বাংলার ভোর প্রতিবেদক ২০১৯ সালের ৭ অক্টোবর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শেরেবাংলা হলের আবাসিক ছাত্র ও তড়িৎ কৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদকে নির্মমভাবে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের ঘটনাটি সেই সময় তোলপাড় সৃষ্টি হয়েছিল। সেই সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘রুম নম্বর ২০১১’। সিনেমাটি শুক্রবার দেশের সর্ববৃহৎ সিনেমা হল মনিহারের সিনেপ্লেক্সে প্রদর্শিত হয়েছে। জেলা প্রশাসক আজাহারুল ইসলাম, পুলিশ সুপার জিয়াউদ্দিন আহমেদসহ সুধীজনের সিনেমাটি উপভোগ করেন। সিনেমাটি দর্শকের মনে নাড়া দিয়েছে। সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস ও স্বাধীন বাংলাদেশের নাগরিক হিসেবে আত্মমর্যাদা নিয়ে বেঁচে থাকার বার্তা দেয়া হয়েছে সিনেমায়। সিনেমাটি পরিচালনা করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থী শেখ জিসান…
Author: banglarbhore
বাংলার ভোর প্রতিবেদক দ্যোতনা সাহিত্য পরিষদ, যশোরের মাসিক সাহিত্য আসর অনুষ্ঠিত হয়েছে। সংগঠন কার্যালয়ে এই আসরে জেলার পাঁচজন কবি, সাহিত্যিক ও গবেষক আহাদ আলী, সুরাইয়া শরীফ, রাশিদা আক্তার লিলি, সহকারী অধ্যাপক মঞ্জুয়ারা সোনালি, কাজী নূরকে জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়। যশোর ইনস্টিটিউট নাট্যকলা সংসদে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সংগঠনের সভাপতি অধ্যক্ষ ড. শাহনাজ পারভীন এর সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন কবি, গবেষক ও বীর মুক্তিযোদ্ধা ডা. আহাদ আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক ও মুক্তেশ্বরী সাহিত্য ও গবেষণা পরিষদের সভাপতি গীতিকার মোকাররম হোসেন। এছাড়াও কবিতা পাঠ ও আলোচনায় অংশ গ্রহণ করেন কবি ও সহকারী অধ্যাপক জনাব অরুণ বর্মন, কবি মাহমুদা খানম, কবি রাবেয়া খানমসহ…
বাংলার ভোর প্রতিবেদক বিশ্ব ইজতেমা ময়দান দখল নিয়ে মাওলানা সাদ ও জুবায়েরপন্থীদের মধ্যে সংঘর্ষে হতাহতের প্রতিবাদে জুবায়েরপন্থীরা যশোরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে। শুক্রবার বেলা দুইটার দিকে শহরের দড়াটানা ভৈরব চত্বরে বিক্ষোভ সমাবেশ হয়। সমাবেশে বক্তব্য রাখেন জুবায়েরপন্থী তাবলীগ জামাতের মুসল্লিগন। সমাবেশে বক্তরা বলেন, ‘টঙ্গীর তাবলীগ ইজতেমা মাঠে শুধুমাত্র একটি ইজতেমা হবে এবং দেশের কোনো মারকাজ আর সাদপন্থীদের হাতে ছেড়ে দেয়া হবে না। সমাবেশে বক্তারা টঙ্গী ইজতেমা মাঠে হামলাকারী সাদপন্থীদের সকল কর্মকাণ্ড নিষিদ্ধ করার এবং টঙ্গীর হত্যাকাণ্ডে জড়িতদের জামিন বাতিল করে দ্রুত গ্রেফতারের দাবি জানান। তারা অভিযোগ করেন, সাদপন্থীরা ইসলামের প্রকৃত আদর্শ থেকে সরে গিয়ে একটি নির্দিষ্ট ব্যক্তির ইচ্ছার উপর…
বাংলার ভোর প্রতিবেদক লন্ডনে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনা করে যশোরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ আছর যশোরে জেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্য়ালয় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত। দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন- জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম, সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাসুম, জেলা যুবদলের সভাপতি এম তমাল আহমেদ, সাধারণ সম্পাদক…
বাংলার ভোর প্রতিবেদক যশোরে জামায়াত ইসলামীর পেশাজীবী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় পেশাজীবী থানার বিভিন্ন ওয়ার্ডের সভাপতি, সেক্রেটারি, বায়তুলমাল সম্পাদকসহ অন্যান্য দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শুক্রবার সকালে শহরের আরবপুর মোড়ের একটি কমিনিটি সেন্টারের মিলনায়তনে পেশাজীবী থানার দায়িত্বশীল সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামী যশোর জেলা আমীর অধ্যাপক গোলাম রসুল বলেন, সংগঠনের দায়িত্বশীলদের আগামী নির্বাচনের সর্বাত্মক প্রস্তুতি নিতে হবে। যশোরে ছয়টি আসনে যোগ্য প্রার্থী রয়েছে। তারা যেমন সৎ এবং দেশপ্রেমিক তেমনি দক্ষ। দেশের মানুষ মুখিয়ে আছে আগামী নির্বাচনে অবাধে তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য। অন্তর্বর্তিকালীন সরকার প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের তারিখ ঘোষণা করবে। জামায়াতে ইসলামী ৩০০ আসনে…
