Author: banglarbhore

বাংলার ভোর প্রতিবেদক যশোরের কেশবপুর উপজেলার হাসানপুর ইউনিয়নের বুড়িহাটি জিয়েলতলা যুবসমাজের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ) পালন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে বুড়িহাটি জিয়েলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক আলোচনা সভা, দোয়া মাহফিল এবং বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ​ হাসানপুর ইউনিয়ন বিএনপির সদস্য শফিকুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এই অনুষ্ঠানে বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সঃ)-এর জীবনাদর্শ ও দ্বীনি চর্চার গুরুত্ব নিয়ে আলোচনা করেন। বক্তারা মানবতার মুক্তি ও এলাকাবাসীর মধ্যে ধর্মীয় শিক্ষার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। ​অনুষ্ঠানে কুরআন-হাদিস থেকে আলোচনা করেন জিয়েলতলা বাজার মসজিদের ইমাম ইমরান হোসেন, বুড়িহাটি দক্ষিণপাড়া জামে মসজিদের ইমাম আব্দুল সালামসহ অন্যান্য আলেমগণ। ​অনুষ্ঠানে উপস্থিত…

Read More

বাংলার ভোর প্রতিবেদক চুক্তি শেষ হওয়ার পরও বাড়ি ছাড়ছে না ভাড়াটিয়ারা। উল্টো হুমকি-ধামকির মুখে দিন কাটাচ্ছেন এক অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা। যশোর শহরের ঘোপ সেন্ট্রাল রোডে অবস্থিত নিজের ৪ তলা ভবনের নিচতলা একটি কিডনি ডায়লাইসিস সেন্টারকে ভাড়া দিয়ে এই বিপাকে পড়েছেন জেসমিন আক্তার নামের ওই নারী। রোববার দুপুরে প্রেসক্লাব যশোরে এক সংবাদ সম্মেলন করে তিনি প্রশাসন ও সাংবাদিকদের কাছে এ বিষয়ে হস্তক্ষেপ কামনা করেছেন। ​সংবাদ সম্মেলনে জেসমিন আক্তার জানান, তিনি তার বাড়ির নিচতলা ‘নিউলাইফ আউট রিপ’ নামের একটি কিডনি ডায়লাইসিস সেন্টারের কাছে ভাড়া দেন। ৩৯ হাজার টাকা মাসিক ভাড়া এবং ৫ লাখ ৫০ হাজার টাকা জামানতের চুক্তিতে এই ভাড়া দেওয়া হয়েছিল,…

Read More

বাংলার ভোর প্রতিবেদকচার দফা দাবিতে বিক্ষোভ শেষে অনির্দিষ্টকালের জন্য ছুটির দরখাস্ত জমা দিয়েছে যশোরের পল্লী বিদ্যুতের কর্মকর্তা কর্মচারীরা। পল্লী বিদ্যুৎ অ্যাসোসিয়েশনের ঘোষিত অনির্দিষ্টকালের গণছুটি কর্মসূচির অংশ হিসেবে রোববার ১১টায় তারা এ ছুটির দরখাস্ত জমা দেন। পল্লী বিদ্যুতের কর্মকর্তা কর্মচারীরা জানান, দীর্ঘদিন ধরে তারা পল্লী বিদ্যুতের সংস্কার, দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা, চাকরি বৈষম্য দূরীকরণ ও হয়রানিমূলক পদক্ষেপ বন্ধের দাবিতে আন্দোলন করে আসছেন। একাধিকবার কমিটি গঠনসহ সংকট সমাধানে সরকারের পক্ষ থেকে নানামুখি আশ্বাস দেয়া হলেও কিছুই বাস্তবায়ন করেনি বিদ্যুৎ মন্ত্রণালয়। উপরন্তু আন্দোলনের সঙ্গে জড়িত কর্মকর্তা-কর্মচারীদের চাকরিচ্যুতি, বদলি, বরখাস্তসহ নানা শাস্তিমূলক পদক্ষেপ নিয়ে হয়রানি করছে। এ অবস্থায় দাবি আদায়ে তারা…

