Author: banglarbhore

♦ যুবদল নেতার মামলায় গ্রেফতার সিবিএ সভাপতি-সম্পাদক ♦ মামলায় ৫ জনের নাম উল্লেখ, অজ্ঞাত আসামি ৪০-৫০ বাংলার ভোর প্রতিবেদক যশোরে পল্লী সঞ্চয় ব্যাংক কর্মচারী সংঘের খুলনা বিভাগীয় সম্মেলনের নামে সরকার বিরোধী নাশকতার পরিকল্পনার অভিযোগে সিবিএ সভাপতি ও সাধারণ সম্পাদককে আটক করা হয়েছে। শুক্রবার সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সম্মেলনে প্রধান অতিথি সিবিএ সভাপতি এনামুল হক ও প্রধান আলোচক ছিলেন সাধারণ সম্পাদক রোবেল হোসেন। সেখান থেকে তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য তুলে নিয়ে যায় পুলিশ। পরে শনিবার সদরের ফতেপুর ইউনিয়ন যুবদলের সভাপতি ওহিদুল ইসলাম বাদী হয়ে ওই দুই সিবিএ নেতাসহ ৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ৪০-৫০ জনের নামে নাশকতার পরিকল্পনার অভিযোগে মামলা দায়ের…

Read More

বাংলার ভোর প্রতিবেদকবিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, বিএনপি সব সময় জনগণের মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাসী। অতীতে ফ্যাসিস্ট শেখ হাসিনা সন্ত্রাসী শক্তি দিয়ে বন্দুকের নল ঠেকিয়ে জনগণের মত প্রকাশের স্বাধীনতকে হরণ করেছিল। আর বিএনপি জনগণের মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার এক যুগের অধিক সময় ধরে বিরামহীন আন্দোলন করে আসছে। আমরা জনগণের স্বাধীনভাবে মত প্রকাশের মাধ্যমে শান্তিপূর্ণভাবে ক্ষমতার পালাবদলে বিশ্বাস করি। তাই আগামীতে জনগণ সুষ্ঠু, শান্তিপূর্ণ পরিবেশের মাধ্যমে স্বাধীনভাবে তাদের মত প্রকাশ করতে পারে তার জন্য বিএনপি নির্বাচনের দাবি করছে। যাতে করে জনগণ নির্ভয়ে তাদের প্রকাশের মাধ্যমে দেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে পারে। শনিবার যশোর নগর মহিলা দলের ৬…

Read More

মহেশপুর সংবাদদাতা  অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। শনিবার সকালে তিন দালালসহ (সীমান্ত পারাপারে সহায়তাকারী) শ্যামকুড় ইউনিয়নের জেলেপোতা গ্রামবাসী তাকে আটক করেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে স্থানীয় তিন দালালসহ রিয়াজ উদ্দিন রিয়াজকে আটক করে থানায় নিয়ে আসেন। আটক দালালরা হলেন, পেপুলবাড়ীয়া গ্রামের রিয়াজ আলী, ফয়েজ আলী ও মিরাজ উদ্দিন।      জানা গেছে, ভারতে পালানোর জন্য দালালদের সাথে চুক্তির মাধ্যমে স্বরুপপুর ইউনিয়নের পেপুলবাড়ীয়া গ্রামে আসেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ। কিন্তু দালালরা তাকে ভারতে পাচার না করে…

Read More

বেনাপোল সংবাদদাতা বেনাপোলের পুটখালী সীমান্ত থেকে শুক্রবার রাত ৯ টার একটি বিদেশি পিস্তল, দুইটি ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড গুলিসহ এক অস্ত্র কারবারিকে আটক করেছে বিজিবি।  আটক আক্তারুল ইসলাম বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের বাসিন্দা। পুটখালী বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার সলিমুল্লাহ জানান, পুটখালী বিওপির একটি  টহলদল সীমান্ত মেইন পিলার ১৭/০৭ এস এর ১৬২ আর পিলার হতে ৩০০ গজ বাংলাদেশ অভ্যন্তরে পুটখালী উত্তরপাড়া নামক স্থান ১টি ইতালির তৈরি পিস্তল, ২টি ম্যাগাজিন ও ৫ রাউন্ড গুলিসহ আসামিকে আটক করেন। আটক ব্যক্তিকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।  

