মাগুরা সংবাদদাতা ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ প্রতিপাদ্যে শুক্রবার দুপুরে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আমিরুল ইসলামের সভাপতিত্বে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপনের অংশ হিসেবে জেলা স্টেডিয়ামে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলার (বালক ও বালিকা) উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক অহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মিনা মাহমুদা। খেলায় বালিকা পর্যায়ে চ্যাম্পিয়ন হয় গোয়ালদহ সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং রানারআপ হয় খানাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। বালক পর্যায়ে চ্যাম্পিয়ন হয় সব্দালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং রানারআপ হয় বালিদিয়া উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়। খেলা শেষে বিজয়ীদের মাঝে…
Author: banglarbhore
বাংলা ভোর প্রতিবেদক বাড়তি মূল্য সংযোজন কর-ভ্যাট ও সম্পূরক শুল্ক প্রত্যাহরের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি যশোর শাখা। বৃহস্পতিবার সকালে প্রেসক্লাব যশোরে সামনে মানববন্ধন শেষে অতিরিক্ত জেলা প্রশাসক নাজিবুল আলমের কাছে স্মারকলিপি প্রদান করেন মালিক সমিতির নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ বলেন, সারা দেশে ৪ লাখ ৮৫ হাজার রেস্টুরেন্ট রয়েছে। এর সাথে প্রায় ২ কোটি মানুষ এই সেক্টরের সাথে জড়িত। যশোরে এ সমিতির সদস্য রয়েছে ৩৩ জন আর রেস্টুরেন্ট রয়েছে একশটি। এ খাতে প্রত্যক্ষভাবে দুই হাজার লোক জড়িত। রেস্তোরাঁ ব্যবসার ওপর ভ্যাট ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করা হচ্ছে। এ ছাড়া সম্পূরক শুল্ক (এসডি) নামে আরও একটি…
বাংলার ভোর প্রতিবেদক যশোর সাহিত্য পরিষদ কার্যালয় জুড়ে নতুন প্রাণের স্পন্দন। কবি, সাহিত্যিক, আবৃত্তি শিল্পীসহ সাংস্কৃতিক প্রেমীদের মিলনমেলা। উপলক্ষ সংস্কারোত্তর কার্যালয় প্রবেশ ও ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠান। বৃহস্পতিবার সন্ধ্যায় এই মহতি আয়োজনে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান। পরিষদের সভাপতি ইকবালের সভাপতিত্ব বিশেষ অতিথি ছিলেন পরিষদের প্রতিষ্ঠাতাদের অন্যতম কবি আব্দুর রব। বক্তব্য রাখেন ও কবিতা আবৃত্তি করে শোনান সাংস্কৃতিকজন হারুন অর রশিদ, কবি নান্নু মাহাবুব, দিপংকর দাস রতন, অ্যাডভোকেট মাহমুদ হাসান বুলু, অ্যাডভোকেট বাসুদেব বিশ্বাস, কবি মাহমুদা রিনি, শাহেদ নওয়াজ, মামুন আজাদ, সাদি তাইফ, উত্তম চক্রবর্তী, আজিমুল হক প্রমুখ। সঞ্চালনা করেন মাজেদ নওয়াজ। এর আগে অতিথিদের ফুল আর…
