Author: banglarbhore

# মালিক পক্ষের অভিযোগ বিপু-রিপন যুবদল কর্মী বাংলার ভোর প্রতিবেদক ঈগল পরিবহনের যশোর শহরের মণিহার টিকিট কাউন্টারসহ তিনটি ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়ার অভিযোগ উঠেছে যুবদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। সোমবার সন্ধ্যায় এসব প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়। দুই দিন ধরে প্রতিষ্ঠানগুলো তালাবদ্ধ অবস্থায় রয়েছে। ঈগল পরিবহনের সূত্রে জানা গেছে, ঈগল পরিবহনের মণিহার এলাকার দুইটি টিকিট কাউন্টার বন্ধ থাকায় খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী কোনো বাস যশোরে আসছে না। খুলনা থেকে গোপালগঞ্জ হয়ে বাসগুলো চলাচল করছে। এদিকে সোমবারের আগে প্রতিদিন ঈগল পরিবহনের ১০ থেকে ১২টি ট্রিপ যশোর থেকে ঢাকার মধ্যে চলাচল করত। এখন শহরের নিউ মার্কেট কাউন্টার থেকে এক থেকে দুইটি ট্রিপ…

Read More

বাংলার ভোর প্রতিবেদক ঢাকা ও অন্যান্য শহরে আদিবাসী ছাত্রদের উপর হামলার প্রতিবাদে যশোর প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় প্রগতিশীল ছাত্র সমাজের ব্যানারে এই বিক্ষোভ মিছিল করা হয়। বিক্ষোভে অংশ নেন বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের যশোর জেলা সম্পাদক কমরেড তসলিম-উর-রহমান, নয়া গণতান্ত্রিক গণমোর্চা জেলা সমন্বয়ক খবির শিকদার, যুব নেতা শেখ আলাউদ্দীন, শিক্ষক আলাউদ্দীন, এবং শিক্ষার্থী সুরাইয়া শিকদার এশাসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ। বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, এই হামলার দায় রাষ্ট্র ও প্রশাসনকেই নিতে হবে। অবিলম্বে হামলাকারীদের চিহ্নিত করে গ্রেফতার ও শাস্তির আওতায় আনতে হবে। বিশেষ করে, বক্তারা পাঠ্যপুস্তকের উপর থাকা ‘আদিবাসী’ শব্দের গ্রাফিতি মুছে ফেলার ঘটনায় ক্ষোভ…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাইমুল ইসলাম রিয়াদ হত্যাকাণ্ডের বিচার ও ক্ষতিপূরণ দাবিতে মানববন্ধন হয়েছে। বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে শিক্ষার্থীদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোরের আহবায়ক রাশেদ খানের নেতৃত্বে ঘন্টাব্যাপী মানববন্ধনে অর্ধশতাধিক শিক্ষার্থী অংশ নেন। এসময় শিক্ষার্থী নেতৃবৃন্দ বলেন, পরিবেশ বিজ্ঞান বিভাগের ২০১১-১২ শিক্ষাবর্ষের নাইমুল ইসলাম রিয়াদ একজন রাজনৈতিক সচেতন শিক্ষার্থী ছিলেন। ছাত্রলীগের নেতাকর্মীরা ক্যাম্পাসে আধিপত্য বিস্তার করতে ২০১৪ সালের ১৪ জুলাই বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে তাকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় মামলা হলেও বিগত সরকারের সময় হত্যাকারী ছাত্রলীগের নেতাকর্মীরা বীরদর্পে ঘুরে বেড়িয়েছে। অনেকে রাজনৈতিক প্রভাব খাটিয়ে মামলার চার্জশিট…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর চেম্বার অব কমার্সের নেতৃবৃন্দ যশোরের শিল্প শহর নওয়াপাড়ার সার, সিমেন্ট ও খাদ্য শস্য ব্যবসায়ী সমিতির সাথে মতবিনিময় সভা করেছেন। বুধবার সমিতির নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আবদুল গণি সরদার। সভায় উপস্থিত ছিলেন যশোরে চেম্বারের সভাপতি মিজানুর রহমান খান, সহসভাপতি মঞ্জুরুল ইসলাম মুকুল, সম্পাদক তানভিরুল ইসলাম সোহান, যুগ্ম সম্পাদক এজাজ উদ্দিন টিপু, নির্বাহী সদস্য আবদুল হামিদ চাকলাদার, নূর আলম পাটোয়ারি, সার, সিমেন্ট ও খাদ্য শস্য ব্যবসায়ী সমিতির সাধঅরণ সম্পাদক জালাল হোসেন, মশিউর রহমান, আবদুল গফফার প্রমুখ। মতবিনিময় সভায় ব্যবসায়ী নেতৃবৃন্দ বলেন, নওয়াপাড়া শিল্প শহর হলেও এর অবকাঠামোগত কোন কাঠামো গড়ে ওঠেনি। বেনাপোল থেকে মোংলা…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরের বেনাপোলে বিজিবি ও বিএসএফের মধ্যে সেক্টর কমান্ডার পর্যায়ে সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে যশোর ৪৯ বিজিবি বেনাপোল বিওপির সম্মেলন কক্ষে বিজিবির খুলনা সেক্টর ও বিএসএফের কলকাতা সেক্টরের মধ্যে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বিজিবির খুলনা সেক্টর কমাণ্ডার কর্নেল মেহেদী হাসান চৌধুরীর নেতৃত্বে খুলনা সেক্টরের অধীন ব্যাটালিয়নের অধিনায়কসহ ২২ সদস্যের প্রতিনিধিদল অংশ নেয়। অন্যদিকে, বিএসএফের কলকাতা সেক্টর কমান্ডার ডিআইজি তারনি কুমারের নেতৃত্বে ১৬ সদস্যের দল অংশ নেয়। বিজিবির খুলনা সেক্টরের অতিরিক্ত পরিচালক (অপারেশন) খসরু রায়হান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সভায় ভারত-বাংলাদেশ সীমান্ত ও দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। দুই পক্ষই সীমান্তে প্রাণহানি, মাদকদ্রব্য অনুপ্রবেশ,…

