Author: banglarbhore

বাংলার ভোর প্রতিবেদক যশোরের জিআই পণ্য খেজুরগুড়ে ভেজাল না দেয়ার শপথ নিয়েছেন গাছিরা। মঙ্গলবার দুপুরে চৌগাছা উপজেলা প্রশাসন আয়োজিত গাছি সমাবেশে শপথ নেন তারা। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহা গাছিদের শপথ বাক্য পাঠ করান। আগামি পহেলা মাঘ চৌগাছায় তিনদিনব্যাপী খেজুরগুড়ের মেলা শুরু হবে। এ উপলক্ষে গাছি সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে গাছি আব্দুল গাজী বলেন, ভেজালমুক্ত খেজুরগুড় সাধারণত মাটির পাতিল বা কাচের বৈয়ামে রাখলে এক থেকে দেড় বছর ভাল থাকে। আমরা শপথ করেছি গুড়ে ভেজাল দিবো না। উপজেলা প্রশাসন আমাদের পাশে আছে। উদ্যোক্তা আতাউর রহমান বলেন, দেশের বিভিন্ন স্থানে খেজুরগুড় উৎপাদন হলেও যশোর তথা চৌগাছার খেজুর গুড়ের স্বাদ সবচেয়ে বেশি।…

Read More

মাগুরা সংবাদদাতা মাগুরায় গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবাসহ ২ রোহিঙ্গাকে আটক করেছে জেলা ডিবি পুলিশ। আটক ২ রোহিঙ্গা হলেন আজিজ (৪৭) ও আব্দুল কুদ্দুস (৪৫)। তারা কক্সবাজার জেলার হাকিমপুর গ্রামের রোহিঙ্গা-১৪ ক্যাম্প থেকে এসেছেন। মঙ্গলবার সন্ধ্যায় মাগুরা জেলা পুলিশের হলরুমে প্রেসব্রিফিং এ জেলা অতিরিক্ত পুলিশ সুপার এএসএম মুক্তারুজ্জামান সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকাল সাড়ে ৮ টায় পারনান্দুয়ালী জামে মসজিদের সামনে থেকে আজিজ (৪৭) ও আব্দুল কুদ্দুস (৪৫) নামে দুই রোহিঙ্গাকে আটক করেছে ডিবি পুলিশ। তারা কক্সবাজার জেলার হাকিমপুর গ্রামের রোহিঙ্গা-১৪ ক্যাম্পের বাসিন্দা। মাদক বিক্রির জন্য তারা বাস যোগে মাগুরাতে আসে। প্রাথমিক জিগাসাবাদে তারা ইয়াবা পেটের মধ্যে লুকিয়ে রাখার কথা…

Read More

ঝিকরগাছা সংবাদদাতা কপোতাক্ষ নদের উত্তোলিত বিপুল অবৈধ বালুর গোপন মজুদের সন্ধান মিলেছে। এসব গোপন আস্তানায় মজুদ করা হয়েছে লাখ লাখ সিএফটি বালু। নদের সংলগ্ন সাড়ে চার বিঘা আয়তনের একটি পুকুর ভরাট করে গড়ে তোলা হয়েছে অবৈধ বালুর গোপন মজুদ। এর পার্শবর্তী আরও কয়েকটি স্থানের বালুর ডিপো থেকে দীর্ঘদিন ধরে লাখ লাখ টাকার বালু বিক্রি করছে দেদারসে। কপোতাক্ষ নদের বালুমাটি বিক্রি করে কোটিপতি বনে যাওয়ার খবর চাউর হয়েছে এলাকা জুড়ে। এসব চিহ্নিত বালুমাটিখোররা কপোতাক্ষ নদের পাশাপাশি সমতল ভূমির আবাদি জমির উপরের অংশের উর্বরমাটি ছাড়াও ভূগর্ভস্থ বালু উত্তোলন করেই চলেছে। কিছুতেই এদের লাগাম টানা যাচ্ছেনা। অভিযোগ রয়েছে, দিনের পর দিন এই বালু…

