Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোর ইনস্টিটিউটে শিশু চিত্রাঙ্কন উৎসবের পুরস্কার বিতরণ
  • বাঘারপাড়ায় জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুত কমিটি অনুমোদিত
  • তালায় গৃহবধূ সংঘবদ্ধ ধর্ষণ : নারীসহ গ্রেপ্তার ২
  • রামপালে ৭০০ শিক্ষার্থী পেল ফলদ গাছের চারা
  • স্বাস্থ্য খাতে ব্যাপক লুটপাট চালিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী সরকার : স্বাস্থ্য মন্ত্রী
  • দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন : মহেশপুরে আত্মহত্যার প্ররোচনায় মামলা
  • আকস্মিক পরিদর্শনে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রী
  • ওজোপাডিকোর ২১ জেলার অস্থায়ী শ্রমিকদের চাকরি স্থায়িকরণ দাবিতে যশোরে কর্মবিরতি
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, August 17
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

বিএনপি করার অপরাধে মেয়ের মৃত্যুতেও প্যারোলে মুক্তি পাইনি : হাসান জহির

যশোর-১ (শার্শা) আসন
banglarbhoreBy banglarbhoreMarch 7, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

এস এম জালাল
দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল ও শার্শা উপজেলা নিয়ে যশোর-১ সংসদীয় আসন গঠিত। এই আসনটি সব রাজনৈতিক দলের কাছে গুরুত্বপূর্ণ। আগামী সংসদ নির্বাচন সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দল প্রস্তুতি নিচ্ছে। পিছিয়ে নেই বিএনপির মনোনয়ন প্রত্যাশী নেতারা। এই আসনে বিএনপির একাধিক মনোনয়ন প্রত্যাশী জোরেশোরে মাঠে রয়েছেন। শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির সম্ভাব্য প্রার্থী হিসেবে তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে নিবিড় সম্পর্ক স্থাপন করেছেন। প্রতিনিয়ত গণসংযোগ, সভা, সমাবেশসহ বিভিন্ন কর্মসূচি পালন করছেন। সাধারণ ভোটারদের দ্বোরগোড়ায় গিয়ে দলের বার্তা পৌঁছে দিচ্ছেন। বিএনপির মনোনয়ন পেলে বিপুল ভোটে বিজয়ী হওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন।

হাসান জহির বলেন, ছাত্রজীবন থেকেই জাতীয়তাবাদী আদর্শের রাজনীতির সঙ্গে জড়িত আছি। দুইবার ইউপি চেয়ারম্যান হয়েছি। বিগত সাড়ে ১৫ বছর আন্দোলন, সংগ্রাম ও নির্যাতনে মাঠে ছিলাম। শুধু বিএনপি করার কারণে আমার নামে ৪৪টি নাশকতার মামলা হয়েছে। আমি কখনো মাঠ ছেড়ে যাইনি। নির্যাতিত নেতাকর্মীদের পাশে ছিলাম। তৃণমূলের নেতাকর্মীরা চায়, যে নেতাকে কাছে পাওয়া যায়, দল তাকেই মনোনয়ন দিক। সেই হিসাবে তৃণমূলের দাবি দলীয় মনোনয়ন যেন আমিই পাই। তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে গভীর সম্পর্ক রয়েছে। দল আমাকে মনোনয়ন দিলে কোনো বিভেদ থাকবে না। সবাই ঐক্যবদ্ধভাবে ধানের শীষকে বিজয়ী করবে।

হাসান জহির, দলের সকল পর্যায়ের কর্মসূচিতে অংশ নিয়েছি। এ কারণে আওয়ামী লীগ আমাকে টার্গেট করে মামলা দিয়েছে। এক এগারোর সময় আমি আটক হই। আটকের পরে আমার একমাত্র মেয়ে মারা যায়। এ সময় আমাকে প্যারোলেও মুক্তি দেয়া হয়নি। আমি আমার মেয়েকে কবর পর্যন্ত দিতে পারিনি। এমনকি অসুুস্থ বৃদ্ধ পিতাকে কোনভাবে সেবা দিতে পারিনি। আমার মুক্তির মাত্র সাতদিন পর বাবা মারা যান। বিগত ১৬ বছর রাজপথে থাকার কারণে নানাভাবে হয়রানির শিকার হতে হয়েছে।

তিনি বলেন, আমার রাজনৈতিক জীবনে এলাকার প্রতিটি জানজায় অংশ নিয়েছি। সব সময় এলাকায় অবস্থান করি। ফলে কেনা নেতাকর্মী সমস্যায় পড়লে তারা সর্বপ্রথম আমার কাছে ছুটে আসে। কারণ জনগণ আমাকে ভালবাসে।

তিনি বলেন, ২০১৮ সালে আমি মনোনয়ন চেয়েছিলাম। দল আমাকে প্রাথমিক মনোনয়ন দিয়েছিল। সেবার চূড়ান্ত মনোনয়ন না দিলেও দল এবার আমাকে ধানের শীষের প্রার্থী হিসাবে চূড়ান্ত মনোনয়ন দিবে বলে আমি আশাবাদি।

হাসান জহির ১৯৮০ সালে নাভারণ ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি ছিলেন। ১৯৮১ সালে থানা ছাত্রদলের সভাপতি হন।

১৯৯২ ও ১৯৯৭ সালে নাভারণ ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হন। ১৯৯২ সালে উপজেলা বিএনপির কমিটির গণশিক্ষাবিষয়ক সম্পাদক নির্বাচিত হন। ১৯৯৭ সালে উপজেলা বিএনপির কমিটি গঠন করা হয়। এ কমিটিতে সংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। ২০০৮ সালে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত হন। সর্বশেষ গত ২ ফেব্রুয়ারি শার্শা উপজেলা বিএনপির সভাপতি নির্বাচিত হন।

হাসান জহির বলেন, আমি সব সময় নেতাকর্মীদের পাশে দাঁড়িয়েছি। উপজেলা জুড়ে আমার ব্যাপক পরিচিতি রয়েছে। আমি মাঠে থেকে কাজ করছি। আমি জনগণের সাথে আছি, জনগণ আমার সাথে আছে। এ উপজেলার সে সকল নেতাকর্মী মামলা ও হামলার শিকার হয়েছে, তাদের জামিনসহ সকল বিষয় আমি দেখাশোনা করেছি। তৃণমূলের জনগণের ভালবাসা পেয়েছি। দল আমাকে মনোনয়ন দিলে কোনো বিভেদ থাকবে না। সবাই ঐক্যবদ্ধভাবে ধানের শীষকে বিজয়ী করবে।

প্যারোলে মুক্তি মেয়ের মৃত্যুতে হাসান জহির
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোর ইনস্টিটিউটে শিশু চিত্রাঙ্কন উৎসবের পুরস্কার বিতরণ

    August 16, 2026

    বাঘারপাড়ায় জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুত কমিটি অনুমোদিত

    August 16, 2026

    তালায় গৃহবধূ সংঘবদ্ধ ধর্ষণ : নারীসহ গ্রেপ্তার ২

    August 16, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.