Read More

কেশবপুর পৌর সংবাদদাতা যশোরের কেশবপুরে রাতের আঁধারে এক শিক্ষকের ক্ষেতের ৪০টি কলাগাছ কেটে দেয়ার অভিযোগ উঠেছে। উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের শিক্ষক প্রদীপ কুমার সরকারের বসতবাড়ির পাশের জমিতে লাগানো ওই কলাগাছ কে বা কারা রাতের আঁধারে কেটে নষ্ট করে দিয়েছে। ঘটনা উল্লেখ করে তিনি অজ্ঞাতনামাদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন। শনিবার সরেজমিন ঘটনাস্থলে গেলে শিক্ষক প্রদীপ কুমার সরকার বলেন, গত বৃহ¯পতিবার (৭ আগস্ট) সকালে ক্ষেতে এসে তার লাগানো সবরি, দুধ সাগরসহ বিভিন্ন প্রজাতির ৪০টি কলাগাছ গোড়া থেকে কাটা অবস্থায় দেখতে পান। এ ছাড়া জমির চারপাশে থাকা বেড়া ভাঙ্গা ও নেট জাল কেটে দেয়া হয়েছে। তিনি ধারণা করছেন, বুধবার (৬ আগস্ট) রাতের আঁধারে…

Read More

বাংলার ভোর প্রতিবেদকযশোর সদর উপজেলার ভাতুড়িয়া ঈদগাঁহ ময়দানে গতকাল অনুষ্ঠিত হয়েছে বিল হরিণা বাঁচাও আন্দোলনের মতবিনিময় সভা। জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত কৃষক ও অন্যান্য শ্রেণির পেশাজীবীদের অংশগ্রহণে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত অধ্যাপক মোসলেম উদ্দিন। ক্ষতিগ্রস্ত এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এই সভায় বক্তারা বলেন, বিল হরিণা এলাকায় দীর্ঘদিনের জলাবদ্ধতা কৃষি ও জীবিকাকে চরমভাবে ক্ষতিগ্রস্ত করছে। অতি বর্ষণ ও নিস্কাশন ব্যবস্থার অভাবে মাঠের ফসল নষ্ট হচ্ছে এবং স্থানীয় মানুষের জীবনযাত্রা দুর্বিসহ হয়ে উঠেছে। সভায় বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) যশোর জেলা কমিটির সহযোগিতায় এলাকার মানুষ দাবি জানান-বিল হরিণার প্রাকৃতিক প্রবাহ এবং পানি নিস্কাশন ব্যবস্থাকে টিকিয়ে রাখতে অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। বক্তারা আরও…

Read More

বাংলার ভোর প্রতিবেদক তরকারির দাম নিয়ে ক্রেতা এবং বিক্রেতার মধ্যে বাগবিতণ্ডা হচ্ছে। বিষয়টি হাতাহাতির পর্যায়ে এলে বিবাদ মিটিয়ে দেন উপশহরের বাসিন্দা ইব্রাহিম হোসেন। ঘটনার বিবরণ জানিয়ে ক্রেতা ঘোপের চৌধুরী আবরার পাভেল বলেন, তিনি ১ কেজি ঢেরষ ৮০ টাকার স্থলে ৭০ টাকা বলায় বিক্রেতা চটে যান। এটা থেকেই তর্ক বিতর্ক, এছাড়া কিছু না। আবরার পাভেল আরো বলেন, রোজ রোজ তরকারি দাম আকাশছোঁয়ার মতো পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে বিক্রেতারা। ৭০ থেকে সর্বোচ্চ ১২০ টাকা পর্যন্ত কেজি বিভিন্ন তরকারি দাম। এটা সাধারণের নাগালের বাইরে। তরকারির ছাড়াও তো আরো কিছু কেনাকাটার থাকে। প্রশ্ন রেখে তিনি বলেন, এত দাম দিয়ে শুধুমাত্র তরকারি কিনলে একজন মানুষকে…