Read More

কেশবপুর পৌর সংবাদদাতা যশোরের কেশবপুরে দুই যুবলীগ নেতার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে সংবাদ সম্মেলন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার পাঁজিয়া বাজারে পাঁজিয়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি মহির উদ্দিন বিশ্বাস ওই সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠকালে মহির উদ্দিন বিশ্বাস বলেন, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আবু সাঈদ লাভলু ও তার ভাই উপজেলার পাঁজিয়া ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক নাজমুল হোসেন সাবেক প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক এবং সাবেক সংসদ সদস্য শাহীন চাকলাদারের সখ্যতায় এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। তাদের প্রধান কাজ ছিল বিএনপি ও জামাতের লোকদের বহুমুখী নির্যাতন করা। তারা ইউনিয়নের তিন শতাধিক মানুষের নামে মামলা দিয়েছে, যা আজও চলমান। ডিবি পুলিশ ও…

Read More

সাতক্ষীরা সংবাদদাতা সাতক্ষীরায় শীতের তীব্রতা দিন দিন বেড়েই চলেছে। তার সাথে হিমেল ঠাণ্ডা বাতাস বয়ে যাওয়াতে তীব্রতর হচ্ছে শীতের প্রকোপ। জ্বর, সর্দি, শ্বাসকষ্ট, ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। একই সাথে বৃদ্ধরাও রয়েছেন নানা সমস্যাতে। কনকনে শীতে বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ। শীতে একদম জবুথবু অবস্থা। খুব বেশি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না কেউ। সাতক্ষীরার শিশু হাসপাতালসহ রোগীর চাপ বেড়েছে মেডিকেল কলেজ হাসপাতাল, সদর হাসপাতাল ও শহরের প্রাইভেট ক্লিনিকগুলোতে সাথে যুক্ত হয়েছে শিশু বিশেষজ্ঞ ডাক্তারদের ব্যক্তিগত চেম্বারে রোগীদের ভিড়। সবেচেয়ে বেশি অসুস্থ হয়ে ভর্তি হচ্ছে শিশু ও বয়স্ক মানুষ। সাতক্ষীরা শিশু হাসপাতালের বহির্বিভাগ…

Read More

বাংলার ভোর প্রতিবেদক ‘জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ঠ, মুক্তি সেখানে অসম্ভব’ এই স্লোগান বুকে ধারণ করে শিক্ষাবিদ আবুল হুসেনের নেতৃত্বে ঢাকায় গঠিত হয় ‘মুসলিম সাহিত্য সমাজ।’ উনিশ শতকের শুরুতে বাংলায় আধুনিক শিক্ষায় পিছিয়ে পড়া মুসলিম সমাজকে জাগিয়ে তুলতে বুদ্ধিবৃত্তিক আন্দোলনের পথিকৃৎ আবুল হুসেনের ১২৯তম আবির্ভাব দিবসে সোমবার আলোচকগণ বলেন, প্রকৃত প্রস্তাবে আমরা আজও সেই তিমিরেই পড়ে আছি। গতকাল প্রাচ্যসংঘে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন অর্থনীতির শিক্ষক আবুল হুসেন যে প্রত্যয় নিয়ে সে দিন শিক্ষকতার পাশাপাশি ছাত্র-শিক্ষকের সম্মিলনে ঢাকায় গড়ে তোলেন ‘মুসলিম সাহিত্য সমাজ’ এখনো সে তাগিত প্রাসঙ্গিক। বুদ্ধির মুক্তি বা মুক্তবুদ্ধির চর্চা ব্যতিরেকে কোন সমাজ এগোতে…

