Author: banglarbhore

বাংলার ভোর প্রতিবেদক যশোরের চৌগাছায় কিশোরীদের মাঝে সচেতনতামূলক প্রশিক্ষণ ও উৎসাহ বোনাসের চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার সিংহঝুলি শহীদ মশিয়ূর রহমান মাধ্যমিক বিদ্যালয় ও ধুলিয়ানি সম্মিলনি মাধ্যমিক বিদ্যালয়ে এই প্রশিক্ষণ ও চেক বিতরণ করা হয়েছে। স্কুল পড়ুয়া কিশোরীদের বয়সন্ধিকালীন রোগ-বালাই, ইভটিজিং, বাল্যবিয়ে ও যৌতুক সম্পর্কে সচেতনতার লক্ষ্যে এই প্রশিক্ষণ দেয়া হয়। দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প (ইরেসপো) ২য় পর্যায় এর অধীনে উপজেলা পল্লী উন্নয়ন বোর্ড এই প্রশিক্ষণের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) হুসাইন শওকত। অনুষ্ঠানে শিক্ষাজীবন হতেই শিক্ষার্থীদের মধ্যে সঞ্চয়ী মনোভাব গড়ে তুলার আহ্বান জানান প্রধান অতিথি। একই সাথে…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরে মহাসড়ক সংস্কারসহ ৪ দফা দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। এই কর্মসূচিতে আন্দোলনকারীদের দ্রুত সড়ক সংস্কারের আশ্বাস দিতে এসে তোপের মুখে পড়েন যশোর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়া। পরে আইনশৃঙ্খলা বাহিনী ও সওজের অন্য কর্মকর্তাদের সহায়তায় স্থান ত্যাগ করেন তিনি। বৃহস্পতিবার দুপুরে সড়ক ও জনপথ কার্যালয়ের প্রধান ফটকের সামনে এই ঘটনাটি ঘটে। সরেজমিনে দেখা যায়, যশোরের তিন মহাসড়কের অবস্থা বেহাল। সড়কের উপরিভাগের কোথাও ছোট-বড় গর্ত, আবার কোথাও উঠে গেছে পিচ। কোথাও পিচ জড়ো হয়ে সৃষ্টি হয়েছে উঁচু ঢিবি। অসহনীয় ধুলার যন্ত্রণার মধ্যে ঝুঁকি নিয়ে চলাচল করছে যশোর-বেনাপোল, যশোর-ঝিনাইদহ…

Read More

খুলনা সংবাদদাতা খুলনার দিঘলিয়া উপজেলা এলাকায় খেয়াঘাটের দখলদারিত্ব নিয়ে প্রতিপক্ষের ওপর হামলায় দুজন রক্তাক্ত জখম হয়েছেন। এ ঘটনায় দিঘলিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক সাইফুর রহমান মিন্টু মোল্লাকে প্রধান আসামি করে ৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১৫/২০ জনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। মামলার এজাহারে উল্লেখ করা হয়, বাগেরহাটের ফকিরহাট উপজেলার মৌভোগ এলাকার জনৈক শেখ আলী আকবর বিআইডব্লিউটি-এর দাখিলকৃত রিট পিটিশনে রায়ে দিঘলিয়া উপজেলার নগরঘাট খেয়াঘাট ইজারাপ্রাপ্ত হন। যার আলোকে ইজারাদার শেখ আলী আকবর খেয়াঘাটের কার্যক্রম পরিচালনা করেন। এতে স্থানীয় একটি প্রতিপক্ষ গভীর ষড়যন্ত্র করতে থাকে। সে লক্ষ্যে ইজারাদার শেখ আলী আকবর গত ১ জানুয়ারি দিঘলিয়া নৌবাহিনীর কাছে বিষয়টি অবগত করতে দিঘলিয়া ফেরিঘাটে…

