Author: banglarbhore

শ্যামনগর সংবাদদাতা বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির কমিটি গঠনকে কেন্দ্র করে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা বিএনপির দু’গ্রুপের উত্তেজনাকে ঘিরে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। বুধবার রাতে উপজেলা প্রশাসন এ ঘোষণা দেয়। জানা গেছে, বিএনপির উপজেলা ও পৌর কমিটিকে ঘিরে টানা কয়েকদিন ধরেই শ্যামনগর উপজেলায় বিএনপির দুটি গ্রুরে উত্তেজনা বিরাজ করছে। এর মধ্যেই নতুন ঘোষিত উভয় কমিটি বিলুপ্ত ঘোষণা করেছেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব ও ইউপি চেয়ারম্যান আব্দুল আলীম। এ ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকালে উপজেলার বাস টার্মিনালে শান্তি সমাবেশের ডাক দেয় বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক সোলাইমান কবির গ্রুপ। আর এ কমিটির সদ্য সাবেক সভাপতি আব্দুল ওয়াহেদ গ্রুপ সেটি প্রতিহতের ঘোষণা দেয়।…

Read More

দেবহাটা সংবাদদাতা দেবহাটায় সাতক্ষীরার পাঠক নন্দিত পত্রিকা দৈনিক পত্রদূতের প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় দেবহাটা রিপোর্টার্স ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা। অনুষ্ঠানে অতিথি ছিলেন যথাক্রমে উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হাবিব মন্টু, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য জিয়াউর রহমান জিয়া ও দেবহাটা থানার সাব ইন্সপেক্টর তন্ময় সাহা। দৈনিক পত্রদূত প্রতিনিধি ও দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক কে.এম রেজাউল করিমের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রিপোর্টার্স ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মেহেদী হাসান কাজল, সহ-সভাপতি রুহুল আমিন মোড়ল, সাধারণ সম্পাদক ওমর ফারুক মুকুল, দপ্তর সম্পাদক রিয়াজুল ইসলাম আলম, কোষাধ্যক্ষ মজনুর রহমান, প্রচার…

Read More

শার্শা সংবাদদাতা ‘নতুন চিন্তা, নতুন উদ্ভাবন, ২০২৫-এর বিজ্ঞান মেলায় তৈরি হোক নতুন সম্ভাবনা’ এই স্লোগানকে সামনে রেখে বেনাপোলে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সানরাইজ পাবলিক স্কুলে অভ্যন্তরীণ বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় বিদ্যালয়ের ৫ম থেকে ১০ম শ্রেণীর শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। বৃহস্পতিবার দিঘীরপাড়ে অবস্থিত সানরাইজ পাবলিক স্কুলের বিজ্ঞান ক্লাবের আয়োজনে নিজস্ব প্রাঙ্গণে দিনব্যাপি এই মেলায় বিদ্যালয়ের প্রায় ৫ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। শিক্ষার্থীরা ১৭টি স্টলে তাদের নতুন উদ্ভাবন প্রদর্শন করেন। মেলা দেখতে শিক্ষার্থীদের সঙ্গে আসা অভিভাবকরা আনন্দ প্রকাশ করে জানান বিদ্যালয়ে লেখাপড়ার পাশাপাশি এমন আয়োজন সন্তানদের মেধা বিকাশ করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। স্কুলের সহকারী প্রধান শিক্ষক ইমামুল ইসলাম জানান, আমাদের বিদ্যালয়ে…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরের চৌগাছা উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়নের বল্লভপুর বাঁওড় থেকে চার মাসে কোটি টাকার মাছ লুটের বিষয়ে তদন্তপূর্বক জেলা প্রশাসককে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে ভূমি মন্ত্রণালয়। গত ১৪ জানুয়ারি ভূমি মন্ত্রণালয়ের সায়রাত-১ শাখার উপসচিব মো. রুহুল আমিন স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেয়া হয়েছে। ভূমি মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়েছে, ২০২৪ সালের ২০ ডিসেম্বর দৈনিক জনকণ্ঠ পত্রিকায় ‘ চৌগাছার বল্লভপুর বাঁওড় থেকে চার মাসে কোটি টাকার মাছ লুট’ শিরোনামে প্রকাশিত সংবাদের পেপার ক্লিপিং-এর চিত্রপ্রতিতিলিপি এতদসঙ্গে প্রেরণ করা হল। এমতাবস্থায় প্রকাশিত সংবাদের সতত্যা পাওয়া গেলে সরকারি জলমহাল ব্যবস্থাপনা নীতি, ২০০৯ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণপূর্বক ভূমি মন্ত্রণালয়কে অবহিত করার জন্য নির্দেশক্রমে বলা…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরের ভেকুটিয়াস্থ আহ্ছানিয়া মিশনের মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রে (আমিক) ‘রিকভারী গেট টুগেদার’ অনুষ্ঠান বুধবার অনুষ্ঠিত হয়েছে। আমিক যশোরের ম্যানেজার সৈয়দ মিজানুর ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কমলেশ মজুমদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার রওশন আরা লিজা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের উপ-পরিচালক আসলাম হোসেন ও এনজিও সমন্বয়কারী শাহাজাহান নান্নু। অনুষ্ঠান পরিচালনা করেন আমিক যশোর সেন্টারের কাউন্সেলর হাবিবুর রহমান। বক্তব্য রাখেন আহছানিয়া মিশনের মেডিকেল অফিসার ডাক্তার মারুফুজ্জামান।