Read More

বাংলার ভোর প্রতিবেদক চার দশক ধরে খেজুর গুড় তৈরি করেন গাছি আবদুল গণি (৭০)। শীতের মৌসুমে তার ব্যস্ততা বেড়ে যায়। রস গুড় বিক্রি করেই চলে সংসার। গুড়-পাটালি নিয়ে হাজির হয়েছেন খেজুর গুড় মেলায়। ক্রেতা ও দর্শনার্থীদের ভিড়ে দরকষাকষি করে ন্যায্য দামে গুড়-পাটালি বিক্রি করতে পেরে খুশি তিনি। আরেক গাছি ও তরুণ উদ্যোক্তা আবদুল কুদ্দুস (৩৫) তিন শতাধিক খেজুর গাছ থেকে রস সংগ্রহ করে গুড় পাটালি বিক্রি করেন। গুড় মেলায় প্রায় একশ’ কেজি গুড়ি পাটালি নিয়ে হাজির হয়েছেন। বিক্রিতে সাড়া পেয়েছেন বেশ। শুধু আবদুল গণি কিংবা আবদুল কুদ্দস নয়, তাদের মত প্রায় দুই শতাধিক গাছির খেজুর গুড়-পাটালির পসরায় জমজমাট হয়ে উঠেছে…