Read More

চৌগাছা সংবাদদাতা যশোরের চৌগাছায় ছিনতাইকালে জনগণের কবলে পড়ে তিন ছিনতাইকারী আটক হয়েছে। এ সময় তাদের সাথে থাকা একটি প্রাইভেট কার, একটি পাসপোর্ট ও একটি ড্রাইভিং লাইসেন্স জব্দ করা হয়। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে উপজেলার সলুয়া বাজারে এ ঘটনা ঘটে। আটকরা হলেন, খুলনা জেলার লবনচোরা থানার ছাচিবুনিয়া এলাকার ইমন (৩০), ইমরান (৩২) ও সুমন (৩০)। স্থানীয়রা জানান, এদিন দুপুর দেড়টার দিকে বসুন্ধরা কল্যাণ ফাউন্ডেশনের এনজিও কর্মী আফরা গ্রামের হালিমা খাতুন অফিসের প্রায় আড়াই লাখ টাকা সোনালী ব্যাংক সলুয়া শাখা থেকে তুলে রাস্তা দিয়ে যাওয়ার সময় যশোর থেকে একটি কালো রঙের প্রাইভেট কার (যার নং-ঢাকা মেট্রো গ-৩১-৭৮৬১) এসে হালিমার হাতে থাকা টাকার…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরসহ আশেপাশে বিভিন্ন এলাকায় পুলিশ পরিচয় ছিনতাই ও ডাকাতির ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে যশোর ডিবি পুলিশ ছিনতাইকারী চক্রের তিন সদস্যকে আটক এবং তাদের কাছ থেকে ছিনতাইকাজে ব্যবহৃত পুলিশ রিফলেকটিং ভেস্ট, চাকু এবং ছিনতাইকৃত তিনটি মোটরসাইকেল উদ্ধার করেছে। বুধবার রাতে তাদেরকে আলাদা আলাদা অভিযানে খুলনা ও যশোর থেকে আটক করা হয়। গত ডিসেম্বর ও চলতি জানুয়ারি মাসে যশোরের বাঘারপাড়ার কয়েকটি স্থানে পুলিশ পরিচয় ও ডাকাতির ঘটনা ঘটে। যশোর ডিবি পুলিশ মনে করছে আটকরা এসব অপরাধ সংঘটিত করেছে। আটকরা হচ্ছেন, যশোরের ঝিকরগাছা উপজেলার শিমুলিয়া গ্রামের বাসিন্দা ও বর্তমানে খুলনার সোনাডাঙ্গা ট্রাকস্ট্যান্ড এলাকার বাসিন্দা সাগর হোসেন রাজ, খুলনার দিঘলিয়া…

Read More

বেনাপোল সংবাদদাতা পেট্রাপোলে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক বাংলাদেশ-ভারত সীমান্তে চলমান উত্তেজনা সামাল দিতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে বৈঠক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার ভারতের উত্তর ২৪ পরগনা জেলার পেট্রাপলে দুই বাহিনীর বৈঠকে উপস্থিত ছিলেন বিএসএফের সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের আইজি মনিন্দ্র সিং পাওয়ার। এদিন সকালে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে প্রায় দুই ঘণ্টা ধরে বৈঠক চলে। বৈঠক শেষে আইজি মনিন্দ্র সিং পাওয়ার বলেন, এটা একটি নিয়মমাফিক মিটিং, বিজিবির ডাকে বেনাপোলের এই মিটিং হয়। বিজিবির উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দুই দেশের বিভিন্ন ইস্যু নিয়ে কথা হয়েছে। সীমান্তে বিএসএফ পাহারায় আছে, সীমান্তে কোনো সমস্যা নেই। কাঁটাতার বসানো নিয়ে বেশ কয়েকদিন ধরেই বাংলাদেশ-ভারত…

