চৌগাছা সংবাদদাতা যশোরের চৌগাছা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম রফিকুজ্জামানের অবসর জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সংবর্ধনা উপলক্ষে শনিবার বেলা ১১ টায় চৌগাছা মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চৌগাছা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি কামাল আহমেদ। প্রধান শিক্ষক শাহাজান কবিরের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুষ্মিতা সাহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসনিম জাহান ও থানার ভারপ্রাপ্ত ওসি কামাল হোসেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন প্রধান শিক্ষক মহব্বত হোসেন, গোলাম মোস্তফা, আরিফুল ইসলাম, সহকারী শিক্ষক আজম আশরাফুল…
Author: banglarbhore
তারিক মোহাম্মদ যশোর-বেনাপোল মহাসড়কের ঝিকরগাছা লাউজানী রেলক্রসিং যানবাহন চলাচলে মরণফাঁদে পরিণত হয়েছে। হরহামেশায় এখানে ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। দ্রুত সড়ক সংস্কার ও রেলগেটের দাবি তুলেছেন এলাকাবাসী। সরেজমিনে দেখা যায়, যশোর-বেনাপোল মহাসড়ক দিয়ে ঢাকা-বেনাপোল, ঢাকা- সাতক্ষীরা, খুলনা-বেনাপোল যাত্রী-মালবাহী বাস, ট্রাকসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যবাহী কয়েক হাজার যান প্রতিদিন চলাচল করে। বেশ কয়েক বছর পূর্বে এই মহাসড়কটি সংস্কার করা হলেও সেটা আবারও মরণফাঁদে পরিণত হয়েছে। সবচেয়ে বেশি বিপজ্জনক হয়ে উঠেছে ঝিকরগাছা উপজেলার সদর ইউনিয়নের লাউজানীর রেলক্রসিং এলাকা। এ রেলক্রসিংয়ে নেই কোন গেট। মহাসড়কের দুপাশেই বিভিন্ন স্থানে বিটুমিনের কার্পেটিং উঠে ও বসে গিয়ে ছোট বড় গর্তের সৃষ্টি হয়েছে। এ কারণে বেনাপোল ও ভোমরা স্থলবন্দরের পণ্যবাহী ট্রাক…
শার্শা সংবাদদাতা বাংলা ক্যালেন্ডারের পাতায় এখন পৌষ চলছে। তবে গত কয়েকদিনে শীতের তীব্রতা বেড়েছে। যশোরের বেনাপোল ও শার্শা অঞ্চলে জেঁকে বসেছে শীত। নবান্নের শেষে এখন গ্রামাঞ্চলের গোলাতে নতুন ধান। তাই শুরু হয়েছে চালের গুড়া তৈরি ও পিঠা পায়েশ খাওয়ার ধুম। সে হাওয়া বইছে ব্যস্ত নগর জীবনেও। এদিকে, বেনাপোলসহ শার্শাবাসী পিঠা তৈরির ফুরসত না পেলেও পিঠার স্বাদ নিতে ভোলেন না। তাই শীতের শুরুতেই বেনাপোল চলছে পিঠা বানানো ও পিঠা খাওয়ার ধুম। নানা রকমের পিঠার স্বাদ নিতে প্রতিদিনই ভিড় জমাচ্ছেন মানুষ রাস্তার ধারে গড়ে ওঠা ছোট ছোট পিঠার দোকানগুলোতে। কারিগররা ব্যস্ত সময় পার করছেন পিঠা বানাতে। এসব দোকানে দুপুরের পর থেকেই শুরু…
বাংলার ভোর প্রতিবেদক যশোর সদর উপজেলার সুলতানপুর গ্রামে “তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের (বারি অংগ)” অর্থায়নে আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র, যশোরের আয়োজনে বারি সরিষা-২০ এর ওপর এক মাঠ দিবস অনুষ্ঠিত হয়। মাঠ দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র যশোরের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. কাউছার উদ্দিন আহমদ। সাবেক ইউনিয়ন পরিষদ সচিব নুরুন্নবী বিশ্বাসের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউট গাজীপুর জেলার জয়দেবপুরের বৈজ্ঞানিক কর্মকর্তা আরিফুল ইসলাম। মাঠ দিবসে সুলতানপুর এলাকার কৃষান- কৃষানীরা উপস্থিত থেকে বক্তব্য রাখেন স্থানীয় কৃষক ও শিক্ষক কিয়ামউদ্দিন মাহফুজ বিল্লাহ হাসানা হেনা তুলি প্রমুখ। মাঠ দিবস সার্বিক পরিচালনা করেন যশোর আঞ্চলিক…
কেশবপুর পৌর সংবাদদাতা কেশবপুরের সাগরদাঁড়িতে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ২০১তম জন্মবার্ষিকী ও মধুমেলা উপলক্ষে বিশেষ আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে যশোর জেলা প্রশাসনের উদ্যোগে কেশবপুরের সাগরদাঁড়ির মধুমঞ্চ মিলনায়তনে ওই সভার আয়োজন করা হয়। যশোর জেলা প্রশাসক আজাহারুল ইসলাম সভায় সভাপতিত্ব করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেনের পরিচালনায় সভায় বক্তব্য দেন, যশোরের অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমিন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আছাদুজ্জামান, এনএসআই যশোরের যুগ্ম পরিচালক আবু তাহের পারভেজ, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট আল আমিন, র্যাব-৬ কো¤পানি কমান্ডারের প্রতিনিধি সোহেল আল মুজাহিদ, কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন,…
