Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে বিজিবির অভিযানে মাদকদ্রব্যসহ আটক ১
  • জেলা প্রশাসকের নির্দেশে অসহায় বৃদ্ধাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি
  • ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিখোঁজ ১১ হাজার ছাড়াল
  • শার্শা সীমান্তে দায়িত্বরত অবস্থায় বজ্রপাতে দুই বিজিবি সদস্য আহত
  • ‘চশমা সাইদ’ হত্যা : মেছো সুমন ও রোহিত আটক
  • সাতক্ষীরায় সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে তিন দিনব্যাপি প্রশিক্ষণ অনুষ্ঠিত ( ভিডিও সহ )
  • বাঘারপাড়া পৌরসভায় ৩৭ কোটি টাকার বাজেট ঘোষণা
  • সুরধুনী সংগীত নিকেতনের আয়োজনে রবীন্দ্র-নজরুল স্মরণোৎসব ( ভিডিও সহ )
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, জুন ২৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জুন ২৯, ২০২৫

মণিরামপুরে বরাদ্দের ৩৭ শতাংশ টাকা কেটে রাখার অভিযোগ পিআইওর বিরুদ্ধে

banglarbhoreBy banglarbhoreNo Commentsজুন ২৯, ২০২৫
Facebook Twitter WhatsApp
মণিরামপুরে বরাদ্দের ৩৭ শতাংশ টাকা কেটে রাখার অভিযোগ পিআইওর বিরুদ্ধে
Share
Facebook Twitter LinkedIn

#নিম্নমানের ইটে রাস্তা করতে গিয়ে বাধার মুখে ইউপি সদস্য

বাংলার ভোর প্রতিবেদক

যশোরের মনিরামপুরে নিম্নমানের ইট দিয়ে কাঁচা রাস্তা সংস্কার করতে গিয়ে স্থানীয়দের তোপের মুখে পড়েছেন এক ইউপি সদস্য। পরে বাধার মুখে তিনি রাস্তার কাজ বন্ধ রেখে শ্রমিক তুলে নিতে বাধ্য হয়েছেন। রোববার সকালে উপজেলার কাশিমনগর ইউনিয়নের ইত্যা মোল্লাপাড়ায় ঘটনাটি ঘটেছে। প্রকল্পের সভাপতি আনিছুর রহমানের দাবি, প্রকল্পের বরাদ্দের প্রথম কিস্তির টাকার মধ্যে ৩৭ শতাংশ পিআইও অফিস কেটে রেখেছে। লস সামলাতে আমি দুই নম্বর ইট দিয়ে কাজ করাচ্ছি।

সরেজমিন জানা গেছে, ২০২৪-২৫ অর্থ বছরে উপজেলা প্রকল্প বাস্তবায়ন দপ্তরের তৃতীয় কিস্তিতে কাজের বিনিময়ে টাকা (কাবিটা) প্রকল্পের ৩ লাখ ১৩ হাজার টাকা বরাদ্দে কাশিমনগর ইউনিয়নের ইত্যা মোল্লাপাড়ায় মাটির রাস্তা সংস্কারের কাজ পান স্থানীয় ইউপি সদস্য আনিছুর রহমান। ১০ হাজার ইট দিয়ে ১০ জন শ্রমিক নিয়ে রাস্তা খুঁড়ে বালু ছিটিয়ে আজ রোববার সকালে রাস্তায় ইটের সলিং বসানোর কাজ শুরু করার আনিছুর রহমান। রাস্তায় কয়েক ফুট ইটের সলিং বসানোর পর পাড়ার লোকজন জড়ো হয়ে নিম্নমানের ইট দেখে কাজ বন্ধ করে দেন।

ইত্যা মোল্লাপাড়ার কাঠ ব্যবসায়ী বাবু বলেন, এক নম্বর ইট দিয়ে রাস্তা করার কথা। মেম্বর যে ইট রাস্তায় দেচ্ছে তার কোন মান নেই। আমরা এক নম্বর ইট ছাড়া রাস্তা করতে দেব না। এজন্য কাজ বন্ধ করে দিছি।

ন্থানীয়রা বলেন, এই রাস্তা দিয়ে মাঠের সব ফসল আমরা বাড়ি তুলি। ঘনবসতি হওয়ায় রাস্তায় চাপ খুব। বৃষ্টি হলে রাস্তা কাদায় ভরে যায়। বহু কষ্টের পর আমরা রাস্তা পাইছি। এখন নিম্নমানের ইটে কাজ করতে দেব না।

স্থানীয়দের অভিযোগ, ইটের সলিং বসানোর আগে রাস্তায় বালু দেওয়ার কথা। মাটি মিশ্রিত বালু দেওয়ায় খুঁড়ে রাখা অংশে কাদা পানি জমেছে।

রাস্তায় ইটের সলিং বসানো কাজের শ্রমিক সরদার ইসমাইল হোসেন বলেন, সব দুই ও তিন নম্বর ইট। এক নম্বর ইট নেই। আমরা ১০ হাজার টাকা চুক্তিতে কাজ করতে এসেছি। প্রকল্পের সভাপতি আনিছুর রহমান বলেন, ৩ লাখ ১৩ হাজার টাকায় ৫২০ ফুট রাস্তার জন্য ইটের সলিং বরাদ্দ হয়েছে। দুই কিস্তিতে ব্যাংক থেকে টাকা ওঠে। প্রথম কিস্তিতে অর্ধেক টাকা তুলে কাজ করতে হয়। কাজ শেষে বাকি টাকা ওঠে।

ইউপি সদস্য আরও বলেন, আমি প্রথম কিস্তিতে ১ লাখ ৫৬ হাজার ৫০০ টাকা তুলিছি। তার মধ্যি পিআইও অফিস ৫৮ হাজার টাকা কেটে নেছে। আমি ৯৮ হাজার টাকা হাতে পাইছি।  আমাকে পিআইও অফিস বলেছে রাস্তা করবেন ৪০০ ফুট। আমরা রাস্তা কমিয়ে দিয়েছি। আর না হয় আপনি বাঁচবেন না।

মেম্বর আনিছুর বলেন, আমি দুই নম্বর ইট কিনে রাস্তা করাচ্ছিলাম। সব জায়গায় দুই নম্বর ইটে রাস্তা হয়। এক নম্বর ইট কোথাও দেয় না। এখন লোকজন কাজে বাধা দেছে। আমি ইট তুলে নিয়ে যাব।

মনিরামপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সাইফুল ইসলাম বলেন, মেম্বর আনিছুরের কাছ থেকে কেউ টাকা কেটে রাখেনি। তার বক্তব্য সঠিক নয়।

পিআইও সাইফুল ইসলাম আরও বলেন, ঘটনা শুনে আমি রোববার দুপুরে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সাথে কথা বলেছি। আনিছুর মেম্বরকে বাদ দিয়ে ওই ইউপির অপর মেম্বর মতিয়ার রহমানকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি এক নম্বর ইট দিয়ে রাস্তার কাজ শেষ করবেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে বিজিবির অভিযানে মাদকদ্রব্যসহ আটক ১

জেলা প্রশাসকের নির্দেশে অসহায় বৃদ্ধাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিখোঁজ ১১ হাজার ছাড়াল

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.