Read More

বাংলার খেলা প্রতিবেদক যশোর জিলা স্কুলে দিনব্যাপি ১৮৮তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক আজহারুল ইসলাম প্রধান অতিথি হিসেবে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন। বিকেলে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, জেলা শিক্ষা অফিসার মাহফুজুল হোসেন, সাবেক জেলা শিক্ষা অফিসার একেএম গোলাম আযম ও যশোর সরকারি বালিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নারায়ন চন্দ্র দেবনাথ। জিলা স্কুলের প্রধান শিক্ষক শোয়াইব হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক সহকারি জেলা শিক্ষা অফিসার জুলফিকার আব্দুল্লাহ, জিলা স্কুলের সহকারী প্রধান শিক্ষক জামাল উদ্দিন, সহকারি…

Read More

তালা সংবাদদাতা তালায় জাতপুর, আলাদীপুর ও পাঁচরোখী বিলে স্থায়ী জলাবদ্ধতার কারণে শত শত বিঘা জমিতে ইরি বোরো চাষ অনিশ্চিত হয়ে পড়েছে। এতে ক্ষুদ্র, মাঝারী ও মধ্যবিত্ত কৃষক ব্যাপক ক্ষতির সম্মুখিন হচ্ছে। সরেজমিন পরিদর্শনে দেখা যায়, তালার কপোতাক্ষ নদ ও ডুমুরিয়া উপজেলার ভদ্রা নদীর সাথে এ সকল বিলের সংযোগ খাল দীর্ঘদিন খনন না হওয়ার কারণে এ জলাবন্ধতার মূল কারণ। এছাড়াও এলাকার জমির মালিক ও গ্রামবাসী খালগুলো অবৈধভাবে দখল করে রেখেছে। ফলে বর্ষা মৌসুমে অতি বৃষ্টির ফলে বিলের জমা পানি আর নদীতে পড়তে পারছে না। যার কারণে এলাকার ক্ষুদ্র কৃষক থেকে শুরু করে এই বিলের জমির মালিকগণের কপালে চিন্তার ভাজ পড়েছে। তালা…

Read More

কোটচাঁদপুর সংবাদদাতা কোটচাঁদপুরে যৌন হয়রানির শিকার হয়েছে ৪ বছরের শিশু কন্যা। এমন অভিযোগে ওই কন্যার পিতা বাদী হয়ে থানায় মামলা করেছেন। অভিযুক্ত মুনতাজ আলীকে (৫০) আটক করেছেন থানা পুলিশ। সংশ্লিষ্ট সূত্র জানায়, বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে ওই শিশুকে বাড়িতে না পেয়ে স্বজনরা খুজতে থাকেন। একপর্যায়ে পার্শ্ববর্তী ভুট্টা ক্ষেতে অভিযুক্ত মুনতাজ আলীকে এবং শিশুটিকে দেখা যায়। এ সময় স্বজনদের চিৎকারে পালিয়ে যায় অভিযুক্ত মুনতাজ। পরে শিশুকে উদ্ধার করে বাড়িতে আনার পর ঘটনা জানতে পেরে শিশুটির পিতা বাদী হয়ে কোটচাঁদপুর মডেল থানায় মামলা করেন। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত মুনতাজ আলীকে আটক করেন। কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন…

Read More

গোপালগঞ্জ সংবাদদাতা গোপালগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে ‘শস্যপূর্ণ গোপালগঞ্জ খাদ্যে স্বয়ম্ভর বাংলাদেশ’ প্রতিপাদ্যে কৃষির বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে কৃষি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে শেখ ফজলুল হক মনি স্মৃতি মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে জেলার সরকারি সকল দপ্তরের প্রধানসহ ৮ শতাধিক কৃষক অংশ নেন। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান। কৃষির সম্ভাবনা, কৃষকের সমস্যা ও সমাধানের কথা তুলে ধরে সম্মেলনের শুরুতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ আ. কাদের সরদার। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গোলাম কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার মিজানুর রহমান ও গোপালগঞ্জ জেলা ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের সভাপতি কেএম…

Read More