Author: banglarbhore

বাংলার ভোর প্রতিবেদক শহীদ কমরেড সিরাজ সিকদারের গ্রাফিতি মুছে ফেলার প্রতিবাদে যশোরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে প্রেস ক্লাবের সামনে যশোরে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র জনতার ব্যানারে এ মানববন্ধন হয়। বিপ্লবী ছাত্র-যুব আন্দোলনের জেলা সংগঠক সুমাইয়া শিকদার ইলার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, ছাত্রনেতা সামিউল আজিম, ইব্রাহিম খলিল, নয়া গণতান্ত্রিক গণমোর্চার জেলা সমন্বয়ক খবির শিকদার, শামিম হোসেন প্রমুখ। মানবন্ধনে বক্তারা বলেন, শহীদ সিরাজ শিকদার ’৭১ এর মুক্তিযুদ্ধে পাক সামরিক বাহিনী, সকল সাম্রাজ্যবাদ ও ভারতীয় সম্প্রসারণবাদমুক্ত একটি স্বাধীন রাষ্ট্র গঠনের লক্ষ্যে আত্মনির্ভরশীলভাবে সশস্ত্র লড়াই-সংগ্রাম করেছেন। যারা সিরাজ সিকদারের গ্রাফিতি মোছার  ধৃষ্টতা দেখিয়েছে তারা আওয়ামী ফ্যাসিবাদেরই দোসর বা নব উদ্ভূত ভিন্ন গোত্রের ফ্যাসিবাদেরই ধারক…

Read More

বাংলারা ভোর প্রতিবেদক যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে হাসপাতালের কনফারেন্স রুমে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী চিকিৎসক, নার্স, তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মকর্তা-কর্মচারীরা। নেফ্রোলজিস্ট ডা. ওবায়দুল কাদির উজ্জ্বলের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপিকা নার্গিস বেগম। বিশেষ অতিথি ছিলেন ডা. মোজাম্মেল হোসেন, ডা. এএইচএম আবু হাসান লাল্টু এবং ডা. এএসএম মেজবাউর রহমান। অনুষ্ঠানে বক্তারা শহীদ জিয়াউর রহমানের স্মৃতিচারণ করে তাঁর অবদানের কথা তুলে ধরেন। তারা বলেন, স্বাধীনতার ঘোষক হিসেবে জিয়াউর রহমানের ভূমিকা…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরে প্রশাসনের মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে বৈষম্য বিরোধী সনাতন সমাজ। শনিবার সকালে প্রেসক্লাব যশোরের হল রুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে বক্তারা উল্লেখ করেন, যশোরের ঐতিহ্যবাহী ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর প্রতি যে অন্যায় আচরণ করা হচ্ছে, তা সনাতন সম্প্রদায়ের অনুভূতিতে আঘাত করছে। শীর্ষ নেতৃবৃন্দের নামে মিথ্যা মামলা দায়ের করে দমন-পীড়নের চেষ্টার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি পদন তারা। এছাড়া বৈষম্য বিরোধী সনাতন সমাজের শীর্ষ নেতৃবৃন্দের বিরুদ্ধে প্রশাসনের দায়েরকৃত মিথ্যা অভিযোগের তীব্র প্রতিবাদ জানানো হয়। দ্রুত সময়ের মধ্যে সংখ্যালঘুদের উপর চলমান এই অন্যায় বন্ধ না হলে সনাতন সমাজ ঐক্যবদ্ধভাবে অপশক্তিকে মোকাবেলা করবে বলে হুশিয়ারি দেন…

Read More

চৌগাছা সংবাদদাতা যশোরের চৌগাছা সীমান্ত থেকে ৩০ হাজার মার্কিন ডলার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। ১৭ জানুয়ারি রাতে উপজেলার ভারত সীমান্তবর্তী কাবিলপুর গ্রামের মাঠ এলাকা থেকে এ ডলার উদ্ধার করা হয়। কাবিলপুর বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার জাহাঙ্গীর কবির জানান, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কাবিলপুর গ্রামের মাঠে অভিযান চালায় বিজিবি। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে ডলার পাচারকারীরা পালিয়ে যায়। পরে সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় ১০০ ডলারের ৩০০ টি নোট উদ্ধার করা হয়। বাংলাদেশি টাকায় যা প্রায় ৩৭ লাখ ৮০ হাজার টাকা। জব্দকৃত ডলার চৌগাছায় থানায় জমা দেয়া হয়েছে। চৌগাছা থানার ভারপ্রাপ্ত ওসি কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত…

