Author: banglarbhore

বাংলার ভোর প্রতিবেদক আগামী নির্বাচনে সনাতন ধর্মাবলম্বীদের উৎসবমুখর পরিবেশে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গণি। এসময় তিনি হিন্দু নারীদের উদ্দেশ্যে বলেছেন, আপনারা সবাই নির্ভয়ে শাঁখা সিন্দুর পরে উৎসব মুখর পরিবেশে ভোট দিতে যাবেন। শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে শনিবার দুপুরে যশোর টাউন হল ময়দনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। নিজ নিজ ধর্ম চর্চার গুরুত্ব আরোপ করে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে সিনিয়র সচিব নাসিমুল গণি বলেন, ৫ আগস্টের পর দেশে অভূতপূর্ব ঐক্য সৃষ্টি হয়েছে। ঐক্য ধরে রাখতে পারলে আমরা সবাই একত্রে সুখে শান্তিতে বাস করতে পারবো।  নিজ নিজ ধর্ম…

Read More

কাজী নূর দফায় দফায় বাড়ছে নিত্য পণ্যের বাজার। আগুনলাগা কাঁচা সবজির বাজার যেন তেঁতে উঠছে রোজ। সেই সঙ্গে লাফিয়ে বাড়ছে মাছ মুরগি ডিমের দাম। বাজারে সবচেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে ইলিশ মাছ। শুক্রবার যশোর শহরের বড় বাজার ও পুরাতন কসবা চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। বর্তমানে ৯০০ গ্রাম ওজনের ইলিশ ২২০০ টাকা, ৭শ’ থেকে ৮শ’ গ্রাম ওজনের ইলিশ ১৮শ’ টাকা, এক কেজি ওজনের ইলিশ মানভেদে ২ হাজার  থেকে ২৬শ’ টাকা বিক্রি হচ্ছে। অপরদিকে ৫ পিসে এক কেজি এমন ইলিশের দাম ৭শ’ টাকা এবং ২ পিসে এক কেজি ইলিশ মাছ ১ হাজার ৫০০ টাকা কেজি। বড় বাজারের মাছ…

Read More

বাংলার ভোর প্রতিবেদক সনাতন ধর্মবিশ্বাসীদের প্রাণপুরুষ যুগাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি, শুভ মহা জন্মাষ্টমী আজ। সারা বিশ্বের সাথে একযোগে যশোরেও সনাতন ধর্ম বিশ্বাসীরা ধর্মীয় আচার অনুষ্ঠানসহ উৎসাহ উদ্দীপনায় বর্ণাঢ্য নানা আয়োজনে উদযাপন করবেন এ বিশেষ দিনটি। সনাতন ধর্মে ভগবান বিষ্ণুর একটি বিশেষ রূপ হিসেবে মানা হয় শ্রীকৃষ্ণকে। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে পৃথিবীতে সাকার রূপে আবির্ভূত হন ভগবান শ্রীকৃষ্ণ। তার আবির্ভূত হওয়ার এই দিনটিই কৃষ্ণ জন্মাষ্টমী নামে পরিচিত। অরাজকতা, নিপীড়ন, অত্যাচার চরম পর্যায়ে পৌঁছালে অশুভ শক্তির বিনাশ করতে এবং দুষ্টের দমন করতে তিনি পৃথিবীতে জন্ম নেন শিষ্টের পালন আর সাধুজনদের রক্ষার জন্য। ঐতিহাসিকদের বিবেচনায় খ্রিষ্টপূর্ব ৯০০ থেকে ১০০০ সালে সনাতম ধর্মের…

Read More

বাংলার ভোর প্রতিবেদক    শিক্ষা ফাউন্ডেশন বাংলাদেশের আয়োজনে যশোরে বিনামূল্য যুব, প্রতিবন্ধী ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য  ফ্রিল্যান্সিং ট্রেনিংয়ের দ্বিতীয় ব্যাচের সমাপনী ও সনদ বিতরণ করা হয়েছে। শুক্রবার শহরের স্টেডিয়াম রোডে সহায় কম্পিউটার একাডেমীর প্রশিক্ষণ কক্ষে এই সমাপণী অনষ্ঠান হয়। যুব উন্নয়ন অধিদপ্তরের ট্রেনিং অফিসার হারুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর সদরের উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এমএম সাইফুল আলম। আলোচক ছিলেন অধ্যক্ষ মোস্তাক মোরশেদ ও উপজেলা একাডেমিক সুপারভাইজার বিশ্বাস ওয়াহিদুজ্জামান। স্বাগত বক্তব্য দেন প্রশিক্ষণ সমন্বয়কারী মাসুম বিল্লাহ।

