বাংলার ভোর প্রতিবেদক বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিতের পক্ষ থেকে আসন্ন শারদীয় দুর্গা পূজা উপলক্ষে যশোরে ৮১টি পূজামন্ডপে নগদ অর্থ ও শুভেচ্ছা বার্তা প্রদান করা হয়েছে। শুক্রবার দলের এই কেন্দ্রীয় নেতার পক্ষে জেলা বিএনপি এবং বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান কল্যাণ ফ্রন্ট- যশোর জেলা শাখার নেতৃবৃন্দ মন্ডপে মন্ডপে গিয়ে নগদ অর্থ ও শুভেচ্ছা বার্তা প্রদান করেন। এদিন, সদর উপজেলার চাঁচড়া, রামনগর, ফতেপুর, নরেন্দ্রপুর, কচুয়া, বসুন্দিয়া, ইছালি, লেবুতলা, ফতেপুর, কাশিমপুর এবং নওয়াপাড়া ইউনিয়নের ৮১টি পুজা মন্ডপে অনিন্দ্য ইসলাম অমিতের পক্ষ থেকে নগদ অর্থ এবং শুভেচ্ছা বার্তা প্রদান করা হয়। এরমধ্যে চাঁচড়া ইউনিয়নের সাড়াপোল সার্বজনীন পূজা মন্দির, রূপদিয়া…
Author: banglarbhore
বাংলার ভোর প্রতিবেদক যশোরের মণিরামপুরের রোহিতায় পুকুর থেকে মাহমুদা সিদ্দিকা (১৩) নামে কিশোরী ছাত্রীর বিবস্ত্র লাশ উদ্ধারের ঘটনায় নিহতের বাবাকে গ্রেফতার করে আদালতে হাজির করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার আদালতে মেয়েকে শ্বাসরোধে হত্যার দায় স্বীকার করে জবানবন্দী দেয়ার পর আদালত বাবা আয়নুল হককে কারাগারে পাঠানোর আদেশ দেন। পুলিশ বলছে, বাড়ির পাশের দোকান থেকে রুটি চুরি করার বিষয়ে অভিযোগ পেয়ে আয়নুল হক নিজেই মেয়েকে রাগবশত গলাটিপে হত্যা করে লাশ পুকুরে ফেলে দিয়েছিলেন। এদিকে, কিশোরীর মা শাহিনুর আক্তার স্বামীকে মেয়ের হত্যাকারী হিসেবে মানতে নারাজ। তিনি স্বামীর আদালতে দেয়া স্বীকারোক্তির বিষয়ে কিছুই জানেন না বলে দাবি করেছেন। শুক্রবার সকালে সরেজমিন রোহিতায় নিহতের বাড়িতে গেলে…
বাংলার ভোর প্রতিবেদক যশোরে সাহিত্য সংগঠন ‘সপ্তাহে একটি বই পড়ি’ আয়োজিত পাঠচক্রে ক্যারিয়ার দিকনির্দেশনা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে যশোরের স্টেডিয়াম গ্যালারিস্থ সংগঠনটির কার্যালয়ে এই ক্যারিয়ার বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনার বিষয় ছিল ‘ক্যারিয়ার দিকনির্দেশনা: স্বপ্ন থেকে সাফল্য। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ঢাকার পরিচালক ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কামরুল ইসলাম। এ সময় তিনি বলেন, তরুণ প্রজন্মের সবচেয়ে বড় শক্তি হলো তাদের স্বপ্ন। সঠিক পরিকল্পনা, সময় ব্যবস্থাপনা এবং দিকনির্দেশনার মাধ্যমেই সেই স্বপ্নকে বাস্তবায়িত করা সম্ভব। তিনি তরুণদেরকে ইতিবাচক চিন্তা, অধ্যবসায় ও আত্মবিশ্বাসের মাধ্যমে ক্যারিয়ার গঠনের আহ্বান জানান। সভাপতিত্ব করেন সপ্তাহে একটি বই পড়ির প্রতিষ্ঠাতা ও…