বাংলার ভোর প্রতিবেদক যশোরে কাচ্চি কুইন রেস্টুরেন্ট উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেলে শহরের লালদীঘির পাড়ে অবস্থিত রেস্টুরেন্টটি উদ্বোধন করেন টিকটকার লায়লা। এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান রূপালী খাতুন। প্রতিষ্ঠানের পরিচালক সোহেল মাহমুদ বলেন, যশোরবাসীকে ভেজালমুক্ত, উন্নতমানের ও রুচিশীল খাবার পরিবেশন করাই তাদের একমাত্র লক্ষ্য। যশোরবাসীর সহযোগিতা কামনা করছি। এদিকে, শুক্রবার সকাল থেকে শহরের লালদীঘির পাড়ে উঠতি বয়সি ও ভোজনরসিক মানুষের আনাগোনা বাড়তে শুরু করে। দূর-দূরান্ত থেকে অনেকেই আসেন তাদের প্রিয় সেলিব্রিটিদের সঙ্গে ছবি তুলতে, কনটেন্ট তৈরি করতে। আবার নতুন রেস্তোরাঁর উদ্বোধনী দিনে বিশেষ ডিসকাউন্ট থাকার কারণে অনেকে এসেছেন স্বপরিবারে। সপ্তাহের ছুটির দিন প্রিয় মানুষদের সঙ্গে বসে পছন্দের খাবার খেতে…
কালীগঞ্জ সংবাদদাতা ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার সুন্দরপুর-দুর্গাপুর ইউনিয়ন কৃষকদের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৩ টায় উপজেলার আলাইপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে উপজেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক গোলাম মোস্তফার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় কৃষকদলের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক উসমান আলী বিশ্বাস। এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ডা. নুরুল ইসলাম, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম তোতা, জেলা কৃষকদলের যুগ্ম আহাবায়ক শামছুর রহমান, মীর ফজলে এলাহী শিমুল, আসাদুজ্জামান মোল্লা, জেএস মাসুদুর রহমান, ঢাকা…
বিশেষ প্রতিনিধি যশোরের ঝিকরগাছায় জব্দকৃত ৬টি ট্রাক মুচলেকা নিয়ে ছেড়ে দিয়েছিলেন ইউএনও ভূপালী সরকার। এদিকে এই ঘটনায় গোপনে সাকিব আহম্মেদ জীবন নামের কথিত এক ছাত্র প্রতিনিধির বিরুদ্ধে ৬০ হাজার টাকার ব্যাংক চেক নেয়ার অভিযোগ উঠেছে। ঝিকরগাছা বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধিরা ট্রাকগুলো ছেড়ে দেয়ার বিপক্ষে প্রথমে অবস্থান নেয় এমনকি মামলার বাদী নিজেরা হবে বলে ঘোষণা দেন। পরবর্তীতে তাদেরই এক ছাত্র প্রতিনিধি সাকিব আহম্মেদ জীবন উপজেলা ইটভাটা মালিক সমিতির প্রস্তাবিত কমিটির সাধারণ সম্পাদক হুমায়ুন কবীরের সাথে গোপন আঁতাতের মাধ্যমে ৬০ হাজার টাকার চেক (নং-০৫৫৪১১০৯৯) নেন। যা ৮ জানুয়ারি বেসিক ব্যাংক ঝিকরগাছা শাখা থেকে সাকিব আহম্মেদ জীবনের এনআইডি কার্ড নং-৬৪৫৫২২১৫৫৩ চেকের সাথে জমা দিয়ে…
কেশবপুর পৌর প্রতিনিধি যশোরের কেশবপুরে চারুপীঠ একাডেমির উদ্যোগে কারাতে বা মার্শাল আর্ট প্রশিক্ষণ শুরু হয়েছে। শুক্রবার বিকেলে কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে শিক্ষার্থীদের আত্মরক্ষার জন্য ওই কারাতে প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। চারুপীঠ একাডেমির পরিচালক উৎপল দের সভাপতিত্বে কারাতে প্রশিক্ষণের উদ্বোধন করেন, কারাতে প্রশিক্ষক মঞ্জুরুল হোসেন ডবলু। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক বিশ্বজিৎ চৌধুরী, প্রভাষক তাপস কুমার কুন্ডু, চিত্রশিল্পী মলয় বিশ্বাস, চারুপীঠ একাডেমির সহকারী পরিচালক শ্রাবন্তী রায় ও মৌসুমী মজুমদার। উদ্বোধনী দিনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৪০ জন শিক্ষার্থী কারাতে প্রশিক্ষণে অংশগ্রহণ করে।
বাংলার ভোর ডেস্ক ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে এখনও গণঅভ্যুত্থানে নিহত ৬টি লাশ বেওয়ারিশ অবস্থায় রয়ে গেছে বলে জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক বিশেষ সেল। এখন পর্যন্ত লাশগুলো শনাক্তকরণ সম্ভব না হওয়ায় ময়নাতদন্ত শেষে লাশগুলো মর্গের হিমাগারে রাখা হয়েছে বলে জানা গেছে। জুলাই-আগস্টে আন্দোলন চলাকালীন সময় থেকে এখন পর্যন্ত কারও স্বজন নিখোঁজ থাকলে ঢাকা মেডিকেল কলেজ মর্গে যোগাযোগের অনুরোধও জানানো হয়েছে। শুক্রবার (১০ জানুয়ারি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সেল সম্পাদক (দপ্তর সেল) জাহিদ আহসানের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক বিশেষ সেল, তাদের অনুসন্ধানে ঢাকা মেডিকেলে গণঅভ্যুত্থানে…