Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • শার্শায় গভীর রাতে বাড়িতে ঢুকে নারীকে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ,আহত ৩
  • কেশবপুর প্রেসক্লাব দখলে সাংবাদিকদের ওপর হামলা, আহত ৭
  • অপ্রতিম হত্যার ঘটনায় ন্যায় বিচার দাবি করেছে এনসিপি
  • ডাক্তার মনির হোসেন রেজার বিরুদ্ধে সিভিল সার্জন কার্যালয়ে প্রতারণার অভিযোগ
  • জ্বালানি তেলের দাম বাড়ার খবরে যশোরের পাম্পগুলোতে উপচে পড়া ভিড়
  • ডুমুরিয়ায় মাদক বিক্রেতা আটক, ২৫ পিস ইয়াবা উদ্ধার
  • কেশবপুরে ১৭ বছর বয়সে শিক্ষক পদে নিয়োগ! 
  • যশোর বিজিবির অভিযানে ২ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, September 21
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

দলীয় শৃঙ্খলা ভঙ্গ করলে ছাড় নেই : প্রকৌশলী রবিউল ইসলাম

শার্শা ও অভয়নগরে বিএনপির সাংগঠনিক সভা
banglarbhoreBy banglarbhoreMarch 7, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
সকল নেতাকর্মীকে দলীয় শৃঙ্খলা মেনে চলতে হবে। শৃঙ্খলা ভঙ্গ করলে দল ছাড় দেবে না। ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলীয় শৃঙ্খলা ভঙ্গের ক্ষেত্রে জিরো টলারেন্স অবস্থান নিয়েছেন। তাই দলীয় শৃঙ্খলা ভঙ্গে দলের কোনো নেতাকর্মীকে ছাড় দেয়া হবে না। পৃথক পৃথক সাংগঠনিক সভায় প্রধান বক্তার বক্তব্যে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম এ কথা বলেন।

তিনি বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের অবৈধ কর্মকাণ্ড দেশের জনগণ ভালোভাবে নেইনি। তাই তারা যা করেছে বিএনপি সেটা করবে না। মানুষের ওপর কোনো প্রকার অন্যায় জুলুম করা যাবে না। ইতোমধ্যে দলীয় শৃঙ্খলা ভঙ্গকারী নেতাকর্মীর বিরুদ্ধে নেয়া হচ্ছে। তিনি বলেন, মানুষের ওপর কোনো অন্যায়-অত্যাচার করা যাবে না। দল ও অঙ্গ সংগঠনের কেউ কোনো অন্যায় করে পার পাবে না।

শুক্রবার সকালে শার্শা ও বিকালে অভয়নগর উপজেলা বিএনপির দলীয় কার্যলয় এ সাংগঠনিক সভা আয়োজন করে। যশোরে শার্শা উপজেলা বিএনপির সাংগঠনিক সভা প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য বিএনপির কেন্দ্রীয় নেতা মফিকুল হাসান তৃপ্তি, অভয়নগরে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ফারাজি মতিয়ার রহমান। উভয় সভায় প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম।

সকালে শার্শা উপজেলা কার্যালয় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির। উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক নুরুজ্জামান, সাবেক সভাপতি খাইরুজ্জামান মধু প্রমুখ।

বিকেলে দলীয় কার্যালয় অভয়নগর উপজেলা ও পৌর বিএনপির সভায় সভাপতিত্ব করেন নওয়াপাড়া পৌর বিএনপির সভাপতি আবু নঈম মোড়ল।

উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক কাজী গোলাম হায়দার ডাবলু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম মোল্যা ও সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন প্রমুখ।

সভায় দলকে সাংগঠনিকভাবে আরও গতিশীল ও বেগবান করতে বিভিন্ন দিকনির্দেশনা দেন নেতৃবৃন্দ।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    শার্শায় গভীর রাতে বাড়িতে ঢুকে নারীকে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ,আহত ৩

    September 21, 2026

    কেশবপুর প্রেসক্লাব দখলে সাংবাদিকদের ওপর হামলা, আহত ৭

    September 21, 2026

    অপ্রতিম হত্যার ঘটনায় ন্যায় বিচার দাবি করেছে এনসিপি

    September 21, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.