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরে আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীসহ সকল শহিদদের স্মরণে সুধী সমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে মোবারককাটি কোলনির মোড়ে যশোরের রামনগর ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে সুধী সমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতে আমির অধ্যাপক গোলাম রসুল। প্রধান অতিথি তার বক্তৃতায় আগামী দিনে ইনসাফ ভিত্তিক একটি দেশ গড়ার জন্য আল্লামা সাঈদীর তাফসির মাহফিলগুলো শোনার আহবান জানান। ইউনিয়ন আমির অধ্যাপক মুছাহাক আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন যশোর-৩ (সদর) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ভিপি আব্দুল কাদের, জেলা জামায়াতের প্রচার সম্পাদক অধ্যাপক শাহাবুদ্দিন বিশ্বাস, সদর থানা জামায়াতের আমির অধ্যাপক আশরাফ আলী, থানা সুরা ও…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর শহরের বেজপাড়া বিহারী কলোনীর এনায়েত আলী (৭৩)। বয়সের ভারে তার শরীরে বেঁধেছে নানা রোগ। এরমধ্যে চোখেও দেখেন কম। অর্থের অভাবে নিতে পারেন না চোখের চিকিৎসা। এমন পরিস্থিতিতে শুক্রবার বেজপাড়ায় বসে ফ্রি চক্ষু ক্যাম্প। সেখানে নিয়েছেন বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসকের চিকিৎসা। এনায়েত আলী বলেন, আজ ফ্রি চক্ষু ক্যাম্পে ডাক্তার দেখিয়েছি, তারা চোখ পরীক্ষা নিরীক্ষা করে ড্রপ ওষুধ দিয়েছে। কয়েকদিন পর ছানি পড়া চোখ অপারেশন করবেন। এজন্য ইকোকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। শুধু এনায়েত আলী নয়; এদিন যশোর শহরের শতাধিক হতদরিদ্র ও অসহায় মানুষ চক্ষু রোগের চিকিৎসা পেয়েছে। সাথে পেয়েছেন ওষুধও। শুক্রবার দিনব্যাপী শহরের বেজপাড়া মেইন রোডে আয়োজন করা…

Read More

বাংলার ভোর প্রতিবেদক বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে সুস্থতা কামনায় যশোর জেলা বিএনপির আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ আসর দলীয় কার্যালয়ের সামনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত বলেন, গণতন্ত্রের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেও, পরিবর্তী পরিস্থিতিতে তিনি সর্র্বোচ্চ সংযম প্রদর্শন করেছেন। ফ্যাসিস্ট শেখ হাসিনা বেগম খালেদা জিয়াকে প্রতিনিয়ত অসম্মান করলেও, দেশবাসী তাকে সর্বোচ্চ সম্মান দিয়েছে। বিগত ১৬ বছর বেগম খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিল আয়োজনেও বাধা দেওয়া হয়েছে। দোয়া মাহফিল আয়োজনের কারণে দলীয় নেতাকর্মীদের…

Read More

চৌগাছা সংবাদদাতা যশোরের চৌগাছায় আধুনিক টাওয়ার লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। শুক্রবার দুপুরে পৌর শহরের প্রাণকেন্দ্র প্রেসক্লাব মোড়ে এ টাওয়ার লাইটের উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নাসিমুল গনি শেলী। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্র সচিব বলেন, টাওয়ার লাইট শুধু আলোকসজ্জা নয়, এটি নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতেও সহায়ক হবে। তিনি স্থানীয় জনগণকে সরকারি উন্নয়ন প্রকল্প রক্ষণাবেক্ষণে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। বিশেষ অতিথি ছিলেন যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলাম, পুলিশ সুপার রওনক জাহান, চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) তাসমিন জাহান এবং চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন। এছাড়া জেলা বিএনপির সদস্য ও…

Read More

বাংলার ভোর প্রতিবেদক ৪ কোটি টাকা চাঁদাবাজি ও অস্ত্র আইনে হওয়া দুটি মামলায় কারাগারে পাঠানো হয়েছে যশোরে নওয়াপাড়ার বিএনপি নেতা আসাদুজ্জামান জনিকে। শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে অভয়নগর আমলী আদালতের বিচারক জুবাইদা রওশন তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন যশোর আদালতের কোর্ট পরিদর্শক রোকসানা খাতুন। এর আগে গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে খুলনা শহরের রোজ গার্ডেন হোটেল থেকে স্থানীয় পুলিশের সহযোগিতায় তাকে গ্রেফতার করে পুলিশ। একই সঙ্গে তার সহযোগী চলিশিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য তুহিনকে আটক করা হয়। গ্রেফতারের পর জনিকে নিয়ে তার মালিকানাধীন নওয়াপাড়া ইকোপার্ক, বাসাসহ বিভিন্ন স্থানে অভিযানে চালায় যৌথবাহিনী। এসময় দেশীয় অস্ত্র…

Read More

বাংলার ভোর প্রতিবেদক সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার মহেশপুর গ্রামের চাঞ্চল্যকর স্ত্রী হত্যা মামলার প্রধান পলাতক আসামিকে যশোর থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬ যশোরের সদস্যরা। বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেলে র‌্যাব-৬ যশোর ক্যাম্পের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে যশোর জেলার বাঘারপাড়া উপজেলার কৃষ্ণনগর পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে পলাতক আসামি মো আসাদুল মন্ডল (৪৮)কে গ্রেপ্তার করেন। তিনি সিরাজগঞ্জের উল্লাপাড়া থানার পশ্চিম মহেশপুর গ্রামের গোলবার মন্ডলের ছেলে। র‌্যাব জানায়, নিহত রিনা খাতুন (৪০) ছিলেন আছাদুলের স্ত্রী। দীর্ঘদিন ধরে আসামি নিজ বসতবাড়ি বিক্রির চেষ্টা করছিলেন। স্ত্রী আপত্তি জানালে তাদের মধ্যে কলহ ও বিবাদ চরমে ওঠে। চলতি বছরের গত ২৩ জুলাই দুপুরে বাড়ি বিক্রির বিরোধকে কেন্দ্র করে…

Read More