বাংলার ভোর প্রতিবেদক শীতের সকালে মায়ের সাথে উদীচীর হাতেখড়ি উৎসবে এসেছে জিসান আহমেদ নামে এক শিশু। তালপাতায় অ আ ক খ লেখার আনন্দ তাকে উৎসাহিত করছে। এর আগে কখনও এমন উৎসব করে বর্ণ লেখা শেখা হয়নি তার। মায়ের কাছে বাড়িতে স্লেটে বর্ণ লেখা শেখা শুরু তার। জিসান আহমেদ আধো আধো কন্ঠে বলেন, আমি খুশি। পাতায় অ, আ লিখেছি। অনেক আনন্দ লাগছে। শনিবার সকালে যশোর জেলা উদীচীর কার্যলয়ে হাতেখড়ি উৎসবে এমন মনোভাব ব্যক্ত করেন আগত অনেক ক্ষুদে শিক্ষার্থী। এদিন হাতেখড়ি উৎসব উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। অক্ষর শিশু শিক্ষালয়ের অধ্যক্ষ শৈলেশ কুমার রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উদীচী যশোরের…
কালীগঞ্জ সংবাদদাতা ঝিনাইদহের কালীগঞ্জের মোবারকগঞ্জ চিনিকলে অবৈধ নিয়োগ নিয়ে চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের উচ্চ পর্যায়ের তদন্ত দল কাজ শুরু করেছে। গত বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত তারা চিনিকলে অবস্থান করে সংশ্লিষ্টদের বক্তব্য গ্রহণ করেছেন। গত ১৫ ডিসেম্বর দৈনিক বাংলার ভোরে ‘মোবারকগঞ্জ চিনিকল : নিয়োগে সকলকেই ভাগ দিতেন শ্রমিকনেতা রসুল’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে। বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরশেনের প্রধান রসায়নবিদ আনিসুল আজমকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এছাড়াও কমিটির অন্য দুই সদস্য হলেন- বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরশেনের…
বাংলার ভোর প্রতিবেদক বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি যশোর ইউনিটের উদ্যোগে শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার সকালে রেড ক্রিসেন্ট সোসাইটির চত্বরে কম্বল বিতরণ করা হয়। জেলার অসহায়, হতদরিদ্র ও গরিব শীতার্ত পরিবারের মানুষের মাঝে ৪শ’ পিস কম্বল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলাম, রেড ক্রিসেন্ট ইউনিটের আজীবন সদস্য ও বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, ইউনিট লেভেল অফিসার মোক্তার হোসেন, হুমায়ন কবির, যুব সদস্য ইসমাইল হোসেন, ইমামুল হাসান, ফারহানা আহমেদ, রবিন হাসান সেতু, মিজান, শুভ, বনি কাকন প্রমুখ।
বাংলার ভোর প্রতিবেদক যশোরে জামায়াত ইসলামীর যশোর সদর উপজেলার কর্মপরিষদ সদস্যদের নিয়ে দিনব্যাপি ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে শহরের বারান্দী পাড়াস্থ জেলা কর্যালয়ে অনুষ্ঠিত এ ওরিয়েন্টেশনে প্রধান অতিথি ছিলেন জেলা আমীর অধ্যাপক গোলাম রসুল। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের মানুষ দুর্নীতিমুক্ত, সন্ত্রাস, চাঁদাবাজমুক্ত, ন্যায় ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র দেখেতে চায়। জামায়াত ইসলামীর কর্মীরা যেমন সৎ এবং দেশপ্রেমিক তেমনি দক্ষ। তাই জনগণের আশা আকাক্সক্ষা পূরণের জন্য আগামী নির্বাচনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করবে। দেশের মানুষ মুখিয়ে আছে আগামী নির্বাচনে অবাধে তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য। অন্তর্বর্তীকালীন সরকার প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের তারিখ ঘোষণা করবে। তার জন্য আমাদেরকে মানুষের…
শেখ জালাল যশোর জেলা যুবদলের নতুন কমিটি আসছে। নতুন কমিটি ঘিরে পদপ্রত্যাশীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা তৈরি হয়েছে। বিগত দিনে দল গোছানো ও আন্দোলনে সংগ্রামে সার্বক্ষণিক মাঠে থাকায় পুরাতন নেতৃত্বেই আস্থা রাখতে চায় তৃণমূলের নেতাকর্মীরা। সেই সমীকরণে বর্তমান সভাপতি এম তমাল আহমেদ ও সাধারণ সম্পাদক আনছারুল হক রানা এগিয়ে রয়েছেন বলে মনে করছেন নেতাকর্মীরা। জানা যায়, ২০১৮ সালের ১ জুন এম তমাল আহমেদ সভাপতি ও আনছারুল হক রানাকে সাধারণ সম্পাদক করে যুবদল যশোরে পাঁচ সদস্যের আংশিক কমিটি ঘোষণা দেয়া হয়। পরে ২০২০ সালে ২০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। এ আগের কমিটি গঠিত হয়ে ছিল ২০০৪ সালে। দীর্ঘ ১৪…