Read More

বাংলার ভোর প্রতিবেদক সোমবার রাতে শহরের ঘোপ নোয়াপাড়া রোডে উদ্বোধন করা হয়েছে ডিএনএ ডায়াগনস্টিক সেন্টার। বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত) অনিন্দ্য ইসলাম অমিত। তিনি রাত ৮ টায় ফিতা কেটে এ স্বাস্থ্য প্রতিষ্ঠানের উদ্বোধন করেন। পরে অনিন্দ্য ইসলাম অমিত উদ্বোধনী কেক কাটেন। এ সময় তিনি বলেন, সঠিক নির্ভুল পরীক্ষা-নিরীক্ষার নিশ্চয়তায় একটি ডায়াগনস্টিক সেন্টার মানুষের আস্থা অর্জন করতে পারে। ডিএনএ ডায়গনস্টিক সেন্টার মানুষের সে আস্থা অর্জন করতে সক্ষম হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এ সময় উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানা, নগর যুবদলের আহ্বায়ক আরিফ হোসেন, ডিএনএ (ডিঅক্সি রাইবো নিউক্লিক  এসিড) ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরে লিটন পরিবহনের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র সমন্বয়ক মারুফ হোসেন (২৭) আহত হয়েছেন। সোমবার বিকাল সাড়ে ৫ টার দিকে শহরের পালবাড়ি মোড়ে এ দুর্ঘটনা ঘটে। এদিন আরও দুটি মোটরসাইকেল দুর্ঘটনায় দু’ব্যক্তি জখম হয়েছেন। আহতদের যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে ডাক্তার হুমায়রা আক্তার উন্নত চিকিৎসার জন্য ছাত্র সমন্বয়ক মারুফ হোসেনকে ঢাকা মেডিকেল কলেজে রেফার করেন। আহত মারুফ হোসেন ময়মনসিংহ শহরে হরমুজ আলীর ছেলে এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইকোনোমিক্সের ফাইনাল ইয়ারের শিক্ষার্থী। এদিকে অপর দুইটি মোটরসাইকেল দুর্ঘটনায় আহতরা হলেন, যশোর সদর উপজেলার দৌলতদিহি গ্রামের আসলাম বিশ্বাস (৪৫) ও সদর…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরে দুই সরকারি বিদ্যালয়ের ৩২জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি দিলো শেখ রজব আলী শিক্ষা ট্রাস্ট। সোমবার সকালে যশোর জিলা স্কুল অডিটোরিয়ামে আয়োজিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে যশোর জিলা স্কুলের প্রধান শিক্ষক মো. শোয়াইব হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে শিক্ষাবৃত্তি তুলে দেন। শিক্ষাবৃত্তি পেয়ে খুশি শিক্ষার্থীরা। বীরমুক্তিযোদ্ধা এসএম সিরাজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নারায়ন চন্দ্র দেবনাথ, জিলা স্কুলের প্রধান শিক্ষক শোয়াইব হোসেন,  জিলা স্কুলের সাবেক শিক্ষক জিএম জুলফিকার আব্দুল্লাহ, প্রেস ক্লাব যশোরের সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান প্রমুখ। ২০২০ সালে থেকে ৫০জন শিক্ষার্থীকে শিক্ষা সহায়তা দিয়ে আসছে ট্রাস্টটি। সোমবার দুটি সরকারি…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মর্জিনা আক্তারকে বদলিজনিত বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। সোমবার বিকেলে চেয়ারম্যানের সভাকক্ষে তাকে ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়। এ সময় তিনি তার অভিজ্ঞতা ও দায়িত্ব পালনকালীন স্মৃতিচারণ করেন। এছাড়া, অবসরজনিত কারণে শিক্ষাবোর্ডের সহকারী হিসাব অফিসার সালমা আফরোজ, সেকশন অফিসার আব্দুল গফুর ও রেকর্ড সাপ্লাইয়ার সিরাজুল ইসলামকেও বিদায় সংবর্ধনা দেয়া হয়। শিক্ষাবোর্ডের সচিব প্রফেসর আব্দুর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. আব্দুল মতিন, বিদ্যালয় পরিদর্শক ড. কামরুজ্জামান, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক রেজাউল ইসলাম, উপ-বিদ্যালয় পরিদর্শক ডালিম হোসেন, শিক্ষাবোর্ড কর্মকর্তা কল্যাণ সমিতির সভাপতি কামাল হোসেন, সহকারী প্রকৌশলী আরিফুল ইসলাম, সিবিএ সাধারণ সম্পাদক রাকিব হাসান, সেকশন…

Read More