কাজী নূর চাল, আলু, সবজিসহ নিত্যপণ্যের বাজারে স্বস্তির বাতাস বইতে শুরু করেছে। সপ্তাহের ব্যবধানে বেশকিছু পণ্যের দাম নিম্নমুখি হতে শুরু করলেও ফের উর্ধমুখী ভোজ্যতেল ও ডিমের বাজার। সাধারণ ক্রেতারা বলছেন, এসব ইঁদুর বিড়াল খেলা ছাড়া কিছুই না। এদিকে, দুই টাকা কমলে ওদিকে বাড়ছে ১০ টাকা। অপরদিকে বিক্রেতারা বলছেন, ডিমের দাম সামান্য বৃদ্ধি পেলেও সেটা সাময়িক। তবে ভোজ্যতেলের দাম নির্ধারিত হয় চট্টগ্রামের পাইকারি মোকাম খাতুনগঞ্জ থেকে। শুক্রবার যশোর শহরের বড় বাজার হাজী মোহাম্মদ সড়কের বড় বাজারে সরেজমিন ঘুরে ক্রেতা বিক্রেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য মিলেছে। বাজার ঘুরে দেখা গেছে, বর্তমানে অধিকাংশ কাঁচা সবজি ৫০ টাকার মধ্যে। কিছু সবজি ৬০ থেকে…
Author: banglarbhore
বাংলার ভোর প্রতিবেদকযশোর-৪ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা বায়েজীদ হোসাইন বলেছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে অনেক শিক্ষার্থী জীবন দিয়েছেন, পঙ্গু হয়েছেন এবং চোখ হারিয়েছেন একটি সুন্দর দেশ পাবার জন্য। প্রচলিত নির্বাচন পদ্ধতি কালো টাকার দৌরাত্ম্য, পেশিশক্তি ও ভোট জালিয়াতির সুযোগ তৈরি করে, যা দেশের সম্পদ বিদেশে পাচার এবং চাঁদাবাজির জন্ম দেয়। তাই এই নির্বাচন পদ্ধতি আর বাংলার জমিনে দেখতে চাই না। ইসলামী ছাত্র আন্দোলনের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার বিকেলে যশোরের খাজুরায় ছাত্র সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। ইসলামী ছাত্র আন্দোলন খাজুরা সাংগঠনিক থানা শাখার আয়োজনে খাজুরা বাজার পশুহাট চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এদিন…
কোটচাঁদপুর সংবাদদাতা ঝিনাইদহের কোটচাঁদপুর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে আটক হয়েছে ডাকাতিকৃত আলমসাধুসহ চার আসামি। আটকরা হলেন যশোর জেলার বাঘারপাড়া থানার বন্দবিলা গ্রামের বাবুল হোসেন (৪৫), একই উপজেলার ছাইবাড়ীয়া পশ্চিম পাড়া গ্রামের হযরত মোল্লা (৩০), মাগুরা জেলার শালিখা থানার ছয়ঘরিয়া মধ্যপাড়া গ্রামের শুকুর আলী (৪৫), যশোর জেলার অভয়নগর থানার প্রেমবাগ মোয়াজ্জেল পাড়া গ্রামের শামীম হোসেন (৩১)। জানা গেছে, মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মাসুম বিল্লাহ নেতৃত্বে ১৯ সেপ্টেম্বর রাতে অভিযান চালিয়ে ডাকাতিকৃত আলম সাধুসহ মাগুরা জেলার শালিখা ও যশোরের বাঘারপাড়া ও অভয়নগর থানা এলাকা হতে তাদের গ্রেপ্তার করা হয়। কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনর্চাজ কবির হোসেন মাতুব্বর জানান, কোটচাঁদপুর থানাধীন সাফদারপুর…