Read More

বাংলার ভোর প্রতিবেদকতৃপ্তির সাথে পোলাও, মাংস, ডিম দিয়ে দুপুরের আহার করলেন রিকসা চালক হাসান মিয়া। পাশে বসেই শ্রমজীবী হায়দার আলীও একই খাবার খেলেন। শুধু হাসান মিয়া বা হায়দার আলীই নন, এমন তিন শতাধিক শ্রমজীবী, দরিদ্র ও ছিন্নমূল মানুষের মুখে উন্নত মানের খাবার তুলে দিল স্বেচ্ছাসেবী সংগঠন আইডিয়া সমাজকল্যাণ সংস্থা। শুক্রবার এই আয়োজনের মধ্যে দিয়ে উদযাপিত হলো ‘আইডিয়া ফ্রাইডে মিল’র ২০০তম সপ্তাহ। প্রায় চার বছর আগে প্রতি শুক্রবারে শুরু হওয়া এই মানবিক প্রকল্পটি অব্যাহত রেখে আইডিয়া ফ্রাইডে মিল পার করলো দ্বিশতকের মাইলফলক। ‘আইডিয়া ফ্রাইডে মিল’র ২০০তম সপ্তাহে যশোরের খড়কীতে অবস্থিত স্বেচ্ছাসেবী সংগঠন আইডিয়া সমাজকল্যাণ সংস্থার কার্যালয়ে শুক্রবার জুমা’র নামাজের আগে ও…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরের মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিত্যক্ত একটি কোয়ার্টারের জানালার গ্রিল ভেঙ্গে রোগীদের জন্য রক্ষিত তিনটি অক্সিজেন সিলিণ্ডার ও দুটি ম্যাটস চুরি হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত ১০টার দিকে হাসপাতাল কর্তৃপক্ষ চুরির বিষয়টি টের পেয়ে থানা পুলিশকে জানায়। এ ঘটনায় রাতেই থানায় লিখিত অভিযোগ করেন হাসপাতালের স্টোর কিপার সাইফুল ইসলাম। রাতে পুলিশ ঘটনার সাথে জড়িত অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার বিজয়রামপুর গ্রামের রিয়াজ হোসেন (২৩), হোগলাডাঙ্গা গ্রামের শরিফুল ইসলাম (৫০) ও জয়নগর গ্রামের মহাসিন আলম (৪২)। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) অনুপ বসু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ডা. অনুপ বলেন, হাসপাতাল থেকে সিলিণ্ডার ও ম্যাটস…

Read More

বাংলার ভোর প্রতিবেদক দৈনিক বাংলার ভোর পত্রিকার কম্পিউটার বিভাগের ইনচার্জ আবু সাঈদ সাগরের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল হয়েছে। বাংলার ভোর পরিবারের আয়োজনে শুক্রবার বিকেলে প্রেসক্লাব যশোরে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলের পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় আবু সাঈদ সাগরের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রাখেন স্বজন, সহকর্মী ও সাংবাদিক নেতৃবৃন্দ। বাংলার ভোর পত্রিকার প্রকাশক ও সম্পাদক সৈয়দ আবুল কালাম শামছুদ্দিন জ্যোতির সভাপতিত্ব যশোর সংবাদপত্র পরিষদেও সভাপতি ও দৈনিক কল্যাণ পত্রিকার সম্পাদক একরাম-উদ-দ্দৌলা বলেন, আমাদের প্রিয় সাগরের  মৃত্যুতে আমরা যে কষ্ট পেয়েছি সে কষ্ট থেকে বেরিয়ে আসা কঠিন। সাগর, শাওন তারা দুই ভাই যশোরের সংবাদপত্র জগতে কাজ করেছে।…

Read More