বাংলার ভোর প্রতিবেদক জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার টিএস আইয়ূব বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির বিরুদ্ধে রদশি-বিদেশি ষড়যন্ত্র শুরু হয়েছে। তিনি বলেন, একটি রাজনৈতিক দল যারা পূর্বে বিএনপির সাথে রজাটবদ্ধ হয়ে নির্বাচনে অংশ নিয়ে মাত্র ১৮টি আসনে জয়লাভ করেছিল এবং এককভাবে নির্বাচন করে মাত্র ৩টি আসন পেয়েছিল, তারা এখন আগামী নির্বাচনে ক্ষমতায় যাওয়ার দিবাস্বপ্ন দেখছে। পিআর পদ্ধতির মতো উদ্ভট দাবি তুলে তারা জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এদের বিষয়ে সবাইকে এখন থেকেই সতর্ক থাকতে হবে। শুক্রবার যশোরের বাঘারপাড়া উপজেলার বন্দবিলা ইউনিয়নে পৃথক তিনটি উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার টিএস আইয়ূব এসব কথা বলেন। আসন্ন জাতীয় সংসদ…
কাজী নূর কেউ স্পর্শের বাইরে চলে গেলে কেউ তাকে মনে রাখে না। তবে কেউ যদি তার সুকর্ম পৃথিবীতে রেখে যান তাকে মানুষ মনে রাখে। সৃষ্টিশীল কিছু করে গেলে সেই গুণে বছরে দুএকবার মানুষ তার স্মৃতিচারণ করে। তেমনি একজন ছিলেন কবি নূরজাহান আরা নীতি। তিনি আমৃত্যু সুস্থ সংস্কৃতির চর্চা করে গেছেন। তিনি মঞ্চে অনর্গল কবিতা আবৃত্তি করতেন। যা মানুষকে বিমোহিত করতো। শুধুমাত্র কবি সাহিত্যিক নন, দেশের যেকোনো সংকটে তিনি সাহিত্য সংস্কৃতিক ব্যক্তিদের সঙ্গে নিয়ে রাজপথে নেমে যেতেন। কিন্তু দুঃখের বিষয় আজ আমাদের প্রিয় সহযোদ্ধাকে নিয়ে স্মৃতিচারণ করতে হচ্ছে। গতকাল শুক্রবার সকালে যশোর পৌরপার্কে ‘তির্যক’ কার্যালয়ে মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের ১৬৭তম…
বাংলার ভোর প্রতিবেদক তৃণমূল পর্যায়ে স্বেচ্ছাসেবক দলকে শক্তিশালী করার লক্ষ্যে যশোর পৌরসভার ৮ নং ওয়ার্ড জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আজিমাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সুমন হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ওয়াড বিএনপির সভাপতি, কাজী ফয়েজ আহম্মেদ। অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজিদুর রহমান সাগর। ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মিলন হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, নগর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাসুম, নগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোস্তফা তরফদার রয়েল। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মাহমুদুল হাসান চুন্ন, হাসান আহম্মেদ, শফিকুল ইসলাম জয়, নগর…
শরনখোলা সংবাদদাতা পূর্ব সুন্দরবনে কীটনাশক দিয়ে মাছ ধরার অপরাধে ৬ জেলেকে আটক করেছেন বনরক্ষীরা। জব্দ করা হয়েছে তিন বোতল কীটনাশক, জাল ও ট্রলার। আটককৃতদের শুক্রবার সকালে বাগেরহাট আদালতে সোপর্দ করা হয়েছে। বনবিভাগ সূত্রে জানা যায়, পূর্ব সুন্দরবনের শরণখোলা ফরেস্ট স্টেশন কর্মকর্তা খলিলুর রহমানের নেতৃত্বে বনবিভাগের একটি স্পেশাল টিম বৃহস্পতিবার রাতে বিশেষ অভিযান চালিয়ে শরণখোলা রেঞ্জের টিয়ারচর এলাকায় অভয়ারণ্যের খালে অবৈধভাবে মাছ ধরার সময় একটি ট্রলারসহ ৫ জেলেকে আটক ও মাছ ধরার জাল জব্দ করেন। আটক জেলেরা হচ্ছেন জাহিদুল (৩০), মো. আনোয়ার (২৮), মো. মিলন (৩৫), শাহাদাত খান (৩২) ও আবুল খান (২৫)। এদের বাড়ি বাগেরহাটের বিভিন্ন এলাকায়। অপর ঘটনায়, আন্ধারমানিক…
