Author: banglarbhore

বাংলার ভোর প্রতিবেদক রোটারী ক্লাব অব যশোর ইস্ট কর্তৃক পরিচালিত প্রাক-প্রাথমিক বিদ্যালয় ‘শিক্ষাঙ্গন’-এ ২০২৫ শিক্ষাবর্ষের ছাত্র-ছাত্রীদের মাঝে পোশাক বিতরণ করা হয়েছে। রোববার সকালে প্রতিষ্ঠান প্রাঙ্গণে সংক্ষিপ্ত এই আয়োজনে সভাপতিত্ব করেন স্কুল পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ড. সেলিম মোরশেদ এবং সঞ্চালনা করে স্কুল পরিচালনা কমিটির সদস্য-সচিব আমিনুল ইসলাম শাহীন (এমপিএইচএফ)। এ সময় উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব যশোর ইস্ট এর সভাপতি নির্বাচিত (২০২৫-২৬), রোটারিয়ান রবিউল ইসলাম রবি, শ্রাবস্তী আহমেদ (পিএইচএফ) , সেলিম আকতার, স্বপন কুমার গাঙ্গুলী, ইঞ্জিনিয়ার মাসুদ ডাকুয়া, ইঞ্জিনিয়ার হামিদুর রহমান শান্ত, নাসির খসরু শাহিন, স্কুলের শিক্ষিকা জোহরা নাসরিন ও সহকারী আঞ্জুয়ারাসহ উপকারভোগী শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। অনুষ্ঠান শেষে স্কুলের ছাত্রছাত্রীদের মাঝে…

Read More

কালীগঞ্জ সংবাদদাতা উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ শেষ হয়েছে ঝিনাইদহের কালীগঞ্জ মোবারকগঞ্জ চিনিকল শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের দ্বি-বার্ষিক সাধারণ নির্বাচন। এ নির্বাচনে ৩৭১ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন ছাতা প্রতিকের শফিকুর রহমান ও সাধারণ সম্পদক পদে ৩৭১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন খেজুর গাছ প্রতিকের জাহিদুল ইসলাম। সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে চলে বিকেল ৪টা পর্যন্ত। এরপর রাত ৭টার দিকে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করা হয়। এছাড়াও এই নির্বাচনে সহ-সভাপতি পদে মোটরগাড়ি প্রতিকের শাহার আলী ৩২০ ভোট ও মোরগ প্রতিকের সাহেদ আলী ২৭৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সহ-সাধারণ সম্পাদক পদে মাছ প্রতিকের কামরুজ্জামন ৩১১ ভোট ও গোল্ডকাপ প্রতিকের মিলন বিশ^াস…

Read More

শার্শা সংবাদদাতা সময় টিভির নড়াইল প্রতিনিধি সৈয়দ সজিবুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবিতে বেনাপোলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা ১২ টায় বেনাপোল কাস্টমসের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। শার্শা উপজেলা সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি আজিজুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আয়ুব হোসেন পক্ষীর সঞ্চালনায় বেনাপোলে কর্মরত গণমাধ্যমকর্মীরা এ মানববন্ধন অংশ নেন। ঘণ্টাব্যাপি মানববন্ধনে সাংবাদিক নেতারা বলেন, যখনি গণমাধ্যমকর্মী নীতি, নৈতিকতা নিয়ে পেশাগত দায়িত্ব পালন করার চেষ্টা করেছে তখনি কালো শক্তির শিকার হয়েছেন। সত্য, ন্যায়, বস্তুনিষ্ঠ ও নির্ভীক সংবাদ প্রকাশ করতে গিয়ে সারাদেশে সাংবাদিকরা আগেও হামলা-মামলার স্বীকার হয়েছে এখনও হচ্ছে। প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে বেনাপোলের সাংবাদিকরা বলেন,…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর জেলায় আংশিক কমিটি ঘোষণা করেছে গণঅধিকার পরিষদ। শনিবার গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি নুরুল হক নূর ও সাধারণ সম্পাদক রাশেদ খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১ বছরের জন্য যশোর জেলা শাখার ৬৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন দেয়া হলো। কমিটিতে এ.বি.এম আশিকুর রহমানকে সভাপতি ও শেখ ফরহাদ রহমান মুন্নাকে সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক করা হয়েছে আব্দুল্লাহকে। সহ-সভাপতি কাজী এনামুল হক অপু, শাহিন আলম, জিল্লুর রহমান, আ.আ.ম আক্তারুজ্জামান রতন, লিয়াকত শরীফ, হুমায়ূন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, শান্ত খাঁন, আব্দুল্লাহ আল মামুন মন্টু, ইঞ্জিনিয়ার জুবায়ের হোসাইন, জাকির…