বাংলার ভোর প্রতিবেদক পৃথিবী ও কলা বিপ্লব দিবসে পৃথিবীর প্রতীকী জন্মদিন পালন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ঐক্য-বন্ধন। বৃহস্পতিবার মণিরামপুর উপজেলার পলাশী আদর্শ কলেজ মাঠ প্রাঙ্গণে কলেজের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে ও ঐক্য-বন্ধনের সদস্যদের উপস্থিতিতে এই দিবসটি পালন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পলাশী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শ্যামল কুমার দাশ। ঐক্য-বন্ধনের প্রতিষ্ঠাতা সভাপতি মাহমুদুল হাসান সোহাগের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য সচিব আশিকুজ্জামান, সদস্য রত্ন রাজ, রায়হান হোসেন, আল মামুন, ইমন হোসেন, রনি হোসেনসহ কলেজের শিক্ষকরা। অনুষ্ঠানে বক্তারা বিশ্বশান্তি প্রতিষ্ঠা, পরিবেশ সংরক্ষণ, এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। সবার সম্মিলিত প্রচেষ্টায় এ ধরনের উদ্যোগ একটি সবুজ ও শান্তিপূর্ণ পৃথিবী গড়তে সহায়ক হবে…
বাংলার ভোর প্রতিবেদক যশোরের চৌগাছায় বৈষম্য বিরোধী ছাত্রদের দাবীর মুখে ভোটার তালিকা হালনাগাদ প্রশিক্ষণ কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার সরকারি শাহাদৎ পাইলট মাধ্যামিক বিদ্যালয়ের হলরুমে প্রশিক্ষণ শুরু হয়। প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহনকারিদের বেশিরভাগই পতিত সরকারের অনুসারি। এ কারণে ছাত্ররা দুপুরে উপজেলা নির্বাচন অফিস ঘেরাও করে। তাদের দাবিরর মুখে প্রশিক্ষণ কার্যক্রম সাময়িকভাবে স্থগীত করা হয়। উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা রাসেদুল ইসলাম রিতম জানান, উপজেলায় ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে সকল জনশক্তিই পতিত সরকারের। তালিকায় উপজেলা মহিলা আওয়ামীলীগের নেত্রী ইস্মতারা, স্বরুপদাহ ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আলী হোসেন, আওয়ামীলীগ নেতা ধুলিয়ানি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক আশরাফুল ইসলাম, আওয়ামী পন্থী শিক্ষক নেতা…
বাংলার ভোর প্রতিবেদক ‘আমরা তো লড়ছি সমতার মন্ত্রে; থামবো না কখনোই শত ষড়যন্ত্রে’ এ আহ্বানে শুরু হয়েছে উদীচী যশোর জেলা সংসদের দ্বাবিংশ সম্মেলন বৃহস্পতিবার বিকালে জাতীয়, দলীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে বর্ণাঢ্য আয়োজনে সম্মেলনের উদ্বোধন করা হয়। সংগঠন কার্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠান শেষে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রায় অংশ নেন বিভিন্ন সুধীজন, জেলা সংসদসহ অন্যান্য শাখার নেতাকর্মীবৃন্দ। জেলা সম্মেলন প্রস্তুতি পর্ষদের চেয়ারম্যান হাবিবা শেফার সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন মুক্তিযোদ্ধা মশিউর রহমান। সদস্য সচিব সাজ্জাদুর রহমান খান বিপ্লবের সঞ্চালনায় এসময় আরও বক্তৃতা করেন বাংলাদেশ উদীচীর কেন্দ্রীয় সহসভাপতি জামশেদ আহমেদ তপন, যশোর সংসদের সহ সভাপতি আমিনুর রহমান হিরু প্রমুখ। এসময় বক্তরা বলেন, ‘সময়টা এখন…
