বাংলার ভোর প্রতিবেদক
ভোকেশনাল ও পলিটেকনিক শিক্ষার্থীদের একই গ্রেডে অন্তর্ভুক্তির প্রতিবাদে যশোর পলিটেকনিক ইন্সটিটিউিটের শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে। বুধবার বেলা ১১টায় শিক্ষার্থীরা শহরের শেখহাটি হাইকোর্ট মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।
ঘণ্টাব্যাপি চলা এই বিক্ষোভে শিক্ষার্থীরা দাবি করেন, চার বছর ডিপ্লোমা শেষ করার পর তারা চাকরিতে দশম গ্রেড পান। অথচ ভোকেশনাল থেকে এসএসসি ও এইচএসসি পাশ করা শিক্ষার্থীদের একই গ্রেড দেয়া হলে তা অন্যায় হবে। এতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের চাকরির সুযোগ কমে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা।
বিক্ষোভরত শিক্ষার্থীরা হাইকোর্টের আদেশ দ্রুত প্রত্যাহারের দাবি জানান। অন্যথায় তারা ক্লাস ও পরীক্ষা বর্জনসহ বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন।
বিক্ষোভের নেতৃত্ব দেন, যশোর পলিটেকনিকের শিক্ষার্থী তানভীর আহমেদ রুমেল। এ সময় আরও উপস্থিত ছিলেন, জুবায়ের বিন জামান, সাহেদ আহমেদ, ইনামুল হোসেন, ফারহাদ ইকবলসহ শতাধিক শিক্ষার্থী।
শিরোনাম:
- মণিরামপুরে জয়তী সোসাইটির উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প
- পরীক্ষা নকলমুক্ত রাখতে কেন্দ্র সচিবদের নির্দেশ যশোর শিক্ষা বোর্ডের
- মাগুরায় জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
- যশোরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন
- যশোর শহরের বিভিন্ন স্থানে বিএনপির অবস্থান কর্মসূচি
- বৃহত্তর যশোরের সেচ প্রকল্প থেকে ভবদহকে বাদ দিয়ে টিআরএম চালুর দাবি
- তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর এমএম কলেজে ছাত্রদলের গাছের চারা বিতরণ
- মাদ্রাসাটির ২৭ ছাত্রীর সবার বাল্যবিয়ে আলিম পরীক্ষায়ও শতভাগ ফেল