Read More

শ্যমনগর সংবাদদাতা পূর্ব-পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা খুলনা রেঞ্জে সুন্দরবনে সীমিত পরিসরে গরান কাঠ কাটার দাবিতে শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার শ্যামনগর উপজেলা প্রেস ক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন-সুন্দরবন বনজীবী ব্যবসায়ী বাওয়ালী মালিক ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক বদরুজ্জামান। তিনি জানান, পূর্ব-পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা ও খুলনা রেঞ্জে সুন্দরবনে দীর্ঘ ১৭ বছর যাবৎ গরান কাঠ কাটা সরকারিভাবে নিষিদ্ধ থাকায় গরান জ্বালানী আহরণ বন্ধ রয়েছে। এতে সুন্দরবন উপকূলীয় এলাকার জ্বালানী সংকট ও বনজীবিীদে কর্মসংস্থানের অভাব সৃষ্টি হয়েছে। তিনি আরও জানান, তাদের দাবির প্রেক্ষিতে তৎকালীন খুলনা বিভাগীয় বন কর্মকর্তা ড. আবু নাসের মোহাম্মদ মোহসিন হোসেন খুলনা বিভাগের ২ রেঞ্জ থেকে ৫০…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর ঝুমঝুমপুর সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার বিকেলে শহরের পশ্চিমবারান্দীপাড়া ঝুমঝুমপুর সমাজ কল্যাণ সংস্থার কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা এনজিও সমন্বয়কারী শাহজাহান নান্নু, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝুমঝুমপুর সমাজ কল্যাণ সংস্থার সভাপতি ফারুক হোসেন বিশেষ অতিথি ছিলেন এসএম আব্দুস সালাম, এবিএম আশিকুর রহমান, সংস্থার নির্বাহী পরিচালক লিপিকা রাণী রায়, পরিচালক উদয়শংকর দত্ত। আলোচনা সভা শেষে মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন সুজন দত্ত।

Read More

জয়তী সোসাইটি পরিচালিত সাড়াপোল শাখার আয়োজনে শনিবার সকালে জয়তী সাড়াপোল শাখার ৫৬ জন ষাটোর্ধ দুঃস্থ মায়েদের নিয়ে স্বাস্থ্য ক্যাম্পের আয়োজন করা হয়। স্বাস্থ্য ক্যাম্পে রোগী দেখেন মেডিসিন বিশেষজ্ঞ ডা. আমীর হোসেন। ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জয়তী সোসাইটির সভাপতি কাজী লুৎফুন্নেসা, বিশেষ অতিথি ছিলেন ষাটোর্ধ্ব নারীসেবা কর্মসূচির সদস্য নাসরিন হোসেন, সমাজসেবক ইব্রাহিম মোড়ল, সাবেক পল্লী উন্নয়ন কর্মকর্তা আবুল হোসেন, কাশিমনগর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য শফিয়ার রহমান। আরো উপস্থিত ছিলেন জয়তী সোসাইটির পরিচালক অর্চনা বিশ্বাস, প্রোগ্রাম ম্যানেজার-০১ হারুন অর রশিদ, প্রোগ্রাম ম্যানেজার-০২ রোকনুজ্জামান, ইউনিট ম্যানেজার আসলাম আলী, ম্যানেজার স্বাস্থ্য শামীমা খাতুন, স্বাস্থ্য সহকারী সাদিয়া, বর্ষা বিশ্বাস, কর্মসূচি সংগঠক শারমিন…