বাংলার ভোর প্রতিবেদক তাবলীগ জামাতের দুই পক্ষে বিবাদমান দ্বন্দের ইনসাফ ভিত্তিক সমাধান চান যশোর সচেতন ছাত্রসমাজের নেতৃবৃন্দ। বৃহস্পতিবার প্রেসক্লাব যশোরে এক সংবাদ সম্মেলনে তাবলীগ জামাতের বিবাদমান সমস্যা তুলে ধরেন সংগঠনের সদস্য জুয়েল হোসেন। তিনি বলেন, তাবলীগ জামাত মুসলিম উম্মাহর ঐক্যের প্রতীক এবং সারা বিশ্বে ইসলামের দাওয়াহ কার্যক্রমের অন্যতম মাধ্যম। সাম্প্রতিক বছরগুলোতে তাবলীগ জামাতের অভ্যন্তরীণ বিভেদ সংঘর্ষে রূপ নিয়েছে যার ফলশ্রুতিতে প্রাণহানির মতো দুঃখজনক ঘটনা ঘটেছে। যা দেশের সার্বিক স্থিতিশীলতা ও শান্তি শৃঙ্খলার জন্য হুমকি স্বরূপ। সংবাদ সম্মেলনে তিনি তাবলীগ জামাতের বৈষম্য তুলে ধরে বলেন, শুরাই নেজামের প্রধান মুরব্বিরা ভারত ও পাকিস্তান থেকে নির্বিঘ্নে আসতে পারেন। অথচ বিশ্ব মারকাজ নিজামুদ্দিনের (মূলধারার…
বাংলার ভোর প্রতিবেদক সরকার জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ: ইকবাল কবির জাহিদ যশোরের বাঘারপাড়া উপজেলার বাড়কিতে তিনদিনের অমল সেন স্মরণমেলা শুরু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে অমল সেনের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের মধ্যদিয়ে মেলার আনুষ্ঠানিকতা শুরু হয়। বিকেলে বাকড়ী মাধ্যমিক বিদ্যালয়ের সরলা মঞ্চে ‘বৈষম্য সমতার সমাজ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতনের পর সাধারণ মানুষের প্রত্যাশা ছিল তারা শোষণের যাতাকল থেকে মুক্তি পাবেন। কিন্তু অন্তর্র্বতীকালীন সরকার মানুষের সেই প্রত্যাশা পূরণে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। সংস্কারের কথা বলা হচ্ছে। কিন্তু সংস্কার যদি এদেশের শ্রমিক, কৃষক, ছাত্র, নারী তথা শ্রমজীবী মানুষের কল্যাণের…
মাগুরা সংবাদদাতা বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান বলেছেন, লড়াই কিন্তু শেষ হয়নি, লড়াই সংগ্রাম অনেক রয়ে গেছে। আমাদের সন্তানেরা যে স্লোগান দিয়েছে আমরা একই স্লোগান দিবো। এ সময় তিনি স্লোগান দেন আবু সাঈদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ। বৃহস্পতিবার সকালে মাগুরা শহরে নোমানী ময়দানে জেলা জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক এমবি বাকেরের সভাপতিত্বে কর্মী সম্মেলন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- কেন্দ্রীয় কমিটির নির্বাহী পরিষদ সদস্য মোবারক হুসাইন, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও টীম সদস্য যশোর-কুষ্টিয়া অঞ্চল সাবেক জেলা আমীর আলমগীর বিশ্বাস, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, মাওলানা আজিজুর রহমান, কেন্দ্রীয় মজলিসে শুরা…
সোহাগ হোসেন যশোরের শার্শা উপজেলার বেলতলা বাজারে বাণিজ্যিকভাবে জমে উঠেছে মৌসুমী ফল কুলের বাজার। কুল ও আম মৌসুমে মুখরিত হয়ে ওঠে এখানকার সব আড়তগুলো। প্রতিদিন এখান থেকে ছোট বড় ১৫ থেকে ২০ ট্রাক কুল রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন বিভাগীয় শহরে রপ্তানি হচ্ছে। যশোর- সাতক্ষীরা দুজেলার সীমান্তবর্তী উপজেলা শার্শা ও কলারোয়া জিরো পয়েন্ট বেলতলা নামক স্থানে এ বাজারটি অবস্থিত। এবছর বাজারে থাইআপেল কুল ২২৫ টাকা, বলসুন্দরী কুল ১৪০ টাকা, নারকেল কুল ৬৫ টাকা, বাও কুল ২৫-৩০ টাকা, চায়না কুল ৮০ টাকা এবং কাশ্মিরি ৭০ থেকে ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। স্থানীয় কুলচাষি মিজানুর রহমান জানান, আমি ৮ বছর ধরে কুলচাষ…