Author: banglarbhore

বাংলার ভোর প্রতিবেদক যশোরের চৌগাছায় আওয়ামী লীগ নেতা ও সাবেক পৌর কাউন্সিলর গোলাম মোস্তফা ও তার সহযোগিদের অবৈধ দখলে থাকা ১৪ একর জমি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহা ও সহকারী কমিশনার (ভূমি) তাসমিন জাহানের নেতৃত্বে  সরকারি জমি (জলমহাল) অবৈধ দখলমুক্ত করে লাল পতাকা ও সাইনবোর্ড টাঙিয়ে দেয়া হয়। জানা যায়, চৌগাছা পৌরসভার চৌগাছা মৌজার আরএস খতিয়ান-১ এর ২৭টি আলাদা দাগের ১৪ দশমিক ১০০ একর জমি জলমহাল হিসেবে ছিল। এই জলমহাল দীর্ঘদিন ধরে স্থানীয় প্রভাবশালী কাউন্সিলর গোলাম মোস্তফার নেতৃত্বে জোরপূর্বক দখলে রেখে মাছ চাষ করতেন। শুধু দখলই নয়, এই জলমহালের জমির শ্রেণি পরিবর্তন করে ধানী জমি…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর সদরের আড়পাড়া-সাহাপুর গ্রামের শহিদুল ইসলামের পৈত্রিক ৩৩ শতক জমি দখলের পাঁয়তারা করছে পাশের জমির মালিক ইমরান হোসেন। তিনি নানা ষড়যন্ত্র শুরু করেছেন। সন্ত্রাসী দিয়ে হুমকি দেয়ায় শহিদুল ইসলামসহ পরিবারের সদস্যরা আতঙ্কে আছেন। সোমবার প্রেসক্লাব যশোরের শহিদ সাংবাদিক আরএম সাইফুল আলম মুকুল অডিটোরিয়ামে অনুষ্ঠিত পাল্টা সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন শহিদুল ইসলামের স্বজনেরা। এর আগে ইমরান হোসেন তার জমির রাস্তা বন্ধ করে দিয়েছেন বলে অভিযোগ করে সংবাদ সম্মেলন করেছিলেন ইরমান হোসেন। লিখিত বক্তব্যে শহিদুল ইসলাম জানিয়েছেন, আমার পিতা আব্দুল জব্বার ১৯৫০ সাল থেকে শাহাপুর-আড়পাড়া রাস্তা সংলগ্ন ৩৩ শতক জমি ক্রয় করে ভোগ দখল করেছেন। পৈত্রিক সূত্রে পাওয়া…

Read More

বাংলার ভোর প্রতিবেদক দুই মাসে বেনাপোল বন্দর দিয়ে ৯ হাজার ৬৬২ মেট্রিক টন চাল আমদানি হয়েছে। এরপরও চালের বাজারে এর কোনো প্রভাব নেই। দাম কমার কথাতো দূরে থাক কেজিপ্রতি দাম বেড়েছে ৪-৫ টাকা। এদিকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত চাল আমদানির মেয়াদ বাড়াতে হয়েছে। আমদানির জন্য বরাদ্দপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো বেসরকারিভাবে সিদ্ধ ও আতপ চাল আমদানি করতে পারবেন। আমদানিকারকরা বলছেন, ভারতে চালের দাম বেশি। তাই আমদানি করা চালের দামও বেশি। সেজন্য বর্তমান সময়ে চালের দাম কমার কোনো সম্ভাবনা নেই। এখন ধান-চালের ভরা মৌসুম, কৃষকের ঘরে উঠেছে আমন ধান। তারপরও সাধারণ মানুষকে বেশি দামেই চাল কিনতে হচ্ছে। বন্দর সূত্র জানায়, গত ১৭ নভেম্বর থেকে ১৬…

