Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে বিজিবির অভিযানে মাদকদ্রব্যসহ আটক ১
  • জেলা প্রশাসকের নির্দেশে অসহায় বৃদ্ধাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি
  • ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিখোঁজ ১১ হাজার ছাড়াল
  • শার্শা সীমান্তে দায়িত্বরত অবস্থায় বজ্রপাতে দুই বিজিবি সদস্য আহত
  • ‘চশমা সাইদ’ হত্যা : মেছো সুমন ও রোহিত আটক
  • সাতক্ষীরায় সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে তিন দিনব্যাপি প্রশিক্ষণ অনুষ্ঠিত ( ভিডিও সহ )
  • বাঘারপাড়া পৌরসভায় ৩৭ কোটি টাকার বাজেট ঘোষণা
  • সুরধুনী সংগীত নিকেতনের আয়োজনে রবীন্দ্র-নজরুল স্মরণোৎসব ( ভিডিও সহ )
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, জুন ২৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জুন ২৫, ২০২৫

যশোর জেনারেল হাসপাতালে অবহেলায় নারীর মৃত্যুর অভিযোগ, স্বজনদের বিক্ষোভ

banglarbhoreBy banglarbhoreNo Commentsজুন ২৫, ২০২৫
Facebook Twitter WhatsApp
যশোর জেনারেল হাসপাতালে অবহেলায় নারীর মৃত্যুর অভিযোগ, স্বজনদের বিক্ষোভ
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
যশোর জেনারেল হাসপাতালে ওয়ার্ডবয়ের অবহেলায় এক নারীর মৃত্যুর অভিযোগ উঠেছে। অক্সিজেন না পেয়ে তার মৃত্যু হয়েছে বলে দাবি করছেন নিহত নারীর পরিবার। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত ১০টার পর। একপর্যায়ে স্বজনরা হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটের সামনে বিক্ষোভ করেন। বিশেষভাবে দায়ী করা হয় ওয়ার্ডবয় রেজওয়ানকে। তার শাস্তির দাবিতে উত্তপ্ত হয়ে ওঠে হাসপাতাল চত্বর। মুহূর্তের মধ্যে পালিয়ে যায় অভিযুক্ত রেজওয়ান। পরে ওই ইউনিটের দায়িত্বে থাকা চিকিৎসকের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

মৃত জাহানারার ছোট ছেলে যশোর চুরামনকাটির মাহামুদুল হাসান বলেন তার মা হৃদরোগে ভুগছিলেন। মঙ্গলবার আসরের নামাজের পর হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে যশোর জেনারেল হাসপাতালে আনা হয়। জরুরি বিভাগে আনার পর দীর্ঘ সময় পর তাকে নেয়া হয় ৩ তলার ৯ নম্বর ওয়ার্ডে। কেটে যায় প্রায় এক ঘণ্টা। এরপর পরীক্ষা-নিরীক্ষা দেওয়া হয়। কিন্তু হাসপাতালে সে সুবিধা না থাকায় বাইরে থেকে পরীক্ষা করিয়ে আনতে হয়। পরে রিপোর্ট ইন্টার্ন চিকিৎসককে দেখালে তারা জাহানারাকে করোনারি কেয়ার ইউনিটে রেফার করেন। ফের জরুরি বিভাগ থেকে কাগজপত্র বদলিসহ বিভিন্ন প্রক্রিয়া শেষ করতে আরও দেড় ঘণ্টা কেটে যায়।

করোনারি কেয়ার ইউনিটের নিচতলায় আনা হলে দেখা যায়, দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডা. সজল অধিকারী চেম্বারে নেই। তাকে তিনতলা থেকে ডেকে আনা হয়। এরমধ্যেই জাহানারার অবস্থার আরও অবনতি হয়। তিনি শ্বাস নিতে পারছিলেন না। অক্সিজেন দেওয়ার অনুরোধ জানালে কিছু সময় পর ডা. সজল ওয়ার্ডবয় রেজওয়ানকে বিষয়টি দেখার নির্দেশ দিয়ে চলে যান।

এরপর শুরু হয় ওয়ার্ডবয় রেজওয়ানের তালবাহানা। একদিকে রোগী মৃত্যুর সঙ্গে লড়ছেন, অন্যদিকে রেজওয়ান স্বজনদের সঙ্গে নানা অজুহাত দেখিয়ে সময়ক্ষেপণ করতে থাকেন। কখনো বলেন সারের অনুমতি লাগবে, কখনো বলেন আরেকজনের অনুমতি লাগবে। এইভাবে সময় নষ্ট করতে থাকেন।

জাহানারার ছেলে অভিযোগ করেন, রাত ১০টার পর তার মায়ের শ্বাস নেয়া বন্ধ হয়ে যায়। রেজওয়ান তখন এসে তার মায়ের বুকে চেপে ধরে রাখেন দীর্ঘক্ষণ। শেষমেশ মুখ দিয়ে রক্ত উঠে মায়ের মৃত্যু হয়।

জাহানারার আরেক ছেলে ওহেদুজ্জামান মিলন বলেন, হাসপাতালে আমার মায়ের ন্যুনতম সেবাও দেয়া হয়নি। উল্টো আমাদের হয়রানি করা হয়েছে। বারবার অনুরোধ সত্ত্বেও অক্সিজেন না দিয়ে রেজওয়ান আমাদের হতাশ করেন। মা ছটফট করছিলেন, আর রেজওয়ান হাসিঠাট্টা করছিল। অন্য রোগীর স্বজনরাও অনুরোধ জানান, কিন্তু সে কিছুই শোনেনি।
স্বজনদের অভিযোগ, রেজওয়ানের এমন অমানবিক আচরণ একবারের নয়, বহুবার এমন ঘটনার সাক্ষী হাসপাতালের অন্যান্য রোগী ও স্বজনরাও। একপর্যায়ে উত্তেজিত জনতা করোনারি কেয়ার ইউনিট ঘেরাও করে বিক্ষোভ শুরু করেন। ঘটনাস্থলে আসেন চিকিৎসক ডা. সজল অধিকারী। তাকেও তোপের মুখে পড়তে হয়। অভিযুক্ত রেজওয়ান তখনই সটকে পড়ে। ডা. সজল অধিকারী উপস্থিত জনতাকে আশ্বস্ত করেন, দোষীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এরপর বিক্ষুব্ধরা হাসপাতাল ত্যাগ করেন।

এ বিষয়ে যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হুসাইন শাফায়াত বলেন, বিষয়টি আমার জানা ছিল না। তবে এটি অত্যন্ত দুঃখজনক ও অনাকাক্সিক্ষত। আমি বিষয়টি খতিয়ে দেখব এবং প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করব।

অবহেলায় অভিযোগ জেনারেল হাসপাতালে নারীর মৃত্যুর যশোর স্বজনদের বিক্ষোভ
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে বিজিবির অভিযানে মাদকদ্রব্যসহ আটক ১

জেলা প্রশাসকের নির্দেশে অসহায় বৃদ্ধাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিখোঁজ ১১ হাজার ছাড়াল

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.