Read More

# জাতীয় নাগরিক কমিটির মধ্য দিয়েই চলছে নতুন দলের প্রস্তুতি # নাগরিক কমিটি সারা দেশে ১২০ উপজেলা- থানায় কমিটি # ৩৬ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী কমিটি # আগামী ফেব্রুয়ারিতে গঠিত হতে পারে নতুন রাজনৈতিক দল বাংলার ভোর প্রতিবেদক জুলাই অভ্যুত্থানে সামনের সারিতে থাকা একঝাঁক তরুণ জাতীয় নাগরিক কমিটির মাধ্যমে প্রস্তুতি নিচ্ছেন। সঙ্গে যুক্ত হবেন অভিজ্ঞ রাজনীতিকেরাও। তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে গঠিত হবে নতুন রাজনৈতিক দল। নতুন রাজনৈতিক বন্দোবস্তের প্রত্যয়ে আগামী মাসেই নতুন এই দল আত্মপ্রকাশ করতে পারে। নতুন রাজনৈতিক দল গঠনের প্রস্তুতির অংশ হিসেবে রাজনীতিবিদ, সুশীল সমাজ, বুদ্ধিজীবী, শিক্ষক, আইনজীবী, সাংবাদিকসহ নানা অংশীজনের সঙ্গে আলোচনা অব্যাহত রেখেছে জাতীয় নাগরিক কমিটি। বর্তমানে…

Read More

বিবর্তন যশোরের বার্ষিক সাধারণ সভা গত ৩ জানুয়ারি বিকেল ৪টায় সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় বিগত বছরের অর্থনৈতিক ও সাংঠনিক আলোচনা এবং আগামী এক বছরের কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা এবং কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন সভাপতি নওরোজ আলম খান চপল, সহ-সভাপতি মানস বিশ্বাস, সহ-সভাপতি এইচ আর তুহিন, সাধারণ সম্পাদক আতিকুজ্জামান রনি, সহ-সাধারণ সম্পাদক শাহরিন সুলতানা নিশি, সাংগঠনিক কমল বিশ্বাস, অর্থ হাফিজুর রহমান, দপ্তর তন্ময় রায়, প্রচার রুহিনা শারমিন এলিস, পাঠাগার বৃন্দাবন সাহা, নির্বাহী সদস্য দীপংকর বিশ্বাস, রাম প্রসাদ রায়, তানজিলা আক্তার জিনি, সাবিকুন্নাহার কাকলি, দেবদুলাল রায়।-প্রেস বিজ্ঞপ্তি

Read More

চৌগাছা সংবাদদাতা যশোরের প্রেসক্লাব চৌগাছা’র দ্বিবার্ষিক কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি আবু জাফর (ইত্তেফাক) ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান (আজকের পত্রিকা) নির্বাচিত হয়েছেন । শনিবার সকালে প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে ২০২৫-২৬ সেশনের নতুন কমিটি নির্বাচিত করা হয়। কমিটির অন্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি রহিদুল ইসলাম খান (আমার দেশ ও রানার), সহ-সভাপতি প্রভাষক বিএম হাফিজুর রহমান (বাংলাদেশ পোস্ট), যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল আক্তার (মানবজমিন ও স্পন্দন), এমএ রহিম (নয়াদিগন্ত ), কোষাধ্যক্ষ আসাদুজ্জামান মুক্ত (যায়যায়দিন), সহ-কোষাধ্যক্ষ কালিমুল্লাহ সিদ্দিক (এফএনএস), দপ্তর সম্পাদক রায়হান হোসেন (দৈনিক যশোর), সহ-দপ্তর সম্পাদক লাভলুর রহমান (দৈনিক অভয়নগর), প্রকাশনা সম্পাদক প্রভাষক আজিজুর রহমান (সময়ের আলো),…

Read More