বাংলার ভোর প্রতিবেদক ভয় সংক্রামক, ভয় ভাইরাস মতো। ভয় দূর করতে হলে আমাদের একসাথে থাকতে হবে। সাহিত্য সংস্কৃতির বিকাশে একসাথে কাজ করতে হবে। খেয়াল করে দেখবেন যারা সাহিত্য সংস্কৃতি, সুর নিয়ে কাজ করে তারা কোন অপরাধে জড়ায় না। তাই আপনার সন্তানদের সুর শেখান, খেলাধুলা শেখান, ছবি আঁকা শেখান। এছাড়া যশোরকে বলা হয়ে থাকে সাহিত্য সংস্কৃতির রাজধানী। এজন্য যশোরবাসীকে পিছিয়ে থাকলে চলবে না। শুক্রবার জেলা শিল্পকলা একাডেমি যশোর মিলনায়তনে সুরধুনী সংগীত নিকেতনের সনদপত্র বিতরণকালে উপস্থিত অতিথিবৃন্দ এসব কথা বলেন। সুরধুনী সংগীত নিকেতনের সভাপতি অর্দ্ধেন্দু প্রসাদ বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঝিনাইদহের কোটচাঁদপুর সরকারি মোশাররফ হোসেন কলেজের অধ্যক্ষ প্রফেসর…
শরিফুল ইসলাম যশোর-৩ (যশোর সদর) আসনের ভোটারদের জন্য একটি সুখবর হয়ে এসেছেন মরহুম তরিকুল ইসলামের যোগ্য উত্তরসূরি তারুণ্যের অহংকার অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) দায়িত্ব পালন করছেন। তার বাবা সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী মরহুম জননেতা তরিকুল ইসলাম আধুনিক যশোর ‘উন্নয়নের কারিগর’ হিসেবে সুপরিচিত ছিলেন। ২০১৮ সালে যশোর-৩ আসন থেকে প্রথমবার ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেন গণমানুষের প্রাণের নেতা তরিকুল ইসলামের যোগ্য উত্তরসূরি অনিন্দ্য ইসলাম অমিত। ওই নির্বাচন ফ্যাসিস্ট হাসিনা রাতের ভোটের মাধ্যমে পরাজিত করেন এই বিপুল জনপ্রিয় বিএনপি প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতকে। এবারও যশোর বাসী চাইছে তিনি বিএনপির মনোনীত প্রার্থী…
বাংলার ভোর প্রতিবেদক যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলাম বলেছেন, যারা ধর্মের নামে সমাজে বিভেদ বা ফ্যাসাদ সৃষ্টি করে, তাদের সমাজ কখনো ক্ষমা করে না। তিনি আরও বলেন, ‘সবার সাথে শান্তিপূর্ণভাবে বসবাস করাই সবচেয়ে বড় ধর্ম।’ শুক্রবার বিকেলে যশোরের টাউন হল ময়দানে সনাতন ধর্ম সংঘ আয়োজিত ঢাকী প্রতিযোগিতা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডিসি বলেন, ‘যার যা ধর্ম আছে, আমরা শান্তিপূর্ণভাবে পালন করতে দিতে চাই। একইভাবে যার যে সংস্কৃতি আছে, আমরা সেটির সঠিক মূল্যায়ন করতে চাই।’ তিনি আরও বলেন, ‘সামনে শারদীয় দুর্গাপূজা এটা আপনাদের উৎসব, আপনাদের পূজা। পুলিশ প্রশাসনসহ আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে একাধিকবার বৈঠক হয়েছে। পূজাকে কেন্দ্র করে…
