Author: banglarbhore

বাংলার ভোর প্রতিবেদক যশোরে ২৫ মামলার আসামি ও শীর্ষ সন্ত্রাসী রাকিব হোসেন (৩২) ওরফে ভাইপো রাকিবকে গুলি করে হত্যার চেষ্টার ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে। আহতের মা ফয়জুন্নাহার মঙ্গলবার আটজনের নাম উল্লেখ করে মামলা করেছেন। এছাড়া অজ্ঞাত আসামি করা হয়েছে আরো ৪/৫জনের বিরুদ্ধে। এই ঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি। আসামিরা হলেন, সদর উপজেলার চাঁচড়া ইসমাইল কোলনীর কাজী খালিদ হোসেনের ছেলে ইমন, শংকরপুর পশু হাসপাতালের পেছনের বর্তমানে পুলেরহাট এলাকার মৃত পিয়ারু কাজীর ছেলে কাজী তারেক, চাঁচড়া জামতলা এলাকার তারেকের ছেলে তানভীর, মৃত জলিল মুন্সির ছেলে রিয়াজ, চাঁচড়া রায়পাড়ার তৈয়ব আলীর ছেলে সাব্বির, শংকরপুর সার গোডাউনের পেছনের মৃত আফজাল কাজীর ছেলে…

Read More

সাতক্ষীরা সংবাদদাতা ‘আমরা একত্রে কাজ করার স্মৃতিকে লালন করি’ এই বিশ্বাস বুকে ধারণ করে সাতক্ষীরা জেলা পুলিশের প্রশাসন ও অর্থ এবং ক্রাইম এণ্ড অপস পদোন্নতি প্রাপ্ত দুই এসপির বদলিজনিত বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। মঙ্গলবার সকালে সাতক্ষীরা জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স ড্রিলসেডে অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) সজিব খান এবং অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অপস্ (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) আমিনুর রহমানকে বদলি উপলক্ষে আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার কালীগঞ্জ সার্কেল হাসানুর রহমান, সহকারী পুলিশ সুপার তালা সার্কেল ডা. আবু হোসেনসহ সকল থানার অফিসার ইনচার্জগণ…

Read More

বাংলার ভোর প্রতিবেদক গত ৩ অক্টোবার গ্রেপ্তার হওয়া যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলনকে কেরানীগঞ্জ থেকে যশোর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার বিকেল ৩ টা ৫০ মিনিটের দিকে তাকে যশোর কারাগারে হস্তান্তর করা হয়। জানা গেছে, যশোর জেলা আওয়ামী লীগের সভাপতিকে রাজধানীর গুলিস্তানের ফুলবাড়িয়া এলাকার একটি বাড়ি থেকে গত ৩ অক্টোবর রাতে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশ। সে সময় ছাত্র-জনতার আন্দোলন চলাকালে আন্দোলনকারীদের ওপর হামলা ও প্রাণনাশের ঘটনায় দায়ের হওয়া মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে সোপর্দ করে পুলিশ। বিচারক তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সেই থেকে তিনি কেরানীগঞ্জ কারাগারে বন্দি ছিলেন। যশোর পুলিশের দাবি-তিনি প্রভাবশালী…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরে স্বামী বিবেকানন্দের ১৬৩তম জন্মতিথি উপলক্ষে রামকৃষ্ণ আশ্রম ও মিশনের উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী উৎসব শেষ হয়েছে। সমাপনী দিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। তিনি বলেন, ধর্ম এবং ধর্মের দর্শন উপলব্ধি করতে হলে কূপমণ্ডূকতা থেকে বেরিয়ে আসতে হবে। স্রষ্টার পথই কল্যাণের পথ এবং এ পথে চললে অকল্যাণ সম্ভব নয়। কূপমণ্ডূকতা পরিহার করে মনীষীদের আদর্শ অনুসরণের আহ্বানও জানান তিনি। মঙ্গলবার এ অনুষ্ঠানে সকালে বিশেষ পূজা, ভজন সংগীত, ধর্মগ্রন্থ পাঠ, পুষ্পাঞ্জলি এবং ‘স্বামী বিবেকানন্দের জীবন ও আদর্শ’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় সভাপতিত্ব করেন যশোর রামকৃষ্ণ আশ্রম ও মিশনের অধ্যক্ষ স্বামী জ্ঞানপ্রকাশানন্দ। সভায় সম্মানিত…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজের শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে। মঙ্গলবার বিকেলে ক্যাম্পাসের চেতনায় চিরঞ্জীব ভাস্কর্যের পাদদেশ থেকে শুরু হওয়া মিছিলটি শহীদ আসাদ গেটের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলে শিক্ষার্থীরা সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের কর্মী ভাগ্নে সাগর ও তার অনুসারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। স্লোগানে তারা জানান, সন্ত্রাস ও মাদকমুক্ত ক্যাম্পাস প্রতিষ্ঠাই হবে শিক্ষার্থীদের অঙ্গীকার। সোমবার রাতে এমএম কলেজের শহীদ আসাদ হল এলাকায় দুইজন বহিরাগত প্রকাশ্যে ধূমপান করছিল। হলের শিক্ষার্থীরা তাদের নিষেধ করলে তারা শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। খবর পেয়ে খড়কী এলাকার ভাগ্নে সাগর তার অনুসারী ৪০-৫০ জন নিয়ে আসাদ হলের…