বাংলার ভোর প্রতিবেদক যশোরে বর্ণাঢ্য আয়োজনে প্রয়াত নায়ক সালমান শাহের ৫৫তম জন্মদিন পালন করা হয়েছে। এ উপলক্ষে প্রতিবছরের মত এবারও কাঠেরপুল যুব সংঘের আয়োজনে শহরের গাড়িখানা এলাকায় স্মৃতিচারণমূলক আলোচনা সভা, কেককাটা ও প্রীতি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়। অনুষ্ঠানে যশোরের অসংখ্য সালমানভক্তরা অংশ নেন। বৃহস্পতিবার দিবাগত রাত ১২ টা ১ মিনিটে কেক কাটার মধ্যদিয়ে কর্মসূচি শুরু হয়। ভক্তরা স্মৃতিচারণমূলক আলোচনায় বলেন, সালমান শাহকে হত্যা করা হয়েছে অথচ একটি চক্র বিভিন্নভাবে তা আত্মহত্যা বলে চাপিয়ে দেয়ার চেষ্টা করছে। তারা বিশ্বাস করে সুষ্ঠ তদন্তের মাধ্যমে সালমান হত্যার জট খুলবে। কিন্তু বছরের পর বছর তদন্তের নামে প্রহসন করা হচ্ছে। যা মেনে নেয়া যায়…
জীবননগর সংবাদদাতা চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সিংনগর বাঁওড়ের বাঁধ ভেঙে পানির প্রবল স্রোতের চাপে একের পর এক ধসে পড়ছে ব্রিজ। মনোহরপুর, সন্তোষপুর, রাঙ্গিয়ারপোতা ব্রিজের পর এবার ধসে পড়েছে সিংনগর ব্রিজ। এছাড়াও ব্রিজের চারপাশে ফাটল দেখা দেয়ায় হয়ে উঠেছে ঝুঁকিপূর্ণ। এদিকে, ব্রিজের ক্ষয়ক্ষতির জন্য সিংনগর মৎস্যজীবী সমিতির সদস্যদের দায়ি করে শুক্রবার সকাল ৮ টায় মানববন্ধন করেছেন এলাকাবাসী। মানববন্ধনে স্থানীয় ইউপি সদস্য আহাদ আলী বলেন, ব্রিজটি এই এলাকার মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ব্রিজের ওপর দিয়ে সিংনগর গ্রাম ছাড়াও আশপাশের ৮-১০ টি গ্রামের মানুষ যাতায়াত করে থাকেন। এই ব্রিজটি ভেঙে যাওয়ার কারণে হাজার হাজার মানুষ এখন দুর্ভোগে পড়েছেন। কৃষক তাদের কৃষিপণ্য দর্শনা ও অন্যান্য…
বাগআঁচড়া সংবাদদাতা যশোরের বাগআঁচড়া, নাভারণ ও বেনাপোল সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের আয়োজনে শ্রমিকদের মাঝে মৃত্যুভাতা ও পরিচয়পত্র (স্মার্ট কার্ড) বিতরণ করাহয়েছে। শুক্রবার সকালে বাগআঁচড়া শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে সামনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় শার্শা উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক কুদ্দুস আলী বিশ্বাসের নিজস্ব অর্থায়নে মৃত দুই শ্রমিকের পরিবারের হাতে নগদ ৩৫ হাজার টাকা করে মোট ৭০ হাজার মরণ ভাতার টাকা তুলে দেন অতিথিরা। মটর শ্রমিক পরিবহন ইউনিয়নের সভাপতি আজিজুর রহমান বাবুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন, শার্শা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু। বিশেষ অতিথি ছিলেন, বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান মিঠু, সাধারণ…
বুধবার যশোর শহরের মাইকপট্টি বায়তুস সালাম জামে মসজিদের আহ্বায়ক কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপবিভাগীয় প্রকৌশলী-১ এর এসডিই তরিকুল ইসলাম। সভায় ৪১ সদস্য কমিটি গঠন করা হয়। কমিটিতে কার্যকরী সহসভাপতি মনোনীত হয়েছেন ডা. আবুল কালাম আজাদ লিটু, সহসভাপতি-২ এএম জামাল উদ্দীন বিলু ও সহসভাপতি-৩ মনোনীত হয়েছেন ইঞ্জিনিয়ার হাফিজুর রহমান। সাধারণ সম্পাদক পদে তিনজন প্রার্থী হওয়ায় গোপন ব্যালটের মাধ্যমে নির্বাচিত হন ফিরোজ কবীর। সহসাধারণ সম্পাদক-১ মনোনীত হন সৈয়দ শাহাজাহান আলী খোকন ও সহসাধারণ সম্পাদক-২ মুন্সি ইলিয়াস হোসেন। কোষাধ্যক্ষ পদে দুইজন প্রার্থী হওয়ায় গোপন ব্যালটের মাধ্যমে নির্বাচিত হন জিএম মাহবুব আলম এবং দপ্তর সম্পাদক পদে সংখ্যাগরিষ্ঠ সদস্যদের মতামতের ভিত্তিতে…