Read More

বাংলার ভোর প্রতিবেদক জামায়াত নেতার আলমসাধু ভর্তি মাছ লুট করে বিক্রির অভিযোগে যশোরের মনিরামপুরে বিএনপির দুই নেতাকে বহিস্কার করা হয়েছে। সোমবার  জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে তাদের বহিস্কারের তথ্য জানানো হয়। বহিস্কৃতরা হলেন, নেহালপুর ইউনিয়ন বিএনপির সদস্য মাহাবুবুর রহমান ও ওয়ার্ড বিএনপির সদস্য রাজিব। বহিস্কৃত দুজন কোনো সাংগঠনিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকতে পারবেন না বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এই বিষয়ে জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু জানান, ‘দলের কঠোর নির্দেশনা রয়েছে, কেউ দলীয় শৃঙ্খলাপন্থী কাজ করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার। উপজেলা বিএনপির সুপারিশে দুই নেতাকে বহিস্কার করা হয়েছে। দলের…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরে মেডিকেল ভর্তি পরীক্ষায় কোটা পদ্ধতি বাতিলের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা সাড়ে ১২টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে প্রেসক্লাব যশোরের সামনে এ মানববন্ধন করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোরের আহবায়ক রাশেদ খানের নেতৃত্বে ঘন্টাব্যাপি মানববন্ধনে শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তারা বলেন, মেডিকেলে ভর্তি পরীক্ষায় অনেকে ৪১ পেয়ে চান্স পেয়েছে অথচ ৭৫ নম্বর পেয়েও চান্স হয়নি। অর্ন্তর্র্বতী সরকারের কাছে আমাদের দাবি, অতি শিগগিরই কোটা প্রথা বাতিল করে ফলাফল প্রকাশ করা হোক সেখানে যেন কোনো কোটা না থাকে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলেন, বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে সরকার পতনের আন্দোলনের মূল ভিত্তি ছিল কোটা সংস্কার…

Read More

কেশবপুর পৌর সংবাদদাতা যশোরের কেশবপুরে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর ও সাবেক এমএনএ (জাতীয় পরিষদের সদস্য) সুবোধ মিত্রের ১৮তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। সোমবার দুপুরে এ উপলক্ষে বালিয়াডাঙ্গায় তার সমাধীতে পুষ্পস্তবক অর্পণ, স্মরণসভা এবং প্রতিবন্ধী ও দুঃস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়। সুবোধ মিত্র কল্যাণ ফাউণ্ডেশনের নির্বাহী পরিচালক অ্যাডভোকেট মিলন মিত্রের সভাপতিত্বে স্মরণসভায় বক্তব্য দেন, সিনিয়র সাংবাদিক মোতাহার হোসাইন, অধ্যাপক কানাই লাল ভট্টাচার্য্য, সাংবাদিক এস আর সাঈদ, আবুল বাশার খান, জি এম মিল্টন, অভিভাবক পারভীন সুলতানা প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন, সুবোধমিত্র মেমোরিয়াল অটিজম ও প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম।

Read More

বাগআঁচড়া সংবাদদাতা যশোরের বাগআঁচড়া-বাঁকড়া সড়কের ঝিকরগাছা শংকরপুর ফেরিঘাট বাজারের দু’ধারে প্রায় এক কিলোমিটার রাস্তার জমি দখলমুক্ত ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করে রাস্তা প্রশস্ত করার দাবিতে মানববন্ধন করেছে বাজার কমিটি মসজিদ কমিটি ও এলাকাবাসী। সোমবার বিকেলে বাজারের ব্যবসায়ীসহ সর্বস্তরের জনগণের অংশগ্রহণে শংকরপুর ফেরিঘাটে নবনির্মিত ব্রিজের উপর এ মানববন্ধন পালিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, বিগত দেড় দশকে এ অঞ্চলের প্রায় সবকটি সড়ক দখল করে বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান, রাস্তাঘাটসহ বিভিন্ন স্থাপনা নির্মাণ করা হয়েছে। দখলবাজি করে অনেকেই লাখ লাখ টাকা কামিয়েছেন। আর দুর্ভোগে পড়েছেন জনগণ। এসব রাস্তা দিয়ে মানুষ যাতায়াত করতো নির্বিঘ্নে। কিন্ত রাস্তাগুলো দখল হয়ে পড়ায় সাধারণ মানুষ চলাচল হয়ে পড়েছে কষ্টসাধ্য।…

Read More

কেশবপুর সংবাদদাতা যশোরের কেশবপুর উপজেলার প্রতাবপুর গ্রামে রফিকুল ইসলামের কন্যা রাফিজা আক্তার নদী (২০) হত্যার ঘটনাটি ধামাচাপা দিতে স্বামীসহ শ্বশুর বাড়ির লোকজন থানা পুলিশসহ বিভিন্ন মহলে দৌড়ঝাঁপ শুরু করেছেন। গত ১৭ ডিসেম্বর সকালে রাফিজাকে তার স্বামীসহ শ্বশুর বাড়ির লোকজন নির্যাতনসহ পিটিয়ে হত্যার মরদেহ ঘরের সিলিং ফ্যানের সাথে ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে প্রচার করে। পুলিশের প্রাথমিক সুরতহাল রিপোর্টে নিহতের বাম পাশের থুতনী ও কানের নিচে আঘাতের চিহ্ন রয়েছে বলে উল্লেখ করা হয়েছে। তবে রাফিজার পরিবারের দাবি রাফিজা হত্যাকাণ্ডের ঘটনায় থানায় মামলা করতে গেলে থানা পুলিশ হত্যা মামলা না নিয়ে একটি ইউডি মামলা রেকর্ড করেছে। থানা পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা…

Read More

ভোমরা সংবাদদাতা সাতক্ষীরা-ভোমরা মহাসড়কের আলীপুর ঢালীপাড়ায় এক ব্যবসায়ীর ২৩ লাখ টাকা ছিনতাইয়ের মুল মাস্টারমাইন্ড আলিমুদ্দীন গাজিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার সকালে সদর উপজেলার লক্ষীদাঁড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সাতক্ষীরার পুলিশ সুপার মনিরুল ইসলাম জানান, ভোমরার ব্যবসায়ী আমির হামজার কর্মচারী শওকত আলী ও ওবায়দুল্লাহ ব্যবসায়িক কাজে গত ২৯ ডিসেম্বর সাতক্ষীরার দুটি ব্যাংক থেকে ২৩ লাখ ৮৪ হাজার ৫০০ টাকা উত্তোলন করে মোটরসাইকেলে ভোমরায় যাওয়ার পথে বিকাল সোয়া পাঁচটার দিকে আলিপুর ঢালীপাড়া এলাকায় পৌঁছালে ছিনতাইকারীরা হাতুড়ি দিয়ে শওকতের মাথায় আঘাত করলে তারা মোটরসাইকেল থেকে পড়ে যান। এ সময় ছিনতাইকারীরা টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতা মেহেদী হাসান মুন্না নামের…

Read More

মাগুরা সংবাদদাতা মাগুরায় রাস্তা থেকে জেলা শ্রমিক লীগের সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক রফিকুল ইসলাম রুমনের (৪০) মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে জেলা সদরের জাগলা চারা বটতলা এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত রুমন মাগুরা সদর উপজেলার চাউলিয়া ইউনিয়নের বুজরুক শ্রীকুণ্ডী গোয়ালবাড়ি এলাকার বাসিন্দা হলেও শহরের পারলা এলাকায় বসবাস করতেন। রুমন মাগুরা মটর শ্রমিক ইউনিয়নের তিন বারের লাইন সম্পাদক ও মাগুরা জেলা শ্রমিক লীগের সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক ছিলেন। নিহতের বড় ভাই মিলন বলেন, রুমন রাতে মোটরসাইকেলে ভাড়ায় যাত্রী আনা নেয়া করতেন। রাত ৮টার দিকে বাড়ি থেকে বের হন। এরপর ভোররাতে জানতে পারি চারা বটতলা এলাকায় তার মরদেহ…

Read More