Read More

দেবহাটা সংবাদদাতা দেবহাটায় সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহম্মেদ মেধাবী শিক্ষার্থীদের বাইসাইকেল ও দুঃস্থ মহিলাদের সেলাই মেশিন প্রদান করেছেন। মঙ্গলবার দুপুরে দেবহাটা রুপসী ম্যানগ্রোভসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শনে আসেন জেলা প্রশাসক। এ সময় উপজেলা নির্বাহী অফিসারের অফিস প্রাঙ্গনে আয়োজিত এক অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার অসহায় ৯জন মহিলাদের মাঝে সেলাই মেশিন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী গরীব শিক্ষার্থীদেরকে বাই সাইকেল বিতরণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান। এ সময় উপজেলা প্রকৌশলী জ্যোতি মন্ডল, দেবহাটা উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, নওয়াপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেন, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি খায়রুল আলম, উপজেলা সহকারী…

Read More

মাগুরা সংবাদদাতা   ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এ প্রতিপাদ্যে তারুণ্যের উৎসবে মাগুরায় জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক ও বালিকা (অনুর্ধ্ব-১৭) উদ্বোধন হয়েছে । মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় মাগুরা স্টেডিয়ামে খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার  হুসাইন শওকত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন। অনুষ্ঠানে জেলা প্রশাসক অহিদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মিনা মাহমুদা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাহবুবুল রহমান, সিভিল সার্জন ডাক্তার শামীম কবির, সদর উপজেলা নির্বাহী অফিসার ইশরাত জাহান, মাগুরা ফুটবল এসোসিয়েশনের সভাপতি শরীফ আজিজুল হাসান মোহন। এ সময় জেলা ক্রীড়া অফিসার অনামিকা দাস, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক ইলিয়াসুর রহমান, মাগুরা…

Read More

বাংলার ভোর প্রতিবেদক ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ স্লোগানে যশোর সরকারি সিটি কলেজ ক্যাম্পাসে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। তারুণ্য উৎসবের অংশ হিসেবে মঙ্গলবার কলেজ ক্যাম্পাসে দিনব্যাপী এ পিঠা উৎসব, টি-২০ ক্রিকেট হয়। প্রধান অতিথি হিসেবে বেলুন ও ফেস্টুন উড়িয়ে পিঠা উৎসবের উদ্বোধন করেন কলেজ অধ্যক্ষ প্রফেসর দেলওয়ার হোসেন মোল্ল্যা। বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর আব্দুল হামিদসহ কলেজের অন্যান্য শিক্ষকবৃন্দ। পিঠা উৎসবে ১৪ টি স্টলে কলেজের শিক্ষার্থীদের তৈরি বিভিন্ন পদের পিঠা স্থান পায়। যার মধ্যে ছিল পাকান পিঠা, চমচম পিঠা, দুধ পুলি, ঝিনুক পিঠা, চিতই পিঠা, নকশি পিঠা, পাটি সাপটা, পাস্তা পিঠা, ঝাল পুলি, সবজি পুলি, কলার পিঠা, ডালিম পিঠা, লবঙ্গ…

Read More

বাংলার ভোর প্রতিবেদক সোমবার বিকাল সাড়ে ৪টায় পৌর নাগরিক কমিটি যশোরের এক সভা মৈত্রী ভলান্টিয়ার্স’র কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সংগঠনের আহ্বায়ক শওকত আলী খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সদস্য সচিব জিল্লুর রহমান ভিটু। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, হারুন অর রশিদ, অ্যাড. মাহমুদ হাসান বুলু, তসলিম-উর-রহমান, নাজিমউদ্দীন, মাহমুদ রেজা, শাহিন চৌধুরী, সাঈদ আহম্মেদ নাসির শেফার্ড, কাজী ইমদাদুল হক দুলাল, কামরুজ্জামান, শুকুর আলী, আনিসুজ্জামান লিটিন, রেজাউল ইসলাম, হাসান হাফিজুর রহমান, মীর কামাল আহমেদ, রফিকুল ইসলাম, ছমির উল্লাহ, সোরাব হোসেন প্রমুখ। সভায় বক্তারা পৌরসভা কর্তৃক আন্দোলনের মুখে বাতিলকৃত সাবমার্সিবল বিল পুনরায় বহাল করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, ফ্যাসিস্ট হাসিনার মেয়র হায়দার…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজ ক্যাম্পাসে রাতে বহিরাগতদের ধূমপান করতে নিষেধ করায় সাধারণ শিক্ষার্থীদের মারপিট করা হয়েছে। এই ঘটনার জের ধরে সোমবার রাত ৮টার দিকে কলেজের আসাদ হল সংলগ্ন এলাকায় শিক্ষার্থী ও বহিরাগতদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে কয়েকজন সাধারণ শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে। দুই ঘন্টা পর আইনশৃংখলা বাহিনীর সদস্যদের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। রাত সোয়া ১০টার দিকে ঘটনাস্থলে উপস্থিত যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) জুয়েল ইমরান বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বহিরাগতদের সাথে শিক্ষার্থীদের বাকবিতন্ডা হয়। এরপর উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। আমরা ঘটনাস্থলে এসেছি। এখন পরিস্থিতি শান্ত আছে। শিক্ষার্থীরা সবাই…

Read More