Read More

কালীগঞ্জ সংবাদদাতা ঝিনাইদহের কালীগঞ্জ মোবারকগঞ্জ চিনিকল শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের দ্বি-বার্ষিক সাধারণ নির্বাচনে নবনির্বাচিত প্রতিনিধিদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় মোচিক ট্রেনিং কমপ্লেক্সে নির্বাচন পরিচালনা কমিটির আয়োজনে শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান (ব্যবস্থাপক র্অথ) হিরন্ময় বিশ্বাসের সভপতিত্বে প্রধান অতিথি ছিলেন মিলের ব্যবস্থাপনা পরিচালক মুহম্মদ সাইফুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন শ্রমিক-কর্মচারী ইউনিয়নের নবনির্বাচিত সভাপতি শফিকুর রহমান রিংকু, সাধারণ সম্পদক জাহিদুল ইসলাম, সহ-সভাপতি শাহার আলী, সাহেদ আলী, সহ-সাধারণ সম্পাদক কামরুজ্জামান, মিলন বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক এমরান হোসেন, কোষাধ্যক্ষ এ.এম নাজমুস শাকির, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম, প্রচার সম্পাদক জাহিদুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক তরিকুল ইসলাম,…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরে বুধবার ‘পৃথিবী ও কলা বিপ্লব দিবস’ উদযাপন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে কর্মক্ষেত্রে অবদান রাখার জন্য প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমানসহ ৩ জন সাংবাদিক ও ১ জন পুলিশ কর্মকর্তাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে। আর্ট মাদার আর্থ ফাউণ্ডেশনের আয়োজনে এবং সামাজিক সচেতন সংস্থার (সাসস) পৃষ্ঠপোষকতায় বুধবার বেলা ১১টায় যশোর পৌরপার্কে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাসস যশোর জেলা শাখার সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, পুলিশের উপ-পরিদর্শক মো. মফিজুল ইসলাম পিপিএম ও দৈনিক লোকসমাজের স্টাফ রিপোর্টার মীর…

Read More

ঝিকরগাছা সংবাদদাতা যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় ঝিকরগাছায় কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলা-২০২৫ এর শুভ উদ্বোধন করা হয়েছে। তারুণ্যের উৎসবে স্লোগান নতুন বাংলাদেশ এসো দেশ বদলায়, পৃথিবী বদলায় ও কৃষিই উন্নতি ব্যাপ্তি। বুধবার দুপুরে উপজেলা কৃষি অফিস চত্বরে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ঢাকা খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক প্রকল্প বাস্তবায়ন ও আইসিটি উইং কৃষিবিদ ড. ফ.ম. মাহবুবুর রহমান। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ঝিকরগাছা উপজেলা কৃষিবিদ ড. মোশাররফ হোসেন। সেমিনার ও প্রদর্শন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার ভুপালী সরকার ও প্রকল্প পরিচালক কৃষিবিদ রমেশ চন্দ্র ঘোষ। এ…

Read More

কোটচাঁদপুর সংবাদদাতা ঝিনাইদহের কোটচাঁদপুরে জামায়াত নেতা হত্যা মামলার এজাহারভুক্ত আসামি পুলিশের কথিত সোর্স কাওসার লস্করকে (৫৫) গভীর রাতে পুলিশ পরিচয়ে বাড়ি থেকে তুলে নিয়ে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত ১ টার দিকে কোটচাঁদপুর উপজেলার এলাঙ্গী ইউনিয়নে চাঁদপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কাওসার লস্কর বিগত সরকারের আমলে পুলিশ ও র‌্যাবের সোর্স হিসেবে কাজ করতেন এবং একাধিক অপকর্মের হোতা বলে নিশ্চিত করেছে নির্ভরযোগ্য সূত্র। স্থানীয়রা জানায়, কাওসার বহুদিন যাবত পুলিশ প্রশাসনের সোর্স হিসেবে কাজ করেন। ২০১৪ সাল থেকে ঝিনাইদহের তৎকালিন পুলিশ সুপার আলতাফ হোসেনের সময় বেপরোয়া হয়ে ওঠেন তিনি । তার অত্যাচারে এলাকাবাসী ঘরে থাকতে পারতো না।…

Read More