Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • চুড়ামনকাটিতে দুর্গা পূজা উপলক্ষে প্রতিমন্ত্রীর পক্ষে নগদ অর্থ বিতরণ
  • ডিহিতে শহীদ জিয়া স্মৃতি ফুটবলে ফুলসর চ্যাম্পিয়ন
  • মণিরামপুরে মাদানীয়া নূরানী মাদ্রাসায় অভিভাবক সম্মেলন
  • সাতক্ষীরার শ্যামনগরে ছাত্রীশূন্য বিদ্যালয়ে সরকারি বই উত্তোলন ও অনিয়মের অভিযোগ
  • সাতক্ষীরায় বাংলাদেশ জাসদের জেলা কাউন্সিল অনুষ্ঠিত
  • রামপালে ক্যান্সার স্ক্রিনিং ও মূল্যায়ন সেবার উদ্বোধন প্রতিমন্ত্রীর
  • চুড়ামনকাটিতে কৃতি শিক্ষাথীদের সংবর্ধনা দিলেন যুবনেতা তপন
  • মহালয়ার মধ্য দিয়ে দেবী দুর্গার মর্তে আগমন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Sunday, October 11
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

নিরাপদ সড়ক দাবিতে চৌগাছায় মানববন্ধন

banglarbhoreBy banglarbhoreJune 25, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

চৌগাছা সংবাদদাতা

যশোরের চৌগাছায় নিরাপদ সড়কের দাবিতে ও সড়ক দুর্ঘটনায় অনার্স শেষ বর্ষের ছাত্রী আফিয়া ইসলাম মৃধার মর্মান্তিক মৃত্যুর প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে চৌগাছা প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধনে অংশ নেন সাধারণ শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন নাগরিকবৃন্দ।

এর আগে সোমবার (২৩ জুন) সকাল সাড়ে ৯টায় বাসচাপায় নির্মমভাবে প্রাণ হারান চৌগাছা মহিলা কলেজের অনার্স ৪র্থ বর্ষের শিক্ষার্থী আফিয়া ইসলাম মৃধা। তার এই হৃদয়বিদারক মৃত্যু এলাকায় ব্যাপক ক্ষোভ ও শোকের সৃষ্টি করে।

ঘটনার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে চৌগাছা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক রাশিদুল ইসলাম রিতম এক পোস্টের মাধ্যমে চৌগাছা উপজেলার ১১টি ইউনিয়নের সকল উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে একযোগে মানববন্ধন কর্মসূচির ডাক দেন। তার এই আহ্বানে সাড়া দিয়ে বুধবার অনুষ্ঠিত মানববন্ধনে বিভিন্ন বয়স ও শ্রেণি পপশার মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা চারটি মূল দাবি উত্থাপন করেন। দাবিগুলো হলো চৌগাছা বাজারের ভেতরে থাকা সব বাস, সিএনজি ও ইজিবাইক স্ট্যান্ড বাজারের বাইরে সরিয়ে নেয়া, যত্রতত্র যানবাহন দাঁড়ানো বন্ধ করা, দোষী বাস মালিকের বিরুদ্ধে অর্থদণ্ড বৃদ্ধি এবং দোষী চালকের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ও দৃশ্যমান শাস্তি নিশ্চিত করা।

অনুষ্ঠিত মানববন্ধনে বক্তৃতা করেন চৌগাছা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক রাশিদুল ইসলাম রিতম, মুখপাত্র ইয়াসিত আরাফাত, মুখ্য সংগঠক হুরাইরা বিন লাম। এছাড়া অভিভাবকদের মধ্যে মোফাজ্জেল হোসেন, শাহানুর হোসেন, রবিউল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, একের পর এক দুর্ঘটনা ঘটলেও সংশ্লিষ্টদের মধ্যে কোনো জবাবদিহিতা নেই। তারা জানান, এই দুর্ঘটনার বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে এবং চৌগাছায় অব্যবস্থাপনার বিরুদ্ধে রুখে দাঁড়াবে সচেতন জনগণ।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    চুড়ামনকাটিতে দুর্গা পূজা উপলক্ষে প্রতিমন্ত্রীর পক্ষে নগদ অর্থ বিতরণ

    October 10, 2026

    ডিহিতে শহীদ জিয়া স্মৃতি ফুটবলে ফুলসর চ্যাম্পিয়ন

    October 10, 2026

    মণিরামপুরে মাদানীয়া নূরানী মাদ্রাসায় অভিভাবক সম্মেলন

    October 10, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.