Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে বিয়ের আশ্বাসে সম্পর্ক, যুবতীকে বাড়ি থেকে বের করে দেয়ার অভিযোগ
  • যশোরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
  • শালিখাকে হারিয়ে শিরোপা অভয়নগরের
  • সোনালী লাইফ বেনাপোল শাখায় ব্যবসা উন্নয়ন সভা
  • লোহাগড়ায় শীতকালীন সবজি চাষে ব্যস্ত কৃষক
  • সুন্দরবনের কুখ্যাত বনদস্যু জোনাব বাহিনী প্রধান গ্রেপ্তার
  • জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে যশোর জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা
  • জীবননগর সীমান্তে বিএসএফের গুলিতে আহত বাংলাদেশি আটক
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, November 7
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

অবশেষে কেশবপুরের আলমগীরের স্বপ্নপূরণ

banglarbhoreBy banglarbhoreMarch 6, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
যশোরের কেশবপুরের বেলকাটির গুচ্ছগ্রামে বসবাস করা আলমগীর হোসেনের জীবন ছিল দারিদ্র্যের এক কঠিন লড়াই। ১৮ বছর ধরে অন্যের হোটেলে কাজ করে মিষ্টি তৈরিতে দক্ষতা অর্জন করলেও নিজের ব্যবসা শুরু করার মতো সামর্থ ছিল না তার। তবে এবার সেই স্বপ্ন বাস্তবে রূপ পেয়েছে। আস-সুন্নাহ ফাউণ্ডেশনের সহযোগিতায় তিনি পেয়েছেন নিজের একটি মিষ্টির দোকান।

আলমগীর হোসেন কালোজাম, চমচম, রাজভোগ, রসমালাই, বালিশ মিষ্টি, দইসহ নানা সুস্বাদু মিষ্টি তৈরিতে পারদর্শী। এলাকাবাসীর মতে, তার হাতের মিষ্টি যেন একেকটি শিল্পকর্ম। কিন্তু চরম দারিদ্র্যের কারণে নিজস্ব একটি ব্যবসা দাঁড় করানোর সুযোগ পাননি তিনি।

সম্প্রতি আস-সুন্নাহ ফাউণ্ডেশনের দক্ষতাভিত্তিক উদ্যোক্তা তৈরি প্রকল্পের আওতায় তাকে একটি পূর্ণাঙ্গ হোটেল তৈরি করে দেয়া হয়েছে। এতে রয়েছে হোটেলঘর, শোকেস, চেয়ার-টেবিলসহ মিষ্টি তৈরির প্রয়োজনীয় সরঞ্জাম ও কাঁচামাল। সব মিলিয়ে এই উদ্যোগে ব্যয় হয়েছে ১ লাখ ৮০ হাজার টাকা।

আলমগীর হোসেনের পরিবারে রয়েছে স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে। অভাবের কারণে ছেলের পড়াশোনা হয়নি, বর্তমানে সে দিনমজুরের কাজ করে। তবে নতুন এই দোকানের মাধ্যমে তাদের ভাগ্য পরিবর্তনের আশা দেখছেন সবাই।

আস-সুন্নাহ ফাউণ্ডেশন তাদের যাকাত তহবিলের অর্থ দিয়ে অসহায় অথচ দক্ষ মানুষদের স্বাবলম্বী করতে কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠানটির পরিচালক আহমাদুল্লাহ ফেসবুকে এক পোস্টে জানান, ‘আমরা আলমগীর হোসেনকে নিয়ে আশাবাদী।

আমাদের সহায়তা এবং মিষ্টি তৈরিতে তার অসামান্য দক্ষতার সমন্বয়ে এই পরিবারটি শিগগিরই সুদিনের মুখ দেখবে বলে আমাদের বিশ্বাস।’

আলমগীর হোসেন জানান, আস-সুন্নাহ ফাউণ্ডেশন থেকে একটি মিষ্টির দোকান পেয়েছি। আমার অনেক দিনের স্বপ্ন ছিলো একটা নিজের দোকানের। আমার খুব ভালো লাগছে।

এই উদ্যোগের ফলে শুধু আলমগীর হোসেনই নয়, বরং তার তৈরি মিষ্টির স্বাদ পেয়ে উপকৃত হবেন এলাকার মানুষও। দারিদ্র্যের বিরুদ্ধে সংগ্রাম করা এই সব মানুষদের পাশে দাঁড়িয়ে এমন আরও অনেক স্বপ্নবান ব্যক্তিকে সাহায্য করার সুযোগ রয়েছে সমাজের সামর্থ্যবান মানুষের।

কেশবপুরের আলমগীর
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোরে বিয়ের আশ্বাসে সম্পর্ক, যুবতীকে বাড়ি থেকে বের করে দেয়ার অভিযোগ

    November 7, 2026

    যশোরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

    November 7, 2026

    শালিখাকে হারিয়ে শিরোপা অভয়নগরের

    November 7, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : মো. আজহারুল ইসলাম মিথুন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.