি জানান। এছাড়া ডেমো অফিসের সহকারী পরিচালক শাহরিয়ার হাসান বলেন সিটিআইপি সদস্যরা আমার কাছে মাঝেমধ্যে আসে এবং নিরাপদে বিদেশ গমনের সঠিক প্রক্রিয়া সম্পর্কে তারা জানেন এবং তা কমিউনিটির মানুষের মাঝে ম্যাসেজগুলি পৌঁছে দেন। আমি নিজেও তাদের বেশ কয়েকটি প্রোগ্রামে উপস্থিত থেকেছি। আশ্বাস প্রকল্পের কার্যক্রম সম্পর্কে আমার একটা ধারনা আছে, উক্ত প্রকল্পে রাইটস যশোরও কাজ করছে। ইতিমধ্যে রূপান্তর বেশ কয়েকজন সারভাইভার আমাদের কাছে রেফার করেছে। আমি মনে করি সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলো মানব পাচার প্রতিরোধে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমরা সবাই যদি পরস্পর পরস্পরের সহযোগি হয়ে একসঙ্গে কাজ করি তাহলে মানব পাচারকে প্রতিরোধ করা সম্ভব।

আশ্বাস প্রকল্প জনসচেতনতা প্রতিরোধ বৃদ্ধি মানব পাচার যশোর
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যুবদল নেতা শহীদকে অব্যাহতি রানাসহ দুই নেতাকে চূড়ান্ত সতর্কবার্তা

    September 11, 2026

    যশোরে সবজির বাজার উর্ধ্বমুখি : স্থিতিশীল মাছ-মাংস

    September 11, 2026

    যশোরে আদালতের নিষেধাজ্ঞার মধ্যে জমি দখলের অভিযোগ, দুই পক্ষের মধ্যে উত্তেজনা

    September 11, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.