Read More

বেনাপোল সংবাদদাতা বেনাপোল থেকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ইমরান হোসেনকে (২৮) গ্রেপ্তার করেছে পোর্ট থানা পুলিশ। গ্রেপ্তার ইমরান হোসেন যশোর শহরের বারান্দীপাড়া এলাকার বাসিন্দা এবং যশোর এমএম কলেজ ছাত্রলীগের দফতর সম্পাদক। শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ রাসেল মিয়া বলেন, ৫ সেপ্টেম্বর রাতে ওই ছাত্রলীগ নেতা ভারতে পালিয়ে যাওয়ার উদ্দেশ্যে বেনাপোল আমে। এসময় স্থানীয়রা তাকে বেনাপোলের ভবেরবেড় এলাকা থেকে আটক করে। পরে তাকে পোর্ট থানা পুলিশের কাছে সোপর্দ করে। ইমরানকে শনিবার সকালে যশোর কোতোয়ালি থানা পুলিশের কাছে সোর্পদ করা হয়েছে। ছাত্রলীগ নেতা ইমরান বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলামের বাড়িতে বোমা হামলার সময় নেতৃত্ব দেন।…

Read More

বাংলার ভোর প্রতিবেদক বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) যশোর জেলার দ্বাদশ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে বি সরকার ঘূর্ণায়মান রঙ্গমঞ্চের সামনে জাতীয় সঙ্গীতের মাধ্যমে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করেন সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য হোসাইন রশীদ। এরপর গণসংগীতের পরে নেতাকর্মীরা লাল পতাকা মিছিল বের করেন। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বি সরকার ঘূর্ণায়মান মিলনায়তনের সম্মেলনস্থলে সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তারা বলেন, বিদ্যমান জাতীয় প্রেক্ষাপটে, শোষণ ও বৈষম্য প্রতিরোধের জন্য একটি বামপন্থী গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা অপরিহার্য। সিপিবি কৃষক, শ্রমিক ও শ্রমজীবী জনগণের অধিকারের জন্য ধারাবাহিকভাবে লড়াই করেছে। নেতারা আরও বলেন, দরিদ্র ও মেহনতি মানুষের স্বার্থের উপর অবিচারের…

Read More

মাগুরা জেলা সংবাদদাতা মাগুরা সদর উপজেলার শ্রিমন্তপুর গ্রামে বড় বউয়ের দেয়া আগুনে স্বামীসহ ছোট স্ত্রী ও সন্তান আগুনে দগ্ধ হওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার গভীর রাতে পারিবারিক কলহের জের ধরে প্রথম স্ত্রী সুমি আক্তার (৩০) রাগের বশবর্তী হয়ে ঘুমন্ত স্বামী বাহারুল ও সতীন লাভলী বেগমের ঘরে পেট্রল দিয়ে আগুন ধরিয়ে দেয়। ঘটনার পর প্রথম স্ত্রী সুমি নিজেই দায় শিকার করে স্থানীয় ফাঁড়িতে আত্মসমর্পণ করে। গুরুতর  দগ্ধ স্বামী বাহারুল দ্বিতীয় স্ত্রী ও সন্তানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত বাহারুলের ছোট ভাই মনিরুল ইসলাম ও স্বজনরা জানান, প্রথম স্ত্রী সুমি আক্তার তিন সন্তানকে গ্রামের বাড়িতে রেখে বড় ভাই…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরের রাজারহাটে সিআইডি পুলিশের ওপর হামলার ঘটনায় আরও এক আসামিকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত আটটার পর বসুন্দিয়ার মোড় থেকে বসুন্দিয়ার জঙ্গলবাধাল গ্রামের ইব্রাহিমকে আটক করে কোতোয়ালি থানা পুলিশ। বিষয়টি মামলার তদন্ত কর্মকর্তা এসআই কামরুজ্জামান নিশ্চিত করেছেন। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার রাতে একই মামলায় খুলনার ডুমুরিয়া হাসানপুর গ্রামের শাওন সরদারকে আটক করে পুলিশ। তিনি রাজারহাট এলাকায় বসবাস করতেন। হামলার সময় তার পরিহিত পোশাকও উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়,বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে রাজারহাট এলাকায় মাদকবিরোধী অভিযানে গেলে সিআইডি পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে। চিহ্নিত মাদককারবারি তুষার সরদারকে ২০ পিস ইয়াবাসহ আটক করলে তার সহযোগিরা…