বাংলার ভোর প্রতিবেদক যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চতুর্থ শ্রেণীর সরকারি কর্মচারীদের নিয়ে পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার হাসপাতালের কনফারেন্স রুমে বাংলাদেশ চতুর্থ শ্রেণীর সরকারি কর্মচারী সমিতি, স্বাস্থ্য বিভাগ ইউনিট শাখা, যশোর-এর উদ্যোগে এ সভা হয়। এতে সভাপতিত্ব করেন ইউনিট শাখার সভাপতি দাউদ আলী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হোসাইন সাফায়েত। বিশেষ অতিথি ছিলেন সার্জারি বিভাগের ডাক্তার আবু হায়দার মনিরুজ্জামান, দন্ত বিভাগের ডাক্তার শের আলীসহ হাসপাতালের চতুর্থ শ্রেণীর বিভিন্ন কর্মচারীবৃন্দ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এই হাসপাতালে কর্মরত সকল শ্রেণীর কর্মকর্তা-কর্মচারীরা একসাথে কাজ করলে হাসপাতালের সার্বিক কার্যক্রম সফলভাবে এগিয়ে নেওয়া সম্ভব। পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন…
বাংলার ভোর প্রতিবেদক যশোরের মনিরামপুরের রোহিতায় সাবেক এক ইউপি চেয়ারম্যানের পুকুর থেকে মাহমুদা সিদ্দিকা (১৩) নামে এক কিশোরীর বিবস্ত্র লাশ উদ্ধারের মূল রহস্য উদ্ধার করেছে পুলিশ। কিশোরীর বাবা মাওলানা আইনুল হক নিজেই মেয়েকে দোকান থেকে রুটি চুরি করে খাওয়ার অপরাধে শ্বাসরোধে হত্যা করে লাশ পুকুরে ফেলে দিয়েছিলেন। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) আদালতে মেয়েকে হত্যার দায় স্বীকার করে স্বীকারোক্তি দিয়েছেন আয়নুল হক। মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান আজকের পত্রিকাকে এই তথ্য নিশ্চিত করেছেন। ওসি বলেন, হত্যার স্বীকার কিশোরী মাহমুদার বাবা আয়নুল হককে বৃহস্পতিবার আদালতে হাজির করা হয়েছে। তিনি আদালতকে জানিয়েছেন গত সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে বাড়ির পাশের দোকান থেকে…
বাংলার ভোর প্রতিবেদক মার্কিন সেনাদের সঙ্গে যৌথ সামরিক মহড়া, চট্টগ্রাম বন্দর ও করিডোর বিদেশি শক্তির হাতে তুলে দেওয়া এবং সাম্রাজ্যবাদের কাছে দেশের সার্বভৌমত্ব বিকিয়ে দেওয়ার ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ। বৃহস্পতিবার বিকেলে শহরের নীল রতন ধর সড়কে অবস্থিত সংগঠনের কার্যালয়ের সামনে এই বিক্ষোভ হয়। সংগঠনের জেলা সম্পাদক তসলিম উর রহমানের সভাপতিত্বে আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিপ্লবী কমিউনিস্ট লীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ। এ ছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সদস্য জিল্লুর রহমান ভিটুসহ প্রমুখ নেতাকর্মী। বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, মার্কিন সেনারা চট্টগ্রামে এসে যৌথ সামরিক মহড়া চালাচ্ছে, অথচ সরকার…