Read More

শ্যামনগর সংবাদদাতা সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে ভারতে জেলখানায় আটক পাঁচ বাংলাদেশি নাগরিকের মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় আটক ব্যক্তিদের পরিবারের পক্ষ থেকে এই সংবাদ সম্মেলনে পরিবারের সদস্যরা জানান, ২০২৪ সালের ১২ মে মধু সংগ্রহের জন্য সাতক্ষীরা রেঞ্জের কৈখালী ফরেস্ট অফিস থেকে পাস পারমিট নিয়ে তারা নদীপথে সুন্দরবনে যান। ২৪ মে বাংলাদেশ ভারত সীমান্ত নদী থেকে ভারতের বনবিভাগ তাদের আটক করে। বর্তমানে তারা ভারতের বারাইপুর জেলখানায় আটক রয়েছেন। আটক ব্যক্তিরা হলেন শ্যামনগর উপজেলার পূর্ব কৈখালী গ্রামের হাফিজুল ইসলাম, হোসেন আলী, পশ্চিম কৈখালী গ্রামের দিদারুল ইসলাম, নজরুল ইসলাম এবং জয়াখালী গ্রামের ইসমাইল হোসেন। দীর্ঘদিন ধরে তাদের পরিবারের লোক…

Read More

পলিথিন পণ্যের ব্যবহার ও প্লাস্টিকের ব্যবহার রোধে সচেতনতামূলক কর্মসূচির অংশ হিসেবে মানববন্ধন করেছে জয়তী সোসাইটি। তারুণ্যের উৎসব ২০২৫ ও নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে গৃহিত নানা কর্মসূচির অংশ হিসেবে শনিবার সকালে নারী ও শিশু উন্নয়নমূলক প্রতিষ্ঠান জয়তী সোসাইটির যশোরের আয়োজনে শহরের রেলস্টেশন এলাকায় পলিথিন পণ্যের ব্যবহার ও প্লাস্টিকের ব্যবহার রোধে সচেতনতামূলক কর্মসূচির অংশ হিসেবে এ মানববন্ধন পালন করা হয়। কর্মসূচিতে জয়তী সোসাইটির সকল কর্মী, কর্মকর্তা ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। এ সময় বক্তারা পলিথিন ও প্লাস্টিক পণ্যের ব্যবহার বন্ধে ও পলিথিন ও প্লাস্টিকের মাধ্যমে পরিবেশের উপর এর ক্ষতিকর দিকগুলো তুলে ধরেন। এবং ভবিষ্যত প্রজন্মকে সুন্দর একটা বাংলাদেশ উপহার দেয়ার জন্য সবাইকে…

Read More

বাংলার ভোর প্রতিবেদক আওয়ামী লীগ সরকারের পতন হলেও এখনও যুবলীগের ক্যাডারদের নিয়ন্ত্রণে রয়েছে ঝিকরগাছা সাব-রেজিস্ট্রার অফিস। যশোরের ঝিকরগাছা রেজিস্ট্রার অফিসে তিনটি সিণ্ডিকেট সাধারণ মানুষকে জিম্মি করে প্রতিমাসে হাতিয়ে নিচ্ছে অর্ধ কোটি টাকা। সাব রেজিস্ট্রি অফিসে সেবাগ্রহীতাদেরকে জিম্মি করে অতিরিক্ত অর্থ হাতিয়ে নিচ্ছে একটি চক্র। সরকার নির্ধারিত ফি পরিশোধ করে এই অফিসে কোনো সেবা পাওয়া যায় না। সেবা পেতে গেলে দলিল লেখক সমিতির চাহিদা মোতাবেক অর্থ পরিশোধ করলে তবেই সেবা মেলে- এমন অভিযোগ দীর্ঘদিনের। তথ্যানুসন্ধানে জানা গেছে, অফিসের কর্মরত ঝিকরগাছা দলিল লেখক সমিতি দলিল প্রতি ২ হাজার টাকা তাদের সমিতির কল্যাণ তহবিলের নামে আদায় করছে। যা গ্রাহকদের নিকট গোপন রেখে রেজিস্ট্রি…