Read More

শ্যামনগর সংবাদদাতা সাতক্ষীরার শ্যামনগরে একই স্থানে বিএনপির দুই গ্রুপ কর্মসূচি আহবানে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। বুধবার বিকেল চারটা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত শ্যামনগর পৌর এলাকায় এই আদেশ বলবৎ থাকবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রনী খাতুন। উপজেলা প্রশাসন জানায়, বুধবার বিকেলে শ্যামনগরের এম এম প্লাজা সংলগ্ন কৃষক দলের কার্যালয়ের সামনে উপজেলা ও পৌর বিএনপির একাংশ সমাবেশ আহবান করে। অন্যদিকে, দলটির আরেক গ্রুপ একই সময়ে ওই স্থানে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার কর্মশালা ও লিফলেট বিতরণের প্রস্তুতি নেয়। এতে উত্তেজনা ছড়িয়ে পড়ায় শ্যামনগর পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করে উপজেলা প্রশাসন।…

Read More

আব্দুল্লাহ বাশার, কোটচাঁদপুর   ঢাকা মেডিকেল কলেজে (ঢামেকে) ডাক্তারি পড়ার সুযোগ পেয়েও দুশ্চিন্তায় দিন কাটাতে হচ্ছে ঝিনাইদহের কোটচাঁদপুরের সামাউল ইসলাম ও তার পরিবারের। অর্থনৈতিক সংকটের কারণে তার মেডিকেলে ভর্তি হওয়া নিয়ে দেখা দিয়েছে সংশয়। খোঁজ নিয়ে জানা গেছে, সামাউলের বাড়ি কোটচাঁদপুর পৌর এলাকার ৮ নম্বর ওয়ার্ডের বড়বামনদহ গ্রামে। তাঁর বাবা তাজির উদ্দিন একজন সবজি বিক্রেতা। অভাবের সংসারে তাজির উদ্দিন সামাউলকে এ পর্যন্ত পড়াতে পেরেছেন। এখন মেডিকেল কলেজে ভর্তি করানোর মতো অর্থনৈতিক সামর্থ্যও নেই তার। তাই দুশ্চিন্তায় দিন কাটছে পরিবারটির। গত রোববার মেডিকেলে ভর্তির সুযোগ পাওয়ার বিষয়টি জানতে পারে সামাউলের পরিবার। সে আনন্দ ছড়িয়ে পড়ে সামাউলের বিদ্যালয়েও। বিদ্যালয়ে যাওয়ার পর মিষ্টি…

Read More

শ্যামনগর সংবাদদাতা সাতক্ষীরার শ্যামনগরের গাবুরা থেকে দুটি একনালা পাইপ গান, দুটি তাজা ককটেল ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ দুজনকে আটক করেছে কোস্টগার্ড। মঙ্গলবার (২১ জানুয়ারি) দিবাগত রাত ১১টার দিকে গাবুরার গাংড়ামারি এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটকরা হলেন, উপজেলার গাবুরা ইউনিয়নের গাংড়ামারী এলাকার মাসুম বিল্লাহ (৪৫) ও শফিউল্লাহ খাঁ (৩০)। তারা দুজন দুর্ধর্ষ সন্ত্রাসী বলে জানিয়েছেন কোস্ট গার্ডের সদস্যরা। কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২১ জানুয়ারি) রাত ১১টার দিকে কোস্ট গার্ড পশ্চিম জোন অধীনস্থ বিসিজি স্টেশন কয়রা ও বাংলাদেশ পুলিশের সমন্বয়ে সাতক্ষীরার শ্যামনগর থানাধীন গাংড়ামারি এলাকায়…

Read More

নাভারণ সংবাদদাতা ঝিকরগাছার গদখালীতে নাভারণ হাইওয়ে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সুশৃঙ্খল সুরক্ষিত নিরাপদ মহাসড়ক নিশ্চিতকল্পে সংশ্লিষ্ট বিভিন্ন পেশার মানুষের সাথে এই মতবিনিময় সভার আয়োজনে করা হয়। বুধবার দুপুরে উপজেলার গদখালী ফুল মার্কেটে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন নাভারন হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. রোকনুজ্জামান। প্রধান অতিথির বক্তব্য রাখেন, হাইওয়ে খুলনা রিজিওয়নের পুলিশ সুপার ও অতিরিক্ত ডিআইজি পদোন্নতিপ্রাপ্ত মো. জাকারিয়া। বিশেষ অতিথি ছিলেন, হাইওয়ে পুলিশের যশোর সার্কেলের সিনিয়র এএসপি নাসিম খান। উপস্থিত ছিলেন, বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলহাজ্ব শহিদ আলী, গদখালী বাজার সমিতির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মেম্বার, গদখালী ফুল চাষি ও ফুল ব্যবসায়ী সমিতির সভাপতি আবুল…

Read More

মাগুরা সংবাদদাতা শতাধিক পণ্যে শুল্ক-করারোপ, টিসিবির ট্রাক সেল বন্ধ, ৪৩ লাখ পরিবারের ফ্যামিলি কার্ড বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার এবং চাল-ডাল-তেলসহ নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে বাম গণতান্ত্রিক জোট ও বাংলাদেশ জাসদ মাগুরা জেলা শাখার উদ্যোগে বুধবার সকাল সাড়ে দশটায় চৌরঙ্গী মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাম গণতান্ত্রিক জোট জেলা সমন্বয়ক শিক্ষাবিদ কাজী নজরুল ইসলাম ফিরোজের সভাপতিত্বে এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ জেলা আহ্বায়ক প্রকৌশলী শম্পা বসুর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ জাসদ জেলা সভাপতি এটিএম মহব্বত আলী, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি জেলা সভাপতি বীরেন বিশ্বাস ও বাংলাদেশ জাসদ জেলা নেতা বাহারুল হায়দার বাচ্চু। সমাবেশে বক্তাগণ বাজার সিণ্ডিকেট ভেঙে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও গ্রাম-শহরের মেহনতি মানুষের জন্য…

Read More