Read More

বাংলার ভোর প্রতিবেদক এক মাসের মধ্যে প্রতিবন্ধী বিদ্যালয়ের স্বীকৃতি ও এমপিওভুক্তির ঘোষণা না দিলে রাজপথে আন্দোলনের হুশিয়ারি দিয়েছেন বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদের সভাপতি ইলিয়াস রাজ। শনিবার যশোর জিলা স্কুল অডিটোরিয়ামে খুলনা বিভাগীয় প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদ আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুশিয়ারি দেন। ইলিয়াস রাজ বলেন, আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে শিগগিরই স্বীকৃতি ও এমপিওভুক্ত করা হবে। আমরা বিশ্বাস করি ১৫ সেপ্টেম্বরের মধ্যে আমাদের দাবি আদায় হবে। কিন্তু মন্ত্রণালয়ে এখনো ফ্যাসিস্টদের দোসররা বহাল রয়েছে। তাদের ষড়যন্ত্রের কারণে আমাদের দাবি আদায় বাধাগ্রস্ত হলে প্রয়োজনে রাজপথে কঠোর আন্দোলন করা হবে। রক্ত দিয়ে হলেও আমরা দাবি আদায় করবো। বাংলাদেশ প্রতিবন্ধী…

Read More

খাজুরা সংবাদদাতা শনিবার দিনটা আব্দুর রাজ্জাকের জন্য ছিল অন্যরকম। সকাল ৯টায় প্রাক্তন শিক্ষার্থীরা মোটরসাইকেল বহর নিয়ে ছুটে আসেন তার বাড়ি। ফুল দিয়ে সাজানো ছাদখোলা গাড়িতে করে তাকে নেয়া হয় দীর্ঘদিনের কর্মস্থলে। সেখানে অপেক্ষমাণ শত শত শিক্ষার্থী প্রিয় শিক্ষককে ফুল দিয়ে বরণ করে নেন। দুপুরে খোলা মাঠের বিশাল মঞ্চ থেকে নেমে তিনি উঠে বসেন ঘোড়ার পিঠে। শিক্ষক-শিক্ষার্থীরা তাকে শোভাযাত্রা করে পৌঁছে দেন বাড়িতে। এটি ছিল যশোরের বাঘারপাড়া উপজেলার চন্ডিপুর মাধ্যমিক বিদ্যালয়ের দৃশ্য। প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক তার প্রায় ৩১ বছরের শিক্ষাজীবন শেষে অবসরে গেছেন। তাই প্রিয় শিক্ষককে বিদায় জানাতে সহকর্মী ও শিক্ষার্থীরা এই আয়োজন করে। এমন আয়োজন দেখে আব্দুর রাজ্জাক…

Read More

বাংলার ভোর প্রতিবেদক বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, সামনে নির্বাচন দেশ নিয়ে আবার অনেক ষড়যন্ত্র এবং চক্রান্ত হচ্ছে। যাতে করে দেশ আবার পূর্বের অবস্থান ফিরে গিয়ে মানুষ তার কথা বলার স্বাধীনতা এবং ভোট দেয়ার অধিকার হারিয়ে ফেলে। যেকোন মূল্যে আমরা দেশবিরোধী সকল ষড়যন্ত্র এবং চক্রান্ত রুখে দেবো। হাজার হাজার মায়ের সন্তানের আত্মত্যাগের বিনিময় গণতন্ত্র ফিরিয়ে আনার প্রাথমিক ধাপ অতিক্রম করেছি। কোনভাবেই তাদের আত্মত্যাগ বৃথা যেতে দেব না। সকলে ঐক্যবদ্ধভাবে গণতান্ত্রিক প্রকিয়া ফিরিয়ে আনার পাশাপাশি দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব নিস্কন্টক করবো ইনশাআল্লাহ। যাতে করে কোন বিদেশি শক্তি আবার আমাদের ওপর খবরদারি করতে না পারে। শনিবার যশোর নগর মহিলা দলের…

Read More