Author: banglarbhore

বাংলার ভোর প্রতিবেদক  চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী বিএসএফের ‘হামলার’ প্রতিবাদ ও ‘দিল্লির আগ্রাসনের’ বিরুদ্ধে যশোরে মশাল মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ। রোববার রাত ৮টার দিকে জাতীয় নাগরিক কমিটি যশোর জেলার ব্যানারে প্রেস ক্লাব যশোরের সামনে থেকে এই কর্মসূচি পালন করা হয়। মিছিলে ‘জেগেছে রে জেগেছে, বাংলাদেশ জেগেছে’, ‘দিল্লির বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন’, ‘সীমান্তে হামলা হলে, জবাব দেবে বাংলাদেশ’সহ বিভিন্ন স্লোগান দেন তারা। মিছিলটি চিত্রামোড় হয়ে দড়াটানা ভৈরব চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন নেতৃবৃন্দ। সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোরের আহ্বায়ক রাশেদ খান বলেন, ‘বাংলাদেশ ভারতীয় আগ্রাসন চায় না। ভারত যদি বাংলাদেশের দিকে আবার আঙুল…

Read More

বাংলার ভোর প্রতিবেদক জামায়াত ইসলামী যশোর পৌরসভার এক নম্বর ওয়ার্ডের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। রোববার সকালে জামায়াত যশোরে জেলা কার্যালেয় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর এমএম কলেজের সাবেক ভিপি বিশিষ্ট শিল্পপতি আব্দুল কাদের। প্রধান অতিথি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সব সময় অসহায় মানুষের সাহায্য করে যাচ্ছে, আগামীতেও করবে ইনশাআল্লাহ। জামায়াত দেশ শাসনের সুযোগ পেলে একটি মানবিক সমাজ গঠন করবে। তিনি বলেন, শীতের কষ্ট সেই বুঝবে যার কাছে শীত নিবারণের মতো কোনো বস্ত্র নেই। শীতার্ত মানুষের কষ্ট লাঘবে জামায়াত ইসলামী কম্বল বিতরণ করছেন। সমাজের প্রতিটি মানুষের উচিত মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করা।…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরের সামাজিক-সাংস্কৃতিক অঙ্গনের প্রিয়মুখ বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ মুস্তাক হোসেন শিম্বা শিক্ষকতা জীবনের ছেদ টানলেন। শনিবার তিনি যশোর কলেজ-এর অধ্যক্ষ পদ থেকে অবসরে গেলেন। ১৯৯৩ সালে মনিরামপুর মহিলা কলেজে প্রভাষক হিসাবে তিনি যোগদান করেন। ২০০২ সালে সহকারী অধ্যাপক হিসেবে পদোন্নতি লাভ করেন। একই বছর যশোর জেলার শ্রেষ্ঠ কলেজ শিক্ষক নির্বাচিত হন। ২০১০ সালের জানুয়ারি মাসে যশোর কলেজে অধ্যক্ষ হিসাবে যোগদান করেন। মূলত তাঁর চৌকস নেতৃত্বের গুণেই যশোর কলেজ উন্নতির শিখরে পৌঁছায়। এ সময় কলেজটি তিনটি বিষয়ে অনার্স পর্যায়ে উন্নীতকরণ হয়। কলেজের নিজস্ব শহীদ মিনার নির্মাণ, কলেজ গেট নির্মাণ, বিকাশের পৃষ্ঠপোষকতায় অত্যাধুনিক লাইব্রেরি প্রতিষ্ঠা, কম্পিউটার ল্যাব, কলেজের দুটি জমি…

Read More

বাংলার ভোর প্রতিবেদক ‘সারি সারি স্টল। এসব স্টলে চিতই, ভাপা, পাটিসাপটা, পাকানসহ গ্রামীণ ঐতিহ্যের বাহারি সব পিঠা। দলবেঁধে আসছেন আর টোকেন জমা দিয়ে মাটির শানকিতে পিঠার পসরা সাজিয়ে নিচ্ছেন। কেউ দাঁড়িয়ে, কেউ বসেই গ্রহণ করছেন বাহারী পিঠার স্বাদ। শনিবার সন্ধ্যা থেকেই যশোর সরকারি মহিলা কলেজে ঢাবি ফোরাম (ঢাকা বিশ্ববিদ্যালয়) যশোরের পিঠা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে এমন আবহ সৃষ্টি হয়। শুধু পিঠার স্বাদ নয়; একই বিশ্ববিদ্যালয়ের সিনিয়র জুনিয়র সাবেক শিক্ষার্থীদের মিলনমেলায় কেউ ব্যস্ত কুশল বিনিময়ে, কেউ বা একে অন্যকে বুকে জড়িয়ে ধরে খুলে বসেন গল্পের ঝাঁপি। কেউ কেউ ব্যস্ত ছবি তুলতেও। পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান আর অতিথিদের শুভেচ্ছা বক্তব্যে প্রাণবন্ত অনুষ্ঠানে রূপ নেয়…

Read More

বাংলার ভোর প্রতিবেদক শিল্পী এসএম. সুলতান জন্মশতবর্ষ উৎসবে যশোরে শিশুদের ছবি প্রদর্শনী ও চলচ্চিত্র ‘আদম সুরত’ প্রদর্শন করা হয়েছে। শনিবার বিকেলে যশোর চারুপীঠ আর্ট রিসার্চ ইনস্টিটিউট ও টেরাকোটা ক্রিয়েটিভস’র উদ্যোগে চারুপীঠ আর্ট গ্যালারিতে ‘এসো বসে আঁকি সুলতানের সান্নিধ্যে’ শিশুদের আঁকা ছবি ও তারেক মাসুদ নির্মিত ‘আদম সুরত’ চলচ্চিত্র প্রদর্শন হয়।  স্বাধীন বাঙালির চিরন্তন রূপ রচয়িতা শিল্পী  এস. এম. সুলতান জন্মশতবর্ষ উৎসবের অংশ হিসাবে এ অনুষ্ঠিত আয়োজন করা হয়। প্রদর্শনী উদ্বোধন করেন শিল্পী সহকারী অধ্যাপক এ.এফ.এম মনিরুজ্জামান শিপু। উপস্থিত ছিলেন চারুপীঠ যশোরের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মাহবুব জামাল শামিম, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ শাহিন ইকবাল, সান্ত্বনা শাহরিন নিনি, খাদিজা তাহেরা, সাইদা বানু শিল্পী, উবায়েদ জাকির…

Read More

বাংলার ভোর প্রতিবেদক প্রাচ্য আকাদেমির ৪টি বিভাগের শিক্ষার্থীদের মাঝে সনদ প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার সন্ধ্যায় যশোর শহরের সার্কিট হাউজ পাড়ায় অবস্থিত প্রাচ্য আকাদেমির ওবায়দুল বারি হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. আশরাফ হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মাহবুব মুরশিদ শাহিন, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, প্রতিষ্ঠাতা লেখক গবেষক বেনজীন খান ও প্রাচ্যসংঘের সভাপতি কবি আসাদুজ্জামান সেলিম। বক্তারা বলেন, দুঃখের বিষয় আমরা আমাদের সন্তানদের শৈশব চুরি করে নিয়েছি। এই অপরাধবোধ আমাদের মধ্যে জাগ্রত হওয়া প্রয়োজন। প্রতিটি শিশুর মধ্যে বিশেষ একটি আগ্রহের দিক থাকে যা তাকে সফলতার দিকে নিয়ে যায়। সেই…

Read More

বাংলার ভোর প্রতিবেদক অ্যাডভোকেট জ্যোতির্ময় রায় মৈত্রের লিজ ও বর্গা দেয়া জমি দখল নিয়ে আবারও অশান্ত হয়ে উঠেছে চৌগাছার কাদবিলা গ্রাম। এর মধ্যে ফ্যাসিবাদের দোসর সালাম ও তার লোকজন বিএনপি নেতা ডাবলুর উপর ভর করে দখলবাজিতে মত্ত হয়েছেন। শনিবার প্রেসক্লাব যশোরে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে এ অভিযোগ করেন জমির বর্গাচাষি ও লিজ গ্রহিতারা। লিখিত বক্তব্যে কাদবিলা গ্রামের বর্গাচাষি আবুল কাশেম জানান, কাদবিলা গ্রামের অ্যাড. জ্যোতির্ময় রায় মৈত্র পৈত্রিক সূত্রে পাওয়া ৭০ বিঘা জমির মালিক। তিনি গ্রামে না থাকায় তার জমি গ্রামের ৩০ পরিবার বর্গা ও লিজ নিয়ে জীবিকা নির্বাহ করেন। তিনি বলেন, এ জমির উপর সাবেক সচিব সুব্রত রায় মৈত্র ও…

Read More

বাংলার ভোর ডেস্ক চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কিরণগঞ্জ সীমান্ত এলাকা দিয়ে অনুপ্রবেশ করে বাংলাদেশিদের আম গাছের ডাল কেটে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে বিএসএফ ও ভারতীয়রা। এ সময় বিজিবি স্থানীয়দের সাথে নিয়ে তাদের এই কার্যক্রমকে রুখে দেয়। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। তবে দুইজনের নাম নিশ্চিত করেছে এলাকাবাসী। শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার বিনোদপুর ইউনিয়নের কিরণগঞ্জ সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন- শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের আসমাউল (১৮) এবং বাবু (২৬)। বিজিবি জানিয়েছে, এ ঘটনায় বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখতে বলেছে বিএসএফ। বিজিবির তাৎক্ষণিক পদক্ষেপে ভারতীয়রা পিছু হটে এবং বিকেল ৪টার দিকে বিজিবি ও…

Read More

বাংলার ভোর প্রতিবেদক তীব্র শীত উপেক্ষা করে গণিত জয়ের আনন্দে দিনের একবেলা কেটেছে খুদে শিক্ষার্থীদের। শনিবার সকাল সোয়া নয়টায় যশোর জিলা স্কুল মাঠে ডাচ্ বাংলা ব্যাংক-প্রথম আলো আঞ্চলিক গণিত উৎসবের উদ্বোধন হয়। উৎসবের উদ্বোধন করেন যশোরের জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম। উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক বলেন, ‘আমি ষষ্ট শ্রেণিতে গণিতে মাত্র সাত নম্বর পেয়েছিলাম। আমার মত গণিতে খারাপ শিক্ষার্থী এখানে আর একজনও নেই। গণিতে আমার ভীষণ ভয় ছিলো। ভাগ্যের কী নির্মম পরিহাস আমাকেই সেই গণিত উৎসবের উদ্বোধন করতে হচ্ছে। ৩৫ বছর আগে এই ধরণের উৎসবে আমি যোগ দিতে পারলে হয়তো গণিতে আমার ভয় থাকতো না। সেই হিসেবে তোমারা সৌভাগ্যবান’। মধুসূদন…

Read More

বাংলার ভোর প্রতিবেদক বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম বলেছেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও মর্যাদা রক্ষায় দলমত নির্বিশেষে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। ফ্যাসিবাদের বিরুদ্ধে যেমন সকলে ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়েছে, তেমনি আগামীতেও জাতি ঐক্যবদ্ধ থেকে সকল চ্যালেঞ্জ মোকাবেলা করবে। জামায়াতের নেতা-কর্মীদেরকে সকল প্রকার কুফুরি-ফাসেকি থেকে দূরে থেকে ঈমানের পথে অটল থাকতে হবে। কোনো অন্যায়ের কাছে মাথা নত করা যাবে না। শনিবার বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলার উদ্যোগে জেলা কর্যালয়ে দিনব্যাপি শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা আমীর অধ্যাপক গোলাম রসুলের সভাপতিত্বে শিক্ষা শিবিরে বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয়…

Read More