Read More

বাংলার ভোর প্রতিবেদক আইডিয়া স্পোকেন-দ্য গেইম মেথড’র উদ্যোগে ইংরেজি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। একই সাথে নতুন ব্যাচের ওরিয়েন্টেশন হয়েছে। শুক্রবার বিকেলে আইডিয়া কার্যালয়ে বির্তক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইডিয়া স্পোকেন-দ্য গেইম মেথড’র প্রতিষ্ঠাতা ও সরকারি মাইকেল মধুসূদন কলেজের সহকারী অধ্যাপক মো হামিদুল হক। বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেয় “লাইফ ওয়াজ বেটার বিফোর স্মার্টফোন” বিষয়ে শাইনিং স্টার ও ওয়ার্ড ওরিওরস নামে দুটি দল। ক্যাপ্টেন রাইয়্যান তাসনিম অপ্সরা নেতৃত্বে পক্ষ দলে ছিলেন শাইনিং স্টারের ঐশ্বর্য্য, মারিয়া, আব্দুল্লাহ ও ক্যাপ্টেন সামিহা নাজনিনের নেতৃত্বে বিপক্ষে দলে ছিলেন ওয়ার্ড ওরিওরসের আলিফ, জাফর, আফিয়া। বিতর্কে জয়লাভ করেছে সাইনিং স্টার। শ্রেষ্ঠ বক্তা হয়েছেন তাসফিয়া…

Read More

স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে এইচএমপিভি ভাইরাস। বাংলাদেশেও হিউম্যান মেটানিউমো ভাইরাসে (এইচএমপিভি) আক্রান্ত নারী মারা গেছেন। দেশের বৃহৎ স্থলবন্দর বেনাপোল সীমান্তে সতর্কবস্থা রয়েছেন স্বাস্থ্যকর্মিরা। যশোর জেলা সিভিল সার্জন অফিস থেকেও প্রত্যেক সরকারি অফিস ও হাসপাতালে জনসচেতনতা বাড়াতে সতর্কতার চিঠি দেওয়া হয়েছে। যশোরে এই ভাইরাসে অক্রান্ত হওয়ার খবর এখনও পাওয়া যায়নি। জেলায় এইচএমপিভি মহামারি আকার ধারণ করার সম্ভাবনাও নেই বলছে স্বাস্থ্য বিভাগ। মাইকিং বা প্রচারপত্র বিতরণ শুরু হয়নি। তবে জনসচেতনা বাড়াতে স্বাস্থ্য বিভাগের দৃশ্যমান কোনো পদক্ষেপ না থাকাতে ক্ষুদ্ধ সচেতন নাগরিক সমাজ। এদিকে, এইচএমপি ভাইরাসে নবজাতক শিশু বেশি আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকলেও জেলার কোনো শিশু এই রোগে আক্রান্ত হয়নি। শিশু…

Read More

বাংলার ভোর প্রতিবেদক শিক্ষাই জাতির মেরুদণ্ড। একটি জাতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুশিক্ষা নিশ্চিত করা বাধ্যতামূলক “মেধাবী শিক্ষার্থীদের পাশে আমরা” এই স্লোগানে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রি বিতরণ করেছেন ইয়ামাহা রাইডার্স ক্লাব যশোর। বৃহস্পতিবার সকালে যশোর শহরের খড়কি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীর হাতে স্কুল ব্যাগ ও শিক্ষার সামগ্রি তুলে দেন ইয়ামাহা রাইডার্স ক্লাব যশোরের সদস্যরা। শিক্ষা সামগ্রি পেয়ে আনন্দ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। এ সময় ইয়ামাহা রাইডার্স ক্লাব যশোরের এডমিন ইয়ামন পিয়াল জানান, ইয়ামাহা রাইডার ক্লাব দীর্ঘদিন ধরে সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় তাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। তিনি আরো বলেন, এই ধরনের কাজ শুধু শিক্ষার্থীদের উৎসাহিত